শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনে বাঘের হামলায় নিহত শ্যামনগরের জেলের লাশ উদ্ধার

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে বাঘের হামলায় নিহত জেলে মুজিবর গাজীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার দীর্ঘ ১২ ঘন্টা অভিযান শেষে সকাল সাড়ে ১০টার দিকে কৈখালী বন অফিস, কদমতলা বন অফিস ও মরগাং টহলফাঁড়ি সহ কোস্টগার্ডের সমন্বয়ে একটি উদ্ধারকারী দল সুন্দরবনে পায়রাটুলী খাল সংলগ্ন গহিন সুন্দরবন হতে নিহতের লাশ উদ্ধার করে।

এর আগে গত সোমবার বিকাল ৪টার দিকে সুন্দরবনে পায়রাটুলি খালে কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণে মুজিবর গাজী নিহত হয়।

এ বিষয়ে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে অভিযান শুরু করে। অভিযান শুরুর পূর্বে উদ্ধারকারী দল খোলা আকাশে গুলি ছুড়ে সংশ্লিষ্ট বন এলাকা বিপদমুক্ত করে। খোঁজাখুজির এক পর্যায়ে সুন্দরবনে ভিতর হতে মুজিবর গাজী ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

সকল প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন আইন মতে নিহতের পরিবারকে ৩ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে।

তিনি আরো জানান, চলতি বছর সুন্দরবনে বাঘের হামলায় ৪ বনজীবী নিহত হয়। এ সময় এক বনজীবী আহত হয়। এ পর্যন্ত নিহতের দুই পরিবারকে ৬ লক্ষ টাকা বন বিভাগের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন