বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাশিয়া-চীনের নতুন সমীকরণ!

ইউক্রেন ইস্যুতে চাপের মুখে রয়েছে রাশিয়া। এই ইস্যুতে নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বয়ং পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন।

অন্যদিকে, চীনের সঙ্গেও পশ্চিমাদের সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে চীনের ওপর যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়াসহ পশ্চিমাদেশগুলো দেশটিকে কূটনীতিকভাবে বয়কট করেছে।

এসবের মধ্যেই বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধন উপলক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে গিয়েছেন। পশ্চিমা বিশ্বের তরফ থেকে পর্বতসমান সমালোচনার মুখোমুখি দেশ দুটির প্রধানের এই বৈঠক তাদের মধ্যে আরও গভীর সম্পর্ককেই ইঙ্গিত দিচ্ছে।

এদিকে, চীনের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ককে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনের আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে এ নিয়ে মুখ খোলেন পুতিন।

জিনপিংয়ের সঙ্গে বৈঠকের শুরুতে পুতিন টেলিভিশনে দেওয়া এক প্রতিক্রিয়ায় জানান, বেইজিংয়ের সঙ্গে মস্কোর সম্পর্ক ‘বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্বের পথে ক্রমবর্ধমানভাবে বিকশিত হচ্ছে।’

রুশ এই নেতা বলেন, তারা (চীন) সত্যিই অতুলনীয় প্রকৃতির। এ সময় চীনের সঙ্গে তাদের সম্পর্ককে ‘একটি মর্যাদাপূর্ণ সম্পর্কের উদাহরণ’ হিসেবে অভিহিত করেছেন পুতিন।

বৈঠকের প্রাক্কালে পুতিন বলেন, রাশিয়া থেকে চীনে ১০ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ নিয়ে একটি চুক্তি স্বাক্ষরে প্রস্তুত মস্কো।

পুতিনের বেইাজিং সফরের আগে ক্রেমলিনের এক সূত্র জানিয়েছিল, দুই নেতা নিরাপত্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চুক্তি স্বাক্ষর করবেন।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়া নিয়ে নেওয়ার পর আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দেয়, তখনও প্রেসিডেন্ট পুতিন চীনের দিকে তাকিয়েছিলেন এবং সাড়া পেয়েছিলেন।

আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে বেইজিং শুধু তেল এবং গ্যাস কেনা নিয়েই মস্কোর সঙ্গে চারশো’ বিলিয়ন ডলারের (৪০,০০০ কোটি ডলার) চুক্তি সাক্ষর করে। ওই চুক্তিই সেই সময়ে রাশিয়াকে অর্থনৈতিক ভরাডুবি থেকে থেকে বাঁচিয়েছিল।

অবশ্য রাশিয়ার ক্রাইমিয়া দখল নিয়ে চীন অস্বস্তিতে পড়লেও সস্তায় এবং সহজ শর্তে রাশিয়ার জ্বালানি সম্পদ কেনার সুযোগ তারা তখন হাতছাড়া করেনি বলেই অনেক পর্যবেক্ষক মনে করেন।

এদিকে, দুই দেশেরই কমন বা অভিন্ন শত্রু হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। এই শত্রুতাই জিনপিং-পুতিনকে এক ছাতার তলায় নিয়ে এসেছে বলে বিশেষজ্ঞদের ধারণা।

এই অভিন্ন শত্রুকে মোকাবেলার কৌশল হিসেবেই একজোট হয়ে ব্যবসা-অর্থনীতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে চীন ও রাশিয়ার সম্পর্ক গত বছরগুলোতে দ্রুতগতিতে বাড়ছে।

রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রধান ক্রেতা চীন এখন। রাশিয়ার আধুনিক অস্ত্রের বড় ক্রেতাও বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশ। এমনকি রাশিয়ার রপ্তানি আয়ের ২৫ শতাংশ আসে চীন থেকে।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা