সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

১৫ আগস্টের ঘটনায় জিয়া ওতপ্রোতভাবেই জড়িত : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমানের সব অপকর্মের মুখোশ উন্মোচন করা হবে। কমিশন গঠন করে জিয়াউর রহমানের সব অপকর্মের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি। শুক্রবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর গুলিস্তানের শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা ও শিশু-কিশোরদের ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ১৫ আগস্টের ঘটনায় জিয়াউর রহমান ওতপ্রোতভাবেই জড়িত বলেও মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

করোনার টিকা নিয়েছেন প্রায় সাড়ে ৫ কোটি ব্যক্তি

দেশে ৫ কোটি ৩৬ লাখ ২৪ হাজার ৫৩৮ ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। মজুত আছে এক কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৮৮২ ডোজ। এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে টিকা এসেছে ৬ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ২৯ হাজার ৪১৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১বিস্তারিত পড়ুন

গোয়েন্দা যখন পলাতক আসামি, শাহরুখপুত্র আরিয়ানের মামলায় নতুন মোড়

শাহরুখ খানের ছেলে আরিয়ানের মাদক মামলা নতুন মোড় নিয়েছে। আরিয়ানের বিরুদ্ধে সাক্ষ্যদানকারী ব্যক্তিগত গোয়েন্দা পুনের এক জালিয়াতি মামলায় পলাতক আসামি! সম্প্রতি গোয়েন্দা সদস্য কেপি গোসাভির ভাইরাল হওয়া একটি ছবি নিয়ে তোলপাড় চলছে ভারতের নেটমাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে, প্রাইভেট গোয়েন্দা কেপি গোসাভি সেলফি তুলছেন আটক আরিয়ান খানের সঙ্গে। মাদক নিয়ন্ত্রণ সংস্থা এনসিবি জানিয়েছে, ছবির এই গোয়েন্দা এবং বিজেপি নেতা ভানুশালী আরিয়ান খানের মামলার সাক্ষী। এমন খবরের পর পর সেই ছবিট নিয়ে প্রশ্নবিস্তারিত পড়ুন

‘বিএনপি বহুবার আন্দোলনের ডাক দিয়েছে, তাদের নেতাকর্মীরাই সাড়া দেয়নি’

বিএনপির গণআন্দোলনের হুশিয়ারি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণ এখন তাদের এ গণআন্দোলনের আহ্বানের ডাক শুনলে হাসে। ‘কারণ ১৩ বছর বিএনপি বহুবার আন্দোলনের ডাক দিয়েছে। কিন্তু জনগণ তো দূরের কথা তাদের নেতাকর্মীরাই সাড়া দেয়নি।’ ওবায়দুল কাদের শুক্রবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এ কথা জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, দেশে এ মুহূর্তে গণআন্দোলনের বস্তুগত কোনো উপাদান নেই, অতীতের মতো এবারও জনগণ আপনাদের ডাকে সাড়া দেবেবিস্তারিত পড়ুন

সুষ্ঠু নির্বাচনে নির্দলীয়-নিরপেক্ষ সরকার লাগবে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকার যদি কোনো কথা না শোনে তা হলে রাজপথেই হবে চূড়ান্ত ফয়সালা। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একদিন আগে বলেছেন, আগামী নির্বাচনে বর্তমান সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। দেশে নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেই কেবল নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। এইবিস্তারিত পড়ুন

দুই সাংবাদিক শান্তিতে নোবেল পেলেন যে কারণে

নৎৎবিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ। শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে ২০২১ সালে শান্তিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। মারিয়া রেসা ফিলিপাইন ভিত্তিক সংবাদভিত্তিক ওয়েবসাইট রেপলারের সহ প্রতিষ্ঠাতা ও দিমিত্রি মুরাতভ রাশিয়ার বিরোধীমতের প্রধান সংবাদমাধ্যম নোভায়ে গাজেটার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। খবর দ্য গার্ডিয়ানের। গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়। নোবেল কমিটি এক বিবৃতিতেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি চিকিৎসার জন্য ইংল্যান্ড ও জার্মানি যাচ্ছেন

স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য ইংল্যান্ড ও জার্মানিতে ১২ দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন। শুক্রবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, ‘কাতার এয়ার ওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতিকে নিয়ে শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।’ ইংল্যান্ডের মোরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষার কথা রয়েছে বলে জানান প্রেস সচিব। প্রেস সচিব বলেন, ‘রাষ্ট্রপ্রধান ২২ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জয়নগর ইউপি’র নব-নির্বাচিত নারী চেয়ারম্যানকে সংবর্ধনা

কলারোয়ায় ১নং জয়নগর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত নারী চেযারম্যান বিশাখা তপন সাহাকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। জয়নগর ইউনিয়নের ধানদিয়া ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ধানদিয়া বাজারের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আ.লীগ সভাপতি খালিদ হাসান টিটু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত উপজেলার প্রথম নারী চেয়ারম্যান বিশাখা তপন সাহা। প্রধান বক্তা ছিলেন জয়নগর ইউনিয়ন আ.লীগ সভাপতি প্রধান শিক্ষক আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে জনপ্রতিনিধিদের সংবর্ধনা

কলারোয়ার ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনায় স্থানীয় সরকারের আওতাধীন তৃনমূল স্তরের নির্বাচিত উপস্থিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক স্কুল পরিচলনাবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে ঝাঁপা ইউনিয়ন পরিষদের হলরুমে আসন্ন দূর্গা পূজা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টুর সভাপতিত্বে এবং বিট অফিসার ও ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ওয়াসিম আকরামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যবিস্তারিত পড়ুন