শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোয়েন্দা যখন পলাতক আসামি, শাহরুখপুত্র আরিয়ানের মামলায় নতুন মোড়

শাহরুখ খানের ছেলে আরিয়ানের মাদক মামলা নতুন মোড় নিয়েছে। আরিয়ানের বিরুদ্ধে সাক্ষ্যদানকারী ব্যক্তিগত গোয়েন্দা পুনের এক জালিয়াতি মামলায় পলাতক আসামি!

সম্প্রতি গোয়েন্দা সদস্য কেপি গোসাভির ভাইরাল হওয়া একটি ছবি নিয়ে তোলপাড় চলছে ভারতের নেটমাধ্যমে।

ছবিতে দেখা যাচ্ছে, প্রাইভেট গোয়েন্দা কেপি গোসাভি সেলফি তুলছেন আটক আরিয়ান খানের সঙ্গে। মাদক নিয়ন্ত্রণ সংস্থা এনসিবি জানিয়েছে, ছবির এই গোয়েন্দা এবং বিজেপি নেতা ভানুশালী আরিয়ান খানের মামলার সাক্ষী।

এমন খবরের পর পর সেই ছবিট নিয়ে প্রশ্ন তুলেছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)। এনসিবির অভিযানে কেন গোয়েন্দা কেপি গোসাভি ও বিজেপি নেতার থাকবেন – সেই প্রশ্ন করা হয়েছে।

পুনে পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, ২০১৮ সাল থেকে পুনের এক জালিয়াতি মামলায় ‘পলাতক’ আসামি গোয়েন্দা গোসাভি। এক মামলায় তদন্তকারীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ২০১৯ সালে একটি চার্জশিট দাখিল করে পুনে পুলিশ এবং তাতে সিআরপিসির ৮২ নম্বর ধারার অধীনে জানানো হয় যে অভিযুক্ত গোসাভি পলাতক।

জালিয়াতির ওই মামলায় বলা হয়েছে, পুনের বাসিন্দা চিন্ময় দেশমুখ গোসাভি এবং তার কোম্পানি কেপিজি ড্রিমজ সলিউশন ৩.০৯ লাখ রুপি প্রতারণা করেছেন। প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ২০১৮ সালের মে মাসে পুনেতে গোসাভির বিরুদ্ধে একটি মামলা করেন চিন্ময় দেশমুখ নামে এক ব্যক্তি। দেশমুখের অভিযোগ, গোসাভি এবং তার কোম্পানি বিদেশে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে প্রতারণা করেছিল।

এদিকে প্রমোদতরীতে মাদক অভিযানে এক বিজেপি নেতা ও এক পলাতক আসামির জড়িত থাকার খবর প্রকাশ্যে আসতেই এ নিয়ে রাজনৈতিক তর্ক শুরু হয়েছে। অনেকের দাবি, শাহরুখ খানের ছেলেকে ফাঁসানো হয়েছে। আরিয়ান মাদকাসক্ত হতে পারেন তবে তাকে গ্রেফতারের নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। সম্প্রতি ভারতে ৩ হাজার কেজি হেরোইন জব্দের ঘটনাকে আড়ালের চেষ্টা হিসেবেও দেখছে কেউ কেউ।

এদিকে বৃহস্পতিবার আরিয়ারের জামিন আবেদন নাকচ করে তাকে ১৪ দিন জেল হেফাজতে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার আরিয়ানের মা তথা শাহরুখপত্মী গৌরি খানের জন্মদিন। বিশেষ এই দিনে ছেলেকে কাছে পেতে কারাগারে গেছেন গৌরি খান।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

একই রকম সংবাদ সমূহ

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর

‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারকবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন