বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলকাতা পৌর কর্পোরেশন ভোটে জয়ী ২১ মুসলিম প্রার্থী; ১৮ জনই তৃণমূলের

সদ্য সমাপ্ত ‘কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন’ ভোটে জয়ী হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে তারা ১৩৪টি ওয়ার্ডে জয়ী হয়েছে। এখন বোর্ড গঠনের পালা।
এই পৌরসভার নির্বাচনে জয়ী হয়েছে ২১ জন মুসলিম প্রার্থী। সেক্ষেত্রে নতুন পৌরবোর্ডে ২১ জন মুসলিম কাউন্সিলর হবেন। এর মধ্যে মমতার ব্যনার্জির দল তৃণমূলে জয়ী মুসলিম প্রার্থী রয়েছেন ১৮ জন, স্বতন্ত্র প্রার্থীর ২ জন এবং কংগ্রেসের ১ জন।

তৃণমূলের ১৮ জন জয়ী মুসলিম প্রার্থীদের মধ্যে অন্যতম কলকাতার বিদায়ী মেয়র ও রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি জয়ী হয়েছেন ৮২ নম্বর ওয়ার্ড থেকে। এছাড়াও রয়েছেন ইকবাল আহমেদ (২৯ নম্বর ওয়ার্ড), মহম্মদ জসিমউদ্দিন (৩৯), রেহানা খাতুন (৪৪), আমিরুদ্দিন (৫৪), কাইসার জামিল (৬০), মানজার ইকবাল (৬১), সানা আহমেদ (৬২), সাম্মি জাহান বেগম (৬৪), ফৈয়াজ আহমেদ খান (৬৬), নিজামুদ্দিন সামস (৭৫), সামিমা রেহান খান (৭৭), মহ: আনোয়ার খান (৮০), শামস ইকবাল (১৩৪), শামসুজ্জামান আনসারি (১৩৬), ফরিদা পারভীন (১৩৮), শেখ মুস্তাক আহমেদ (১৩৯), আবু মহম্মদ তারিখ (১৪০ নম্বর ওয়ার্ড)।

কলকাতা পৌরসভার ইতিহাসে রেকর্ড জয়ের ব্যবধানে জিতে নজির গড়েছেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা মন্ত্রী জাভেদ আহমেদ খানের পুত্র ফৈয়াজ আহমেদ খান। ৬৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী ফৈয়াজের জয়ের ব্যবধান ৬২ হাজারের বেশি। ২০১৫ সালের পৌরভোটেও ৩০ হাজারের বেশি ভোটে জিতে রেকর্ড গড়েছিলেন ফৈয়াজ।

অন্যদিকে গত মার্চ-এপ্রিল মাসে বিধানসভার নির্বাচনে পরাজয়ের পর বিজেপির কাছে কলকাতা পুরসভা নির্বাচন ছিল কার্যত প্রেস্টিজ ফাইট। আর সেই লক্ষ্যেই এবার ৯ জন মুসলিমকে প্রার্থী করেছিল তারা। যদিও তাদের কোন প্রার্থীই এই পুরসভার নির্বাচনে জয়ের মুখ দেখতে পারেনি।

কংগ্রেসও ৩০ জনের বেশি মুসলিমকে প্রার্থী করেছিল। এর মধ্যে একমাত্র জয়ী প্রার্থী ১৩৭ নম্বর ওয়ার্ড থেকে ওয়াসিম আনসারি।

স্বতন্ত্র দলের তিন জয়ী প্রার্থীর মধ্যে ২ জনই হলেন মুসলিম। ৪৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী আয়েশা কানিজ এবং ১৩৫ নম্বর ওয়ার্ড থেকে বিজয়ী রুবিনা নাজ। জানা গেছে তারা দু’জনই তৃণমূলে ফিরতে পারেন।

যদিও ২০১৫ সালের কলকাতা পৌরসভার নির্বাচনের তুলনায় এবার মুসলিম কাউন্সিলের সংখ্যা কমেছে। ওই বছর মুসলিম কাউন্সিলর ছিলেন ২৩ জন, এবার দুইটি কমে হয়েছে ২১ জন। এর মধ্যে ১৪১ নম্বর ওয়ার্ডে পরাজিত হয়েছেন বিদায়ী কাউন্সিলর তথা কংগ্রেসের প্রার্থী মমতাজ বেগম। ওই ওয়ার্ডে জয়ী হয়েছেন স্বতন্ত্র দলের প্রার্থী পূর্বাশা নস্কর।
অন্যদিকে ৭৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর নিজামুদ্দিন শামসের পরিবর্তে ওই ওয়ার্ডে এবার সোমা দাসকে প্রার্থী করেছিল তৃণমূল। ফলে দুইজন মুসলিম কাউন্সিলর কমেছে।

উল্লেখ্য, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয়বারের জন্য ‘ছোট লালবাড়ি’ বলে খ্যাত কলকাতা পৌরভবন দখল রেখেছে তৃণমূল কংগ্রেস। রবিবারই ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা হয়। এর মধ্যে ১৩৪ টি ওয়ার্ডে জয়ী হয় তৃণমূল। বিজেপি ৩টি, বামফ্রন্ট ও কংগ্রেস ২টি করে ওয়ার্ডে জয়ী হয় এবং বাকী ৩টি ওয়ার্ডে জয়ী হয় স্বতন্ত্র দলের প্রার্থীরা।

আগামি বৃহস্পতিবার পৌরবোর্ড গঠন করা হবে। তারপরই শপথ নেবেন নবনির্বাচিত মেয়র ও মেয়র পারিষদগণ।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা