শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ধানদিয়ায় কার্লভার্টটি যেনো মৃত্যুকূপ! সংস্কারের প্রতিশ্রুতি

কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়নের ৯নং ধানদিয়া ওয়ার্ডের একটি কার্লভার্ট এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। মাস ছয়েক আগে একটি মাটি বহনকারী ট্রাক্টর জরাজীর্ণ ওই কার্লভার্টের উপর দিয়ে যাওয়ার সময় কার্লভার্টটি ভেঙ্গে যায়। কার্লভার্টের প্রায় অর্ধেকজুড়ে গর্তের সৃষ্টি হয়। তারপর থেকে সেটি আর মেরামত করা হয়নি।

স্থানীয় ভূক্তভোগিরা জানিয়েছেন, ধানদিয়া হাইস্কুলের বিপরীতে দক্ষিণ দিকের কাঁচা রাস্তায় কার্লভার্টটি অবস্থিত। জরাজীর্ণ কার্লভার্টটি ভেঙ্গে যাওয়ায় এলাকার মানুষের চলাচলে বিঘ্ন হচ্ছে। স্থানীয় বাসিন্দা তাজউদ্দীন মোড়ল, আতিয়ার দফাদারসহ অনেকেই বিভিন্ন সময়ে ভাঙ্গা কার্লভার্টটির ভিতরে পড়ে গুরুতর আহতও হয়েছেন। ওই কার্লভার্ট দিয়ে বর্ষা মৌসুমের পানি নিষ্কাশন করে থাকে, সেই সাথে পার্শ্ববর্তী মাঠের যাবতীয় ফসল এই এলাকার মানুষ এই কালভার্টের উপর দিয়েই নিয়ে যান। মাঝপর্যন্ত ভেঙ্গে যাওয়ায় প্রতিনিয়ত ঝুঁকির মধ্য দিয়ে কার্লভার্ট অতিক্রম করতে হচ্ছে এলাকার জনসাধারণের।

দ্রুতই ভাঙ্গা কার্লভার্টটি সংস্কার করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা জানান, ‘বাজেট পেলেই প্রথমে কার্লভার্টটি সংস্কার করবেন।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল