রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়া আ.লীগের সভাপতি স্বপনের মেঝভাই মন্টু আর নেই

কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের মেঝ ভাই ফারুক আহম্মেদ মন্টু ইন্তেকাল করেছেন। বুধবার (২২ ডিসেম্বর) রাত দেড়টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না..রাজিউন)। তার বয়স হয়েছিলো ৫৬ বছর। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ১ পুত্র, ১ মেয়ে, ৩ ভাই, ৪ বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থ্যালাসামিয়া, কিডনিসহ নানান জটিল রোগ আক্রান্ত ছিলেন। গত কয়েকদিন অসুস্থ্যতার মাত্রা বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ার ধানদিয়ায় কার্লভার্টটি যেনো মৃত্যুকূপ! সংস্কারের প্রতিশ্রুতি

কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়নের ৯নং ধানদিয়া ওয়ার্ডের একটি কার্লভার্ট এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। মাস ছয়েক আগে একটি মাটি বহনকারী ট্রাক্টর জরাজীর্ণ ওই কার্লভার্টের উপর দিয়ে যাওয়ার সময় কার্লভার্টটি ভেঙ্গে যায়। কার্লভার্টের প্রায় অর্ধেকজুড়ে গর্তের সৃষ্টি হয়। তারপর থেকে সেটি আর মেরামত করা হয়নি। স্থানীয় ভূক্তভোগিরা জানিয়েছেন, ধানদিয়া হাইস্কুলের বিপরীতে দক্ষিণ দিকের কাঁচা রাস্তায় কার্লভার্টটি অবস্থিত। জরাজীর্ণ কার্লভার্টটি ভেঙ্গে যাওয়ায় এলাকার মানুষের চলাচলে বিঘ্ন হচ্ছে। স্থানীয় বাসিন্দা তাজউদ্দীন মোড়ল, আতিয়ার দফাদারসহ অনেকেইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গৃহবধূর আত্মহত্যা

কলারোয়ায় সপ্না খাতুন (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে উপজেলার চন্দনপুর কলেজ মোড়ের চা বিক্রেতা শফিকুল ইসলামের স্ত্রী। বুধবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাড়ির সকলের অজান্তে দুই শিশু কন্যাকে রেখে ঘরের আড়ায় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। পরে শিশুদের কান্নাকাটি শুনে এলাকার লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল উপস্থিত হয়ে লাশের সুরতহাল করেন। জানা গেছে, ১৪/১৫ বছর পূর্বে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাতক্ষীরায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অলকেশ মন্ডল (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ সিপিসি-১ এর সদস্যরা। গ্রেপ্তার অলকেশ মন্ডল সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের দুলাল মন্ডলের ছেলে। বুধবার (২২ ডিসেম্বর) বিকালে র‍্যাব-৬ এর অধিনায়ক জানান, সাতক্ষীরা জেলার আশাশুনি থানার চাঞ্চল্যকর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী অলকেশ মন্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। তিনি আরও জানান, গত ২৩ নভেম্বর আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে ভিকটিম ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী সাতক্ষীরা জেলারবিস্তারিত পড়ুন

এবার সাতক্ষীরায় ডা. মুরাদের বিরুদ্ধে মানহানির মামলা

ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে মামলাটি করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এড. এখলেছার আলী। বিচারক মো: হুমায়ূন কবীর মামলাটি আমলে নিয়েছেন। মামলার বাদি এড. এখলেছার আলী জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ও তার দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের প্রকৃতি সেজেছে হলুদ সাজে

শীতের শিশির ভেজা সকালে কুয়াশার চাদরে ঘেরা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ মাঠ ঢেকে গেছে সরিষার ফুলের চাঁদরে। প্রান্তর জুড়ে উঁকি দিচ্ছে শীতের শিশির ভেজা সরিষা ফুলের দোল খাওয়া গাছগুলো। সরিষার সবুজ গাছের হলুদ ফুল শীতের সোনাঝরা রোদে ঝিকিমিকি করছে। এ এক অপরুপ দৃশ্য। যেন প্রকৃতিকন্যা সেজেছে ‘হলুদ বরণ সাজে’। সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠ। উপজেলার প্রতিটি মাঠে এখন শুধু সরিষা ফুলের চোখ ধাঁধানো সমারোহ। মৌমাছির গুনগুন শব্দে ফুলেরবিস্তারিত পড়ুন

ঝিকরগাছা পৌর নির্বাচন : নৌকার বিজয়ের লক্ষ্যে যুবলীগের কর্মীসভা

যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে যুবলীগের কর্মীসভা ও গণমিছিল বুধবার বিকালে স্থানীয় বাজার বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। বর্তমান পৌর মেয়র ও নৌকা প্রতীকে মনোনীত আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামালের পক্ষে এ কর্মীসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়। পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল হক খোকনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি

সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা, উদাসীনতা ও দায়িত্ব অবহেলা এবং বীর মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করায় তার বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে, সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে ঐ এলাকার বীর মুক্তিযোদ্ধারা শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফ আহমেদ ইকবাল’র বিরুদ্ধে লিখিত অভিযোগ এনে স্মারকলিপি প্রদান করেছেন। সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নেরবিস্তারিত পড়ুন

ব্যবসায়ীকে হত্যার পর আত্মগোপনে ‘চিল্লায়’ যান মুয়াজ্জিন

কিশোরগঞ্জের চাঞ্চল্যকর ব্যবসায়ী হত্যার ঘটনায় অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। জাকির কিশোরগঞ্জের একটি মসজিদের মোয়াজ্জিন হিসেবে চাকরি করতেন। ওই ব্যবসায়ীর সঙ্গে সু-সম্পর্ক গড়ে তাকে হত্যার পর ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। মঙ্গলবার রাতে নরসিংদীর একটি মসজিদে তাবলীগের চিল্লারত অবস্থায় তাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব’র আইনবিস্তারিত পড়ুন

পলাতক বহিষ্কৃত মেজর (অব.) জিয়া দেশে নেই: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন

সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া এ মুহুর্তে কোথায় রয়েছেন তা নিশ্চিত নয় জানিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মেজর জিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এর মুখপাত্র খন্দকার আল মঈন বলেন, এর আগে বিভিন্ন সময় তথ্য ছিল মেজর জিয়া দেশে আছেন, পরবর্তীতে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। আমরা সন্দেহ করছি, তিনি এখন দেশের বাইরে রয়েছেন। বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারস্থ র‍্যাপিড এ্যাকশনবিস্তারিত পড়ুন