মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকার যতই ছলচাতুরী করুক, যাওয়ার সময় হয়ে গেছে : গয়েশ্বর

সরকারকে হুশিয়ার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার যতই ছলচাতুরী করুক, ওর মেয়াদ শেষ, যাওয়ার সময় হয়ে গেছে।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে’ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

সরকারের পাপের বোঝা অনেক ভারি মন্তব্য করে তিনি বলেন, আমার মনে হয়, সরকার যতই ছলচাতুরী করুক, ওর মেয়াদ শেষ, ওর যাওয়া সময় হয়ে গেছে। এখন আপনারা (নেতাকর্মী) যদি চান রাখতে পারেন। আর আপনারা যদি চান বিদায় দেবেন, তা হলে মানববন্ধন ও রাজপথ দখল করে বলতে হবে- শেখ হাসিনাকে যেতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ করে গয়েশ্বর বলেন, আপনারা নিজেদের ভালোমন্দ, বিচার ও বিবেচনা করে যদি কর্মসূচির প্রতিবাদের ভাষা শক্ত না করে দুর্বল করেন, তা হলে শেখ হাসিনা থাকতে পারবেন। তবে আজকে শেখ হাসিনার ক্ষমতায় থাকার মতো কোনো পরিবেশ ও পরিস্থিতি নেই। সেই কারণে বলব— আপনারাই শেখ হাসিনাকে বিতাড়িত, গণতন্ত্র উদ্ধার এবং খালেদা জিয়াকে মুক্ত করতে পারেন।

বাংলাদেশে কোনো ধর্মের লোকই নিরাপদ না মন্তব্য করে তিনি বলেন, মুসলমানরা নিরাপদ না, হিন্দু নিরাপদ না এবং প্রান্তিক জনগোষ্ঠীও নিরাপদ না। যে দেশে গণতন্ত্র থাকে না, সে দেশে মানুষ নিরাপদ থাকে না। তবে দুর্নীতিবাজ ও ঘুসখোররা নিরাপদে আছে এবং যারা টেলিভিশনে গিয়ে মিথ্যা কথা বলেন তারা নিরাপদে আছেন।

ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান মো. সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ

দেশের বাহিরে টাকা পাচারের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ওবিস্তারিত পড়ুন

  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী