রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্ত্রীর পরিচয়পত্র দেখিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে যুবক, অতঃপর

গার্লফ্রেন্ডকে স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে নেওয়ার খবর কম বেশি আমরা সবাই জানি। কিন্তু এই ব্যক্তি করলেন এক অভিনব জালিয়াতি।

হোটেল কর্তৃপক্ষের কাছে স্ত্রীর পরিচয়পত্র দেখিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে প্রবেশ করেন তিনি।

ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের পুনেতে।

পুলিশকে উদ্ধৃত করে এনডিটিভির খবরে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি গুজরাটের এক ব্যবসায়ী। তার স্ত্রী তারই প্রতিষ্ঠানের পরিচালক।

গত নভেম্বরে এই ব্যবসায়ী তার স্ত্রীকে বলেন, ব্যবসায়িক সফরে তিনি বেঙ্গালুরুতে যাবেন। স্ত্রী আগেই স্বামীর গাড়িতে অবস্থান নির্ণয়কারী যন্ত্র (জিপিএস) স্থাপন করে রেখেছিলেন।

স্বামী ব্যাঙ্গালুরে যাওয়ার পর জিপিএস চেক করে স্ত্রী দেখতে পান যে, তার স্বামী ব্যাঙ্গালুরে যাননি, গেছেন পুনেতে। তখন তিনি স্বামীর প্রবেশকৃত হোটেলে ফোন দেন। হোটেল কর্তৃপক্ষ তাকে যা জানায় তা শুনে তার পায়ের তলার মাটি সরে যায়।

হোটেল থেকে তাকে জানানো হয়, স্ত্রীকে সঙ্গে নিয়েই তার স্বামী হোটেলে ঢুকেছেন। এরপর স্বামী ফেরার পর তিনি ওই হোটেলে যান। সেখানে সিসিটিভি ফুটেজ চেক করেন এবং দেখতে পান অন্য এক নারীকে নিয়ে তার স্বামী হোটেলে প্রবেশ করে। অথচ প্রবেশের জন্য ব্যবহার করা হয় তার পরিচয়পত্র!

এই ঘটনায় বৃহস্পতিবার থানায় অভিযুক্ত স্বামী ও ওই নারীর নামে প্রতারণার (৪১৯ ধারা) অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী নারী। পুলিশ বলছে, মামলা পর অভিযুক্তরা পলাতক রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির

জাতীয় স্বার্থে যেখানে প্রয়োজন সেখানে সরকারকে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতেবিস্তারিত পড়ুন

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশেবিস্তারিত পড়ুন

  • এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা
  • সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার
  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী