রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শ্যামনগর উপকূলের শ্রমজীবী শিশুদের হাতে এখন বই

এক বছর আগেও ঝুঁকিপূর্ণ ও বিপদজনক শ্রম কখনো চিংড়ী, কখনো কঁাকড়া ও কখনো বিভিন্ন ধরণের মাছ ধরাসহ কঠোর পরিশ্রমের সাথে জড়িত ছিল ফয়সাল শেখ। দিনমান খাটতে হতো ছোট্ট ফয়সালকে। সারা দিন কঠোর পরিশ্রম করে আয় করত মাত্র একশত টাকা। সন্ধ্যায় বাড়ি ফিরে তা তুলে দিত মায়ের হাতে। আশপাশে বিদ্যালয় না থাকায় পড়ালেখা হচ্ছিল না। কিন্তু এখন সেসব অতীত। ফয়সাল নিয়মিত বিদ্যালয়ে যায়। আলোর উত্তরণ শিশু শিক্ষা কেন্দ্রের চতুর্থ শ্রেণির এই ছাত্রেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শশুর বাড়িতে জামাইয়ের আত্মহত্যা

কলারোয়ায় সাহেব আলী (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। উপজেলার দলুইপুরে গ্রামে শশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে সোমবার সে আত্মহত্যা করে। সাহেব আলী উপজেলার কাকডাঙ্গা গ্রামের আব্দুর রউফের পুত্র। মঙ্গলবার দুপুরে কলারোয়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের সাতক্ষীরা মর্গে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেব আলীর সাথে ৪ বছর আগে দলুইপুর গ্রামের ইছাহাক আলীর কন্যা সাজেদা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সাহেব আলী শ্বশুর বাড়িতে থেকে দিনমজুরের কাজবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়িয়া হাইস্কুলের কমিটি গঠনে পুনরায় নির্বাচনের দাবি

কলারোয়ার সোনাবাড়িয়া হাইস্কুলের অভিভাবক সদস্যদের বাদ দিয়ে একতরফাভাবে ম্যানেজিং কমিটি গঠন করার অভিযোগে পুনরায় নির্বাচনের দাবি করা হয়েছে। নির্বাচিত তিন অভিভাবক সদস্য ও একজন দাতা সদস্য কমিটি বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইউপি সদস্য আনারুল ইসলাম, শরিফুজ্জামান উজ্জল, নবিছউদ্দীন সরদার ও দাতা সদস্য ইউপি সদস্য নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার সকালে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে ভোটগ্রহণ শুরু হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুলবিস্তারিত পড়ুন

বেনাপোলে ভেজাল ফেনসিডিল তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তি আটক

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল ফেনসিডিল তৈরির বিভিন্ন সরঞ্জামসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ডিসেম্বর) মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল মেয়র মার্কেটের পূর্বপাশের তিনতলা ভবনের একটি রুম থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এসময় সেখান থেকে ৯৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫ লিটার তরল ক্যামিক্যাল, ৩২৮টি ফেনসিডিলের খালি বোতলসহ ভেজাল ফেনসিডিল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান কালু সাদিপুর গ্রামেরবিস্তারিত পড়ুন

আরো খবর..

তালায় মাধ্যমিক শিক্ষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

তালা উপজেলা পরিষদ হল রুমে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ডিজিটাল কনটেন্ট তৈরী অনলাইন ক্লাস পরিচালনার দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে তিন দিনব্যাপী উক্ত প্রশিক্ষন উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর সমন্বয়কারী মোঃ তালিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে বিতরণকৃত কম্বলের হিসাব জানালেন ইউপি চেয়ারম্যান

অতিসম্প্রতি কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়ন পরিষদ কর্তৃক গরীব, অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সেই কম্বল বিতরণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও ২৪০টি কম্বলের কোন হদিস পাওয়া যাচ্ছে না বলে চাউড় হয়। একই বিষয়ে বেশকিছু পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তবে সেটি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা বিতরণকৃত কম্বলের তালিকা জানালেন। তিনি জানান, ৪০০টি কম্বল বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে তিনি বসন্তপুর এতিমখানায় দিয়েছেনবিস্তারিত পড়ুন

কলারোয়ার হরিনায় ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের সংবর্ধনা

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের হরিনা গ্রামে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার রাতে ওই সংবর্ধনা অনুষ্ঠানে মাস্টার শাহিনুুুুর রহমানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল, বোয়ালিয়া়া মুক্তিযোদ্ধ কলেজের সহকারী অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, সীমান্ত প্রেসক্লাব সভাপতি অহিদুজ্জামান খোকা, নব নির্বাচিত মেম্বর মইনুুুুল ইসলাম, মোখলেসুর রহমান, আব্দুল গফুর, পলাশ হোসেন প্রমুখ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

যশোরে আ.লীগ থেকে ২৬ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

যশোর সদর ও অভয়গর ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগ থেকে ২৬ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে একজন অভয়নগর উপজেলার বাকিরা যশোর সদর উপজেলার। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন। বহিষ্কৃতরা হলেন- হৈবতপুর ইউনিয়নের আহম্মদ আলী ও হরেন কুমার বিশ্বাস, ইছালী ইউনিয়নের আইয়ুব হোসেন, আনিছুরবিস্তারিত পড়ুন

কলারোয়ার খোরদো গার্লস হাইস্কুলের ৯ছাত্রী পেলো সাইকেল

কলারোয়ার খোরদো সালেহা হক বালিকা বিদ্যালয়ের ৯জন গরীব ও মেধাবী ছাত্রীকে মধ্যে বাইসাইকেল প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২১ডিসেম্বর) বিদ্যালয় চত্ত্বরে ওই সাইকেল বিতরণ করা হয়। বিদ্যালয়ের সভাপতি ও ইউপি সদস্য রফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে সাইকেল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মাহবুবর রহমান মফে। এসময় উপস্থিত ছিলেন খোরদো সালেহা হক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শহীদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিম, সহকারী শিক্ষক রাশেদুজ্জামান, আক্তারুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ব্যবসায়ীকে হুমকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার নগরঘাটায় এক ব্যবসায়ীর সাড়ে ৩ লক্ষ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের আব্দুল মাজেদ শেখের ছেলে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী ব্যবসায়ী মোক্তার হোসেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একজন ইট ব্যবসায়ী। নগরঘাটাসহ বিভিন্ন এলাকায় ইট ভাটা থেকে ইট ক্রয় করেবিস্তারিত পড়ুন