শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পলাতক বহিষ্কৃত মেজর (অব.) জিয়া দেশে নেই: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন

সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া এ মুহুর্তে কোথায় রয়েছেন তা নিশ্চিত নয় জানিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মেজর জিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এর মুখপাত্র খন্দকার আল মঈন বলেন, এর আগে বিভিন্ন সময় তথ্য ছিল মেজর জিয়া দেশে আছেন, পরবর্তীতে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। আমরা সন্দেহ করছি, তিনি এখন দেশের বাইরে রয়েছেন।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারস্থ র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন খন্দকার আল মঈন।

তিনি বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে শনাক্ত করা ও আসামিদের গ্রেফতারে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নই প্রথম কাজ করে। অভিজিৎ হত্যাকাণ্ডের আসামিদের বিচার নিশ্চিতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে। অভিজিৎ হত্যাকাণ্ডের পরে মেজর জিয়াকে বিভিন্নভাবে খোঁজ করার জন্য র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন কাজ করেছে। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়। এই আনসার আল ইসলামের সঙ্গে মেজর জিয়ার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এই মাধ্যমেও তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

একই রকম সংবাদ সমূহ

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হয়’

জাপান সফরে খাবার খাওয়ার নিয়ম এবং ছুরি-কাঁটা চামচ ব্যবহারের বিষয়ে নতুন অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি
  • জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী