শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাগরপথে অবৈধভাবে ইউরোপযাত্রা, নৌকাডুবিতে ১৬৪ জনের মৃত্যু

লিবিয়ায় আলাদা নৌকাডুবির ঘটনায় অন্তত ১৬৪ অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

সংস্থাটির মুখপাত্র বলেন, শুক্রবার লিবিয়া উপকূলে একটি যাত্রীবোঝাই কাঠের নৌকা ডুবে গেলে ১০২ জনের মৃত্যু হয়। ডুবে যাওয়া নৌকা থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

এর একদিন পরই আরেকটি নৌকাডুবির ঘটনায় ৬২ জন প্রাণ হারান। জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে ইউরোপযাত্রা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

আইওএম আরও জানায়, সেদিন লিবিয়ায় আরও একটি অভিবাসনপ্রত্যাশী নৌকাডুবি হয়। জীবিত উদ্ধার হন কমপক্ষে ২১০ জন। সংস্থাটির তথ্য অনুসারে, চলতি বছর ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়েছেন সাড়ে ৩১ হাজারের বেশি অভিবাসনপ্রার্থী।

এর আগে শনিবার ইংলিশ চ্যানেলে আটকেপড়া ১৩৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ফ্রান্সের কোস্ট গার্ড। তারা নৌকায় করে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করছিল।

এক বিবৃতিতে ফরাসি সরকার জানায়, বেশ কয়েকটি নৌকায় করে অভিবাসীরা ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে সমস্যায় পড়েছেন এমন খবরের ভিত্তিতে অভিযান শুরু করেন কোস্ট গার্ডের সদস্যরা। পরে ১৩৮ জনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয়।

তবে, তারা কোন দেশের নাগরিক সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত মাসে এই ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে অন্তত ২৭ অভিবাসীর মৃত্যু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন