Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মেয়াদ উত্তীর্ণ তালা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের এক জরুরী সিদ্ধান্তে তালা উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। শনিবার সন্ধায় জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার জরুরী সিদ্ধান্ত মোতাবেক সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগের কোন সাংগঠনিক তৎপরতা না থাকার পাশাপাশি কমিটিগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সংগঠনের কার্যক্রম গতিশীল করারবিস্তারিত পড়ুন
তালায় লকডাউন অমান্য: ভ্রাম্যমান আদালতে জরিমানা

সাতক্ষীরা তালায় চলমান লকডাউনের ৩য় দিনে করোনা ভাইরাসে সংক্রমণ রোধে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ-উল-হাসান নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। রবিবার বিকাল পর্যন্ত ২ মামলা ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সংশ্লিষ্ট আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাবিস্তারিত পড়ুন
টোকিও অলিম্পিকে দেশের হয়ে খেলবে যবিপ্রবির জহির রায়হান

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী জহির রায়হান টোকিও অলিম্পিকে বাংলাদেশের হয়ে অ্যাথলেটিকস ডিসিপ্লিনে অংশ নিচ্ছেন। তিনি বাংলাদেশের চার শ মিটারে রেকর্ডধারী স্প্রিন্টার। রোববার সন্ধ্যায় টোকিওর উদ্দেশ্যে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে। জহির রায়হান যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁর কোচ হিসেবে যাচ্ছেন আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত কোচ মো. আব্দুল্লাহ-হেল কাফী। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্সের ভিত্তিতে টোকিও অলিম্পিকের জন্য জহিরকেবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে ফ্রি অক্সিজেন, ওষুধ ও মাস্ক বিতরণ বুথের উদ্বোধন

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে এবিএস ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি অক্সিজেন, ওষুধ ও মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ জুলাই- ২০২১) দুপুর ১২টায় রাজগঞ্জ বাজারের পুলেরহাট সড়কে ইসলামী ব্যাংকের নিচে এ কার্যক্রম বুথের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল লতিফ, এবিএস ফাউন্ডেশনের পরিচালক আব্দুল হক তুহিন, রাজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ভীম কুমার সাধু, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির নেতা আব্দুল আজিজ,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় বাবার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবী ছেলের

বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে ছেলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ওফাপুর পূর্বপাড়া গ্রামের নিহত শেখ রেজাউল ইসলামের ছেলে শেখ রিপন (৩৯)। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ‘কলারোয়া উপজেলার বসন্তপুর তালতলা নামক মোড়ে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। সেখানে তিনি পোল্ট্রি মুরগির ব্যবসা করেন। এই ব্যবসা প্রতিষ্ঠান হতে ওফাপুর গ্রামের আব্দুল মাজেদ ঢালীর ছেলে উজ্জ্বল ঢালী ২০ হাজার টাকারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় স্বল্প মূল্যে চাল ও আটা বিক্রয়ের উদ্বোধন

কলারোয়ায় দুঃস্থ মানুষদের মাঝে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে ওএমএস এর চাল ও আটা বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫জুলাই) পৌর সদরের ঝিকরা বটতলা মোড়ে এ খাদ্য সামগ্রী বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোপাল চন্দ্র দাস। এসময় সেখানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা খাদ্য পরিদর্শক তৈয়েবুর রহমান, সাংবাদিক জুলফিকার আলী, ওএমএস ডিলার নরেন্দ্র নাথ ঘোষ প্রমুখ। উল্লেখ্য- প্রতি কেজি চাল ৩০টাকা ও প্রতি কেজি আটা ১৮টাকা দরে বিক্রয় করা হচ্ছে।বিস্তারিত পড়ুন
তালার রাজাপুরে ফুটবললীগের ফাইনালে কবি সুকান্ত ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

খেলা শুরু নিয়ে শংকা ছিল- ম্যাচটি শেষ হবে কিনা? কারণ আজও মেঘলা আকাশ। গুড়ি গুড়ি বৃষ্টি। বৈরী আবহাওয়ার মধ্যে শনিবার বিকালে তালা উপজেলা রাজাপুর ইউবিআর মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠের রাজাপুর ফুটবল লীগ -২০২১ ফাইনাল ম্যাচে টাইব্রেকারে কবি সুকান্ত ফুটবল একাদশ ৩-২ গোলে কবি গুরু ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের পুরো চমক দেখা গেলো দুই দলের ফুটবল একাদশের ম্যাচে। মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টানটানবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে বৃদ্ধার গলায় ফাঁস দিয়ে মৃত্যু নিয়ে নানা গুঞ্জন

কালিগঞ্জে গলায় ওড়না পেচিয়ে মোমেনা খাতুন (৬৪) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। তার এই মৃত্যু নিয়ে এলাকায় আত্মহত্যা নাকি হত্যা এ নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সোনাটিকারী গ্রামে শনিবার রাত সাড়ে ৮টার দিকে। সে ঐ গ্রামের পিয়ার আলী কারিকরের স্ত্রী। মৃতের ছেলে শফিকুল ইসলাম জানান, ‘আমার মা মোমেনা খাতুন দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরবর্তীতে শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮ টারবিস্তারিত পড়ুন
শার্শায় ইয়াবাসহ যুবক আটক

যশোরের শার্শা উপজেলার নারিকেলবাড়িয়া গ্রাম থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইমামুল হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে শার্শা গোড়পাড়া ক্যাম্পের পুলিশ। আটক ইমামুল হোসেন শার্শা থানার নারকেলবাড়িয়া গ্রামের মো. সামসুর রহমানের ছেলে। শার্শা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. সামনুর মোল্লা সোহান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই রাত ৯টার দিকে শার্শা থানার নারকেলবাড়িয়া গ্রামের একটি রাইস মিলের সামনের পাকা রাস্তার উপর থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটকবিস্তারিত পড়ুন
মওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাপ সবসময় অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাপ সবসময়ই অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার, বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ। রবিবার প্রগতিশীল ন্যাপের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় আহবায়ক ও মওলানা ভাসানীর দৌহিত্র পরশ ভাসানীর সভাপতিত্বে অনলাইন আলোচনা সভায় মন্ত্রী ঢাকায় তাঁর বাসভবন থেকে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মওলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ড. হাছান বলেন, তিনি ক্ষমতার জন্য নয়, রাজনীতি করেছেন মানুষের কল্যাণে। এইবিস্তারিত পড়ুন

