রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিদিন রাজধানীর ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আটটি কেন্দ্রে প্রতিদিন ৪০ হাজার শিশুকে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১ নভেম্বর) সকালে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

জাহিদ মালেক বলেন, প্রাথমিকভবে দেওয়া টিকায় ভালো ফল পাওয়া গেছে। রাজধানীর ৮টি স্কুলে টিকা কার্যক্রম শুরু করেছি আমরা। প্রতিদিন প্রতি কেন্দ্রে ৫ হাজার করে ৮টি কেন্দ্রে ৪০ হাজার টিকা দেওয়া হবে।

টিকা কার্যক্রম উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন করোনা নিয়ন্ত্রণে রয়েছে। স্বাস্থ্য বিভাগ ভালো কাজ করায় মৃত্যুর হার কমেছে।

দেশের কেউ টিকার বাইরে থাকবে না জানিয়ে জাহিদ মালেক বলেন, আমাদের তিন কোটি টিকা লাগবে। আমাদের কাছে আছে দুই কোটি টিকা।

সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে না থাকলে আমাদের সব কর্মকাণ্ড থেমে যায়। সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল