রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বুস্টার ডোজ নিতে নিবন্ধনের প্রয়োজন নেই, দ্বিতীয় ডোজ নেয়াদের এসএমএস যাবে

করোনার বুস্টার ডোজ নিতে কোনো নিবন্ধনের প্রয়োজন নেই, খুব দ্রুতই সারা দেশে দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের কাছে এসএমএস চলে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। বুধবার (২২ ডিসেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর মুলাইদে এক্সিউটিভ গ্রিনটেক্স কারখানায় শ্রমিকদের করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করে সংবাদমাধ্যমকে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, বুস্টার দিতে টিকার কোনো সংকট দেখা দেবে না। দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুত রয়েছে। শঙ্কিত হওয়ার কিছুবিস্তারিত পড়ুন

বিচারপতি সিনহার মামলায় খালাস পাওয়া ২ জনকে আত্মসমর্পণের নির্দেশ

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার দুর্নীতির মামলায় খালাস পাওয়া শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের খালাসের রায় বাতিল করে কেন সাজা দেওয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার সিনহার ঋণ আত্মসাৎ ও পাচারের মামলায় সহযোগিতার দায়ে অভিযুক্ত এ দুই আসামির খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতিবিস্তারিত পড়ুন

ঘুড়ির সঙ্গে উড়ে গেলেন এক ব্যক্তি, ৩০ ফুট উঁচু থেকে লাফ!

নিছক মজা করতে গিয়ে এক ব্যক্তির প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল। বন্ধুরা মিলে ঢাউস একটি ঘুড়ি বানিয়েছিলেন। তার পর সেটি ওড়ানোর বন্দোবস্ত করেন সবাই মিলে। কিন্তু সেই আনন্দের মুহূর্ত আতঙ্কে পরিণত হয়। খবর রিপাবলিক ওয়ার্ল্ড ডটকমের। সবাই মিলে ঘুড়ির সুতা ছাড়তে শুরু করেন হাওয়ার বেগের সঙ্গে। ঘুড়িও একটু একটু করে উড়তে শুরু করেছিল। কিন্তু হঠাৎই দমকা হাওয়ার জেরে ঘুড়িটি দ্রুত ওপরের দিকে উঠতে শুরু করে। বাকিরা সুতা ছেড়ে দিলেও এক ব্যক্তিবিস্তারিত পড়ুন

গুগল সার্চে শীর্ষে আফগানিস্তান

তালেবানের ফের ক্ষমতায় ফিরে আসাকে কেন্দ্র করে বছরজুড়েই আলোচনায় ছিলো আফগানিস্তান। এতেই গুগলে সবচেয়ে বেশি সার্চ করা শব্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে দেশটির নাম। সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল সম্প্রতি ২০২১ সালের বার্ষিক রিক্যাপ প্রকাশ করেছে। এর মাধ্যমে বিভিন্ন দেশ এবং বিশ্বজুড়ে ইন্টারনেটে কী ট্রেন্ডিং ছিল এবং মানুষ কী বিষয়ে জানতে চেয়েছেন তার একটা ধারণা পাওয়া যায়। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, চলতি বছর ইন্টারনেটের সবচেয়ে পরিচিত ও বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন জায়ান্টবিস্তারিত পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহীম আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১-এস ও ১৮২/২-এস এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ঢুলিপাড়ার আবু তাহেরের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, ইব্রাহিম বিএসএফের গুলিতে মারা গেছেন। স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আজমতপুর সীমান্তবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের মহাসড়কের বিলবোর্ডে বঙ্গবন্ধু

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস সিটির ব্যস্ততম ফ্রি-ওয়েতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ডিজিটাল বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি ও মুজিববর্ষের লোগো প্রদর্শিত হয়েছে। লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে ব্যস্ততম ১০৫ ফ্রি-ওয়ের পাশে নির্মিত ডিজিটাল বিলবোর্ডে ‘এইচডি বাংলা’র উদ্যোগে জাতির জনকের ছবি ও মুজিববর্ষের লোগো প্রদর্শিত হয়। বিলবোর্ডটি আকারে ৬৬ ফুট চওড়া এবং উচ্চতায় ১৭ ফুট। এইচডি বাংলা’র নিজস্ব পরিকল্পনা, উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় এ ঐতিহাসিক প্রকল্পটির বাস্তবায়ন করেন অনলাইন টেলিভিশনবিস্তারিত পড়ুন

কলকাতা পৌর কর্পোরেশন ভোটে জয়ী ২১ মুসলিম প্রার্থী; ১৮ জনই তৃণমূলের

সদ্য সমাপ্ত ‘কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন’ ভোটে জয়ী হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে তারা ১৩৪টি ওয়ার্ডে জয়ী হয়েছে। এখন বোর্ড গঠনের পালা। এই পৌরসভার নির্বাচনে জয়ী হয়েছে ২১ জন মুসলিম প্রার্থী। সেক্ষেত্রে নতুন পৌরবোর্ডে ২১ জন মুসলিম কাউন্সিলর হবেন। এর মধ্যে মমতার ব্যনার্জির দল তৃণমূলে জয়ী মুসলিম প্রার্থী রয়েছেন ১৮ জন, স্বতন্ত্র প্রার্থীর ২ জন এবং কংগ্রেসের ১ জন। তৃণমূলের ১৮ জন জয়ী মুসলিম প্রার্থীদের মধ্যে অন্যতম কলকাতারবিস্তারিত পড়ুন

সাগরপথে অবৈধভাবে ইউরোপযাত্রা, নৌকাডুবিতে ১৬৪ জনের মৃত্যু

লিবিয়ায় আলাদা নৌকাডুবির ঘটনায় অন্তত ১৬৪ অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। সংস্থাটির মুখপাত্র বলেন, শুক্রবার লিবিয়া উপকূলে একটি যাত্রীবোঝাই কাঠের নৌকা ডুবে গেলে ১০২ জনের মৃত্যু হয়। ডুবে যাওয়া নৌকা থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। এর একদিন পরই আরেকটি নৌকাডুবির ঘটনায় ৬২ জন প্রাণ হারান। জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে ইউরোপযাত্রা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। আইওএম আরও জানায়, সেদিন লিবিয়ায় আরওবিস্তারিত পড়ুন

নড়াইলের লোহাগড়ার ১২ ইউপি নির্বাচন: শেষ সময়ে উত্তেজনা ভোটের মাঠে

নড়াইলের লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটের দিন যতই এগিয়ে আসছে ইউনিয়নগুলোতে উত্তেজনা ততই ছড়াচ্ছে। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে ভোটারদের নিরাপত্তা দিতে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জেলা প্রশাসকদের এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সিকদার নজরুল ইসলামের নির্বাচনী কার্যালয়ে হামলা ভাংচুর করার অভিযোগ উঠেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের হামলায় নিহত শ্যামনগরের জেলের লাশ উদ্ধার

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে বাঘের হামলায় নিহত জেলে মুজিবর গাজীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার দীর্ঘ ১২ ঘন্টা অভিযান শেষে সকাল সাড়ে ১০টার দিকে কৈখালী বন অফিস, কদমতলা বন অফিস ও মরগাং টহলফাঁড়ি সহ কোস্টগার্ডের সমন্বয়ে একটি উদ্ধারকারী দল সুন্দরবনে পায়রাটুলী খাল সংলগ্ন গহিন সুন্দরবন হতে নিহতের লাশ উদ্ধার করে। এর আগে গত সোমবার বিকাল ৪টার দিকে সুন্দরবনে পায়রাটুলি খালে কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণে মুজিবর গাজী নিহত হয়।বিস্তারিত পড়ুন