বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশের করোনার টিকার সনদ অনুমোদন যুক্তরাজ্যের

বাংলাদেশের করোনার টিকার সনদ অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। আগামী সোমবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে বাংলাদেশের করোনার টিকার সনদ দেশটিতে কার্যকর হবে।

এর মধ্য দিয়ে যুক্তরাজ্য সরকারের টিকা তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হলো।

বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকার তাদের দেশে বিদেশিদের ভ্রমণ হালনাগাদ–বিষয়ক তথ্যে বিষয়টি জানিয়েছে।
সবশেষ সিদ্ধান্তানুযায়ী, ৩৭ দেশের টিকার সনদকে যুক্তরাজ্য অনুমোদন দিয়েছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশি নাগরিকদের পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকলে ১১ অক্টোবর থেকে দেশটিতে প্রবেশের পর ১০ দিন হোটেল কোয়ারেন্টিন বা হোম কোয়ারেন্টিনে থাকতে হবে না।

তবে দেশটিতে পৌঁছানোর দুদিন পর তাদের কোভিড-১৯ টেস্ট করাতে হবে।
এছাড়া ভ্যাকসিন গ্রহণের প্রমাণ হিসেবে সব ভ্রমণকারীরই বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া ভ্যাকসিন সার্টিফিকেটের প্রয়োজন পড়বে।

তবে যেসব ভ্রমণকারী যুক্তরাজ্যের অনুমোদিত ভ্যাকসিনের পূর্ণ ডোজ গ্রহণ করেননি তাদের অবশ্যই দশ দিনের হোটেল কিংবা বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে হবে।
এছাড়া দ্বিতীয় এবং অষ্টম দিনে তাদের করোনা পরীক্ষা করাতে হবে।

যুক্তরাজ্য এখন পর্যন্ত করোনাভাইরাসের চারটি টিকাকে অনুমোদন দিয়েছে। এগুলো হচ্ছে—অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার-বায়োএনটেক ও জনসন অ্যান্ড জনসন।

যুক্তরাজ্য এখন পর্যন্ত করোনার যে চারটি টিকাকে অনুমোদন দিয়েছে, এর মধ্যে বাংলাদেশে তিনটি দেওয়া হচ্ছে। এগুলো হলো—অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজার-বায়োএনটেক।

ব্রিটিশ সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক উষ্ণ সম্পর্কের প্রতিফলন আর দুই দেশের বাণিজ্য, পর্যটন এবং প্রয়োজনীয় ভ্রমণের বাধা নিরসনে হাই কমিশনের অব্যাহত চেষ্টার ফলাফল।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ব্রিটিশ সরকারের লাল তালিকা থেকে সরে যায় বাংলাদেশের নাম। গত ২২ সেপ্টেম্বর ভোর চারটা থেকে ওই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী