সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শ্যামনগরে ৪ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, মামলা

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে এক শিশু (৪) ধর্ষিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় শিশুটির দাদি শ্যামনগর থানায় অভিযুক্ত ধর্ষক আল-আমিন শেখের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর সোমবার বিকাল ৪টার দিকে ওই গ্রামের ময়নদ্দীন শেখের ছেলে আল-আমিন শেখ শিশুটির বাড়িতে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার ডাকচিৎকারে পার্শ্ববর্তীরা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায়বিস্তারিত পড়ুন

পাটকেলঘাটা খাদ্যগুদামে অভ্যন্তরীণ আমন সংগ্রহ উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা খাদ্যগুদামে ২০২১-২০২২ অর্থবছরে অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে খাদ্যশস্য সংগ্রহের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা – কলারোয়া) আসনের সাংসদ অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। বুধবার সকাল ৯ টায় পাটকেলঘাটা গুদাম চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোপাল চন্দ্র, খলিল নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখবিস্তারিত পড়ুন

আশাশুনির বুধহাটা ইউপি নির্বাচন: আ.লীগ-২, বিএনপি-১, স্বতন্ত্র-১ প্রার্থী মাঠে

আশাশুনির বুধহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচার প্রচারনা চলছে বেশ জোরে শোরে। ইতি মধ্যেই দোয়া চেয়ে বিলবোর্ড টানানো, মতবিনিময় সভা, উঠান বৈঠান ও গণসংযোগ করার মাধ্যমে অধিকাংশ চেয়ারম্যান প্রার্থীই তাদের প্রার্থীতার জানান দিয়েছে। এখন পর্যন্ত ৪ জন সম্ভাব্য প্রার্থীর দেখা মিলেছে। এর মধ্যে আওয়ামীলীগের-২, বিএনপি-১ ও ১ জন স্বতন্ত্র প্রার্থীর নাম শোনা যাচ্ছে। ইউনিয়নের বিভিন্ন চায়ের স্টল, হাট-বাজার, পাড়া-মহল্লায় আর রাজনীতি সচেতন মানুষের মুখে মুখেও চলছে আগামীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার চুপড়িয়া ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা চ্যাম্পিয়ন

সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া ফুটবল ৪দলীয় টুর্নামেন্টে স্বাগতিকরা চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার সকাল থেকে দিন ব‍্যাপি চুপড়িয়া ফুটবল মাঠে স্থানীয় যুব কমিটির আয়োজনে ওই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বিকেলে ফাইনাল খেলায় স্বাগতিক ও লাবসা পরস্পরের মোকাবেলা করে। খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকে। পরে সরাসরি টাইব্রেকারে ৪-৩ গোলে লাবসাকে হারিয়ে স্বাগতিকরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রেফারি দায়িত্ব পালন করেন জাফরুল খান চৌধুরী সামু। তাকে সহযোগিতা করেন হাফিজুল ইসলাম হাফিজ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কলারোয়ায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবুল আক্তার (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার খোরদো গ্রামের মৃত আয়ুব আলী বিশ্বাসের ছেলে। থানা সূত্রে জানা গেছে, টাকা পয়সা লেনদেনের ঘটনায় তিনি যশোর যুগ্ন দায়রা জজ ২য় আদালতের সাজাপ্রাপ্ত। সে সিআর-২১১/১৮ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। আদালত ১৩৮ধারা মতে দোষী সাবস্ত করে উক্ত ধারায় ১বছরের বিনাশ্রম কারাদন্ড এবং চেকে উল্লিখিত নয় লক্ষ ত্রিশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। জরিমানার সুমদয় অর্থ মোকদ্দমারবিস্তারিত পড়ুন

তালায় পারস্পরিক শিখন কর্মসূচি প্রাতিষ্ঠানিকীকরণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা থেকে তালা উপজেলার ইউনিয়ন ভিত্তিক ভালো শিখন পরিদর্শনের জন্য অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ এর আওতায় পারস্পরিক শিখন কর্মসূচির প্রাতিষ্ঠানিকীকরণে এসফর অনুষ্ঠিত হয়। ২৪ নভেম্বর ২০২১ তারিখে সকাল ১০টায় স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ এর আওতায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও তালা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশনবিস্তারিত পড়ুন

মিট দ্য প্রেস

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচি

সাতক্ষীরায় ২৪ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ কর’ শ্লোগানকে সামনে রেখে ১৬ দিনের কর্মসূচি উদযাপন উপলক্ষে (মানবাধিকার পক্ষ) মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাব মিলনয়তনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে এবং জেলায় কর্মরত বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংগঠনসমূহের উদ্যোগে সংবাদকর্মীদের সাথে পক্ষকালব্যাপী কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেজাবিস্তারিত পড়ুন

তালায় ট্রাকের চাপায় নিহত ১

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার মদনপুর এলাকায় ট্রাক চাপায় আব্দুর সালাম সরদার (৪০) নিহত হয়েছে। নিহত আব্দুর সালাম উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের মৃত্যু রহিম বক্স এর ছেলে। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকাটি (যার নম্বর সাতক্ষীরা-ট-১১-০২২৯) পাল্টি খেয়ে পড়ে থাকলেও এর চালক ও হেলপার পালিয়েছে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাইওয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সামাজিক উদ্যোগ ফোরামের সভা অনুষ্ঠিত

কলারোয়ায় সামাজিক উদ্যোগ ফোরামের ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া অগ্রগতি সংস্থার অফিসে বুধবার ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সামাজিক উদ্যোগ ফোরামের সহ.সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সাতক্ষীরা অগ্রগতি সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর অক্ষয় কুমার সরকার, অগ্রগতি সংস্থার কলারোয়ার প্রোগ্রাম অফিসার কামরুননাহার রেখা, সামাজিক উদ্যোগ ফোরামের সহ.সভাপতি বিল্লাল হোসেন আবির, শেখ জাহিদুল হক, রেহেনা খাতুন, রেজওয়ানা লিলি, আব্দুল কাদের, জুলফিকার আলী, আনিছুর রহমান,বিস্তারিত পড়ুন

ক্রিকেটে কিভাবে উন্নতি সম্ভব বাংলাদেশকে ভাবতে হবে : ইনজামাম

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আত্মবিশ্বাস নিয়ে তারা গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। কোনোভাবে সুপার টুয়েলভে পৌঁছালেও হতশ্রী পারফরম্যান্স ছিল সমালোচিত। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারে ০-৩ ব্যবধানে। বাংলাদেশ দলের এমন পারফরম্যান্সে হতাশ ক্রিকেট বিশ্লেষকরা। শোয়েব আখতার, শহিদ আফ্রিদির মতো কিংবদন্তিরা সমালোচনা করেছেন মাহমুদুল্লাহ রিয়াদদের। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশাপাশি কাঠগড়ায় তুলেছেন তরুণ ক্রিকেটারদের। নিজের ইউটিউবে চ্যানালে ইনজামামবিস্তারিত পড়ুন