শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে জনপ্রতিনিধিদের সংবর্ধনা

কলারোয়ার ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনায় স্থানীয় সরকারের আওতাধীন তৃনমূল স্তরের নির্বাচিত উপস্থিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক স্কুল পরিচলনা কমিটিরি সভাপতি ও প্রাক্তন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান প্রবীন সমাজসেবক আব্দুর রশিদ মিয়া, জেলা পরিষদের সদস্য রোকেয়া মোসলেম, কলারোয়া পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সোনাবাড়িয়া ইউপি’র সদ্য নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, বর্তমান চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, পুন:রায় নির্বাচিত দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, সদ্য নির্বাচিত জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, নব নির্বাচিত কয়লা ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমীন রত্না, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, স্বোচ্ছাসেবকলীগ সভাপতি আশিকুর রহমান মুন্না, আ’লীগ নেতা আবু বক্কর ছিদ্দিক লাভলু, আব্দুস সালাম, মঞ্জুরুল ইসলাম সোহাগ, শিশু শিল্পী মেধাবী ছাত্র উচ্ছাসসহ স্থানীয় নির্বাচিত ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক, সূধি ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

বক্তারা, উপজেলার সীমান্তবর্তী সোনাই নদীর তীর ঘেঁষা প্রত্যন্ত অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পঠন-পাঠন ও ফলাফলের নিরিখে শিক্ষার মান উন্নয়নে ভূয়ষী প্রশাংসা করেন। উপস্থিত জনপ্রতিনিধিগণ সহ সকলের স্ব-স্ব অবস্থান থেকে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে আশ্বাস প্রদান ও অবদান রাখার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা