সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রাইস কুকারের সঙ্গে বিয়ে, চারদিন পর ডিভোর্স!

ইন্দোনেশিয়ায় খায়রুল আনাম নামের এক ব্যক্তি রাইস কুকারের সঙ্গে বিবাহবন্ধনে অবদ্ধ হয়েছিলেন। তবে চারদিনের মাথায় সেই রাইস কুকারকে ডিভোর্সও দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিয়ের ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে মানুষ মজা করছে। খায়রুল জানান, তিনি তার রাইস কুকারকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ এটি ন্যায্য, বাধ্য, প্রেমময় এবং রান্নায় ভালো। কিন্তু এর চারদিন পরই আনাম রান্নাঘরের সরঞ্জামটিকে ডিভোর্স দেন। কারণ হিসেবে বলেন, এটি কেবল ভাত রান্না করতে পারে, এর বেশিবিস্তারিত পড়ুন

বিয়েতে বেশি খেয়েছেন অতিথি, বাড়িতে বিল পাঠালেন নবদম্পতি

বিয়ে বাড়িতে গিয়ে একটির জায়গায় দু’টি ফিশ ফ্রাই খান। এছাড়া রসগোল্লাও বেশি খেয়ে ফেলেন অনেকেই। কিন্তু এই বেশি খাওয়ার জন্য কাউকে দাম মেঠাতে হচ্ছে, অতীতে এমন ঘটনার নজির বোধ হয় নেই। আত্মীয়ের বিয়েতে গিয়ে এক টুকরো কেক বেশি খেয়ে ফেলায় এমন ঘটনার শিকার হলেন এক অতিথি। সম্প্রতি ‘রেডিট’-এ সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। বিয়ের দিন নবদম্পতি ঘোষণা দিয়েছিলেন, নিমন্ত্রিতদের টাকায় বিয়ের কেক কাটা হবে। অর্থাৎ, কেক কাটার পর কেকের টুকরো হাতেবিস্তারিত পড়ুন

মানুষের পেট থেকে এক কেজি স্ক্রু ও নখ বের করার দাবি চিকিৎসকদের

লিথুনিয়ার এক ব্যক্তির পেট থেকে এক কেজি স্ক্রু ও নখ বের করার দাবি করেছে চিকিৎসকরা। দেশটির চিকিৎকরা জানিয়েছেন, অ্যালকোহল ছাড়ার পর ওই ব্যক্তি ধাতব বস্তু খাওয়া শুরু করেন। পরে তার পেট থেকে এসব বের করা হয়েছে। দ্য গার্ডিয়ানের। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে গণমাধ্যমটি আরও জানায়, মারাত্মক পেট ব্যাথার কারণে ওই ব্যক্তি বাল্টিক বন্দর নগরী ক্লাইপেদার হাসপাতালে ভর্তি হন। সেখানে এক্স-রে রিপোর্টে তার পেটে বিভিন্ন ধাতব বস্তু দেখা যায়। বস্তুগুলো পরিমাপে প্রায়বিস্তারিত পড়ুন

ফের লঘুচাপের আশঙ্কা

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করায় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া পরবর্তী দুই দিনে উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় লঘুচাপের সৃষ্টি হতে পারে। শুক্রবার (৮ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিবিস্তারিত পড়ুন

সাংবাদিক আমিনা বিলকিস ময়না’র ছোটভাই খোকন আর নেই

চ্যানেল টোয়েন্টিফোরের সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না’র ছোটভাই ও বিডিনিউজ’র সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমনের ছোট শ্যালক রুহুল কুদ্দুস খোকন (৩৪) আর নেই। শুক্রবার ভোরে তার মৃত্যু হয় (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গিয়েছেন। খোকনের মামা আসাদুজ্জামান সরদার বলেন, ‘সরদার বাড়ির নাতি ছেলের মৃত্যুতে এলাকায় ও পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে পড়েছে। বাদ জুম্মা শহরের পলাশপোলের সরদার বাড়ির সামনে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কিসমত ইলিশপুরে ইউপি সদস্য পদে মজুর দোয়া কামনা

আসন্ন ইউপি নির্বাচনে সমর্থন ও দোয়া প্রত্যাশী সাবেক বার বার নির্বাচিত ইউপি সদস‍্য এবং বতর্মান মেম্বার পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান মজু। তিনি আবারও নিজের প্রার্থিতা জানান দিয়ে কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের ১নং ওয়ার্ড কিসমত ইলিশপুর গ্রাম বাসির সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা কামনা করছেন। শেখ মুজিবুর রহমান মজু জানান, একটি সুখী সমৃদ্ধ -সুন্দর দেশ ও সমাজ নির্মানে সর্বপ্রথম ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। তারই ধারাবাহিকতায় ৮নং কেরালকাতা ইউনিয়নের ১নং ওয়ার্ডবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নির্বাহী কমিটির সভা

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে নির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য মো. আমিনুল হক, প্রভাষক মো. রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শেখ তহিদুর রহমান ডাবলু, বরুণ ব্যাণার্জীবিস্তারিত পড়ুন

দুই সাংবাদিক পেলেন শান্তিতে নোবেল

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন যৌথভাবে ফিলিপিন্সের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মৌরাতোভ। শুক্রবার (৮ অক্টোবর) নরওয়েজিয়ান নোবেল কমিটি এই ঘোষণা দিয়েছে। ফিলিপিন্সের নাগরিক মারিয়া তেসা বাকস্বাধীনতা, ক্ষমতার অপব্যবহার, সহিংসতা ও নিজ দেশে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে কাজ করেছেন। ২০১২ সালে তিনি অনুসন্ধানী সাংবাদিকতার ডিজিটাল মিডিয়া কোম্পানি র‌্যাপলারের প্রতিষ্ঠাতা। এখন পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির প্রধানের দায়িত্ব পালন করছেন। সাংবাদিক ও র‌্যাপলারের প্রধান হিসেবে বাকস্বাধীনতার অকুতোভয় সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। আর কয়েকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের করোনার টিকার সনদ অনুমোদন যুক্তরাজ্যের

বাংলাদেশের করোনার টিকার সনদ অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। আগামী সোমবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে বাংলাদেশের করোনার টিকার সনদ দেশটিতে কার্যকর হবে। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য সরকারের টিকা তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হলো। বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকার তাদের দেশে বিদেশিদের ভ্রমণ হালনাগাদ–বিষয়ক তথ্যে বিষয়টি জানিয়েছে। সবশেষ সিদ্ধান্তানুযায়ী, ৩৭ দেশের টিকার সনদকে যুক্তরাজ্য অনুমোদন দিয়েছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশি নাগরিকদের পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকলে ১১ অক্টোবর থেকে দেশটিতেবিস্তারিত পড়ুন

বিদ্রোহী প্রার্থীদের পদ-পদবী ও মনোনয়ন নয়, মদদদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অনিয়ম করে যারা প্রার্থীর নাম কেন্দ্রে পাঠিয়েছে বা পাঠাবে তাদের বিরুদ্ধে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। প্রমাণ পাওয়া মাত্রই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (৮ অক্টোবর) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা জানান। ওবায়দুল কাদের আরও বলেন, কোন বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে না। এবারও যারা বিদ্রোহী প্রার্থী হবেন তাদের ভবিষ্যতে কোন পদ-পদবী ও মনোনয়ন দেওয়া হবে না। তাদের মদদদাতাদেরবিস্তারিত পড়ুন