মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দিল্লিতে স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত

করোনার কারণে বন্ধ থাকা দিল্লি স্কুল, কলেজ ও কোচিং ইনস্টিটিউটগুলো অবশেষে খুলে দেওয়ার হয়েছে। শুক্রবার এক বৈঠকে দিল্লির রাজ্য সরকার জানিয়েছে, আগামী সোমবার থেকে পর্যায়ক্রমে সব কিছু খুলে দেওয়া হবে। খবর এনডিটিভির।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি সোমবার থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সশরীর পাঠদান শুরু হবে। তবে যেসব শিক্ষক টিকা নেননি তারা ক্লাস নিতে পারবেন না। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও ধাপে ধাপে খুলে দেওয়া হবে। একইসঙ্গে দিল্লিতে রাত্রিকালীন কারফিউয়ের সময়ও এক ঘণ্টা কমানো হয়েছে। এখন থেকে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ কারফিউ চলবে। আগের নিয়ম অনুযায়ী রাত ১০টা থেকে রাত্রিকালীন কারফিউ শুরু হতো।

সূত্রের বরাতে এনডিটিভি জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী উপস্থিতি শতভাগ রাখা যাবে। যেসব মানুষ একা গাড়ি চালাবেন অর্থাৎ গাড়িতে আর কারও উপস্থিতি থাকবে না, তাদের ক্ষেত্রে মাস্ক পরার প্রয়োজন নেই।
ভারতে করোনা শনাক্তের সংখ্যা কমছে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার এক দিনের মাথায় রাজধানী দিল্লিতে বিধিনিষেধ শিথিল ও স্কুল-কলেজ খুলে দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হলো।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন

জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে আন্তর্জাতিক মানেরবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা

যুক্তরাষ্ট্রে কাজের স্বপ্ন দেখা বিদেশি নাগরিকদের জন্য নতুন করে বড় ধাক্কা আসতেবিস্তারিত পড়ুন

  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা