Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পারেনি রুস্তম-হামজা
ডুবে যাওয়া ফেরি উদ্ধারে এবার বেসরকারি সংস্থা

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া রো রো ফেরি আমানত শাহ উদ্ধারে কাজ শুরু করতে যাচ্ছে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ। ইতোমেধ্যে সংস্থাটির ৫০ সদস্যর ডুবুরি দল চট্টগ্রাম থেকে পাটুরিয়া ঘাটে পৌঁছেছে। জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের ডুবুরি দলের প্রধান আব্দুর রহমান বলেন, রোববার নির্দেশ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে সোমবার (১ নভেম্বর) ভোরে এসে পৌঁছেছি। আমাদের আরও সদস্য পথে রয়েছেন। মালবোঝাই ট্রাকসহ তারা যানজটে আটকে আছে। ওই ট্রাকে ৩ ইঞ্চি ওয়্যার রয়েছে। তিনিবিস্তারিত পড়ুন
সরকার যতই ছলচাতুরী করুক, যাওয়ার সময় হয়ে গেছে : গয়েশ্বর

সরকারকে হুশিয়ার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার যতই ছলচাতুরী করুক, ওর মেয়াদ শেষ, যাওয়ার সময় হয়ে গেছে। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে’ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন তিনি। সরকারের পাপের বোঝা অনেক ভারি মন্তব্য করে তিনি বলেন, আমার মনে হয়, সরকার যতই ছলচাতুরী করুক, ওর মেয়াদ শেষ, ওর যাওয়া সময় হয়ে গেছে। এখন আপনারা (নেতাকর্মী) যদি চানবিস্তারিত পড়ুন
প্রতিদিন রাজধানীর ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আটটি কেন্দ্রে প্রতিদিন ৪০ হাজার শিশুকে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১ নভেম্বর) সকালে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। জাহিদ মালেক বলেন, প্রাথমিকভবে দেওয়া টিকায় ভালো ফল পাওয়া গেছে। রাজধানীর ৮টি স্কুলে টিকা কার্যক্রম শুরু করেছি আমরা। প্রতিদিন প্রতি কেন্দ্রে ৫ হাজার করে ৮টি কেন্দ্রে ৪০ হাজার টিকা দেওয়া হবে। টিকা কার্যক্রমবিস্তারিত পড়ুন
কক্সবাজারে মামলা মেয়রের বিরুদ্ধে, সেবা বন্ধ পৌরসভার!

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানকে প্রধান করে হত্যা চেষ্টা মামলা হওয়ায় সকল ধরণের নাগরিক সেবা বন্ধ করে দিয়েছে কক্সবাজার পৌরসভা। ফলে ভোগান্তিতে পড়েছে সেবা নিতে আসা পৌরবাসী। কক্সবাজার পৌরসভা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়র মুজিবুরের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি প্রত্যাহার না করা পর্যন্ত কক্সবাজার পৌরসভা কোন ধরণের নাগরিক সেবা দিবে না। সোমবার (১ নভেম্বর) এক জরুরী সভায় পৌর পরিষদ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানাবিস্তারিত পড়ুন
আন্দোলনে বাধা দিলে সরকারি অফিসেই শস্য বাজার : ভারতে কৃষক নেতা

ভারতে পাশ হওয়া নতুন কৃষি আইন বাতিল করতে সরকারকে ২৬ দিন সময় বেঁধে দিলেন ভারতীয় কৃষক ইউনিয়নের প্রধান রাকেশ টিকাইত। এই সময়সীমার মধ্যে আইন প্রত্যাহার না করলে আন্দোলন তীব্র হবে বলে উল্লেখ করেন তিনি। বিক্ষোভে বাধা দিলে সরকারি অফিসগুলোকে শস্য বাজারে পরিণত করার হুমকিও দিয়েছেন টিকাইত। সোমবার (১ নভেম্বর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, টিকাইত বলেছেন, কেন্দ্রীয় সরকারের কাছে ২৬ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে। তারপরে ২৭ নভেম্বর থেকেবিস্তারিত পড়ুন
ব্যক্তিগত ‘সম্পদ’ নিলাম করছেন অমিতাভ বচ্চন

অমিতাভের থেকে পাওয়া যে কোনও কিছুই অনুরাগীদের কাছে এক প্রকারের উপহার। তাই স্বয়ং ‘বিগ বি’ এবার নিজের সম্পদ উপহার দেবেন অনুরাগীদের। নিজের ছবির সই করা ডিজিটাল পোস্টার, নিজের রেকর্ড করা কবিতা, ইত্যাদি নিলাম করবেন তিনি। তবে সরাসরি সেই সব জিনিস ক্রেতারা পাবেন না। তা তারা পাবেন নন-ফাঞ্জিবল রিটার্নস (এনএফটি) এর শর্তে। এই নিলাম হবে সোমবার (১ নভেম্বর)। এনএফটি এক ধরনের ডিজিটাল ফাইল, যা ‘ব্লকচেন’ নামের এক প্রকার ডিজিটাল লেজারে জমা থাকে।বিস্তারিত পড়ুন
পিরোজপুরের মঠবাড়িয়ায় ঝুঁলে আছে শিক্ষা প্রকৌশলের মেরামত কাজ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নতুন ভবন নির্মান, পুননির্মান, মেরামত ও সংস্কার কাজে ব্যাপক অনিয়ম দৃশ্যমান হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ও কর্মকর্তা – কর্মচারিরা নিরলসভাবে কাজ না করায় এবং কাজ বাস্তবায়নে দায়িত্বে অবহেলা করায় বেপরোয়া অনিয়মের অভিযোগ উঠেছে। সূর্যমণি হাচানিয়া দাখিল মাদ্রাসায় মেরামতের ১০ লক্ষ টাকার কাজ সম্পূর্ণ বাস্তবায়ন করেনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ঠিকাদারের লোকজনের সাথে যোগসাজশ করে ২০১৮ – ১৯ অর্থ বছরের এ কাজটি এখনো অসম্পূর্ণ অবস্হায় ফেলে রাখায়বিস্তারিত পড়ুন
জীব প্রেমী সাতক্ষীরার ডিবি’র ওসি ইয়াছিন আলম চৌধুরী

“জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর” ডিবি’র ওসি ইয়াছিন আলম চৌধুরী প্রমাণ করলেন তিনি এক জীব প্রেমী। শনিবার (৩০ অক্টোবর) কমিউিনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা চলাকালীন সময়ে সাতক্ষীরা পৌর দীঘির পাড়ে মাছের অবাধ বিচরণ দেখে তার কৌতুহল জাগে। তিনি দ্রুত চলে যান দোকানে এবং সেখান থেকে ১ প্যাকেট মুড়ি নিয়ে মৎস্য প্রেমি ডিবি’র ওসি ইয়াছিন আলম চৌধুরী মাছদের মুড়ি খাওয়াতে শুরু করেন। তাকেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টের সেমিতে চন্দনপুর

কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের তৃতীয় খেলায় ঘোনা ফুটবল একাদশ ২-১ গোলে হারিয়েছে চন্দনপুর আরএম প্রগতী সংঘ। শনিবার (৩০ অক্টোবর) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ৮দলীয় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের ওই খেলার প্রথমার্ধে আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে গোলশুন্য ড্র থেকে মধ্য বিরতিতে যায়। বিরতীর পর দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে চন্দনপুর আরএম প্রগতী সংঘের ১১নম্বর জার্সিধারী খেলোয়াড় সাব্বির হোসেন গোল করে দলকে এগিয়ে নেন। ৩৪ মিনিটেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

কলারোয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বিকেলে থানা চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খাঁন। ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’- শীর্ষক প্রতিপাদ্যে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো.আবু নসর,বিস্তারিত পড়ুন

