Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা জেলা প্রশাসককে দৈনিক আমাদের সাতক্ষীরার অভিনন্দন

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির মহোদয়কে উপহার দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক আমাদের সাতক্ষীরা, (অনলাইন) পত্রিকার পরিবার। রবিবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের বাংলোয় দৈনিক আমাদের সাতক্ষীরা, (অনলাইন) পত্রিকার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির মহোদয়কে উপহার ও অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির মহোদয়কে উপহার প্রদান ও শুভেচ্ছা বিনিময় করেন কদমতলা আঞ্চলিক প্রেক্লাবের সভাপতি সেলিম হোসেন, দৈনিক আমাদের সাতক্ষীরা, (অনলাইন) পত্রিকার সম্পাদকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীর থেকে টাকা নেয়ার অভিযোগ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের খোরদো-বাটরা এলাকার আশ্রয়ন প্রকল্পের কয়েকজন উপকার ভোগীদের থেকে অর্ধলক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য বজলুর রহমানের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের প্রথম ধাপের ১৭টি ঘরের নির্মান কাজ শুরু হয়। সেই সময়ে কাজগুলি দেখা শুনা করেন কলারোয়া উপজেলার সাবেক ইউএনও মৌসুমী জেরিন কান্তা। কিন্তু সেই কাজ শেষ হতে দেরী হয়। মাত্র মাস তিনেক আগে উপকার ভোগীদের কাছে সেই ১৭টি ঘর এবং পরে আরো ২টিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ১মাস ধরে সেচ দিয়ে সাড়ে ৩ হাজার বিঘা জমিতে আমন ধান চাষ

কলারোয়ায় ২১ বছর পরে সাড়ে ৩ হাজার বিঘা জমিতে আমন ধান চাষ হচ্ছে। এলাকাবাসীর সযোগিতায় কলারোয়া পৌর সদরের মুরারীকাটি গ্রামের ৭নং ওয়ার্ডে ডুবে থাকা বিলের পানি ১মাস ধরে সেচ দিয়ে সেখানে রোপন করা হয়েছে আমন ধান। বর্তমানে ওই মাঠে সেচের কাজ চলমান রয়েছে। রোববার (২৫জুলাই) সকালে সরেজমিনে এলাকা ঘুরে দেখা গেছে, পৌর সদরের মুরারীকাটি গ্রামের ৭নং ওয়ার্ডে প্রায় সাড়ে ৩হাজার বিঘা ধান চাষের জমি রয়েছে। সেই জমিতে বর্ষা মৌসুমে পানি জমেবিস্তারিত পড়ুন
গবেষণা: অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ দিতে পারে আজীবন সুরক্ষা

গবেষণার ভিত্তিতে সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী দাবি করেছেন, অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা কভিড-১৯ থেকে আজীবন সুরক্ষা দেওয়ার ক্ষমতা রাখে। গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি ছাপা হয়েছে বিজ্ঞানবিষয়ক নেচার সাময়িকীতে। গবেষকরা বলছেন, অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা তৈরি হয়েছে অ্যাডিনো ভাইরাস ব্যবহার করে। ফলে অ্যাস্ট্রাজেনেকাকে বেশি কার্যকর হিসেবে গ্রহণযোগ্যতা দেওয়ার পাশাপাশি মানানসই যুক্তিও ব্যাখ্যা করেছেন গবেষকরা। তাঁদের দাবি, অ্যাডিনো ভাইরাস মানবদেহের গঠনের সঙ্গে অত্যন্ত পরিচিত। অ্যাডিনো ভাইরাসের খোলের মধ্যে করোনার স্পাইক প্রোটিন ভরে অ্যাস্ট্রাজেনেকার টিকাবিস্তারিত পড়ুন
শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ স্থগিত

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান সর্বাত্মক লকডাউনের কারণে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৩ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা বিধিনিষেধ সংক্রান্ত পরিপত্রের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণি ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহভিত্তিক চলমান অ্যাসাইনমেন্টবিস্তারিত পড়ুন
প্রতি মাসে এক কোটি লোককে ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা

প্রতি মাসে এক কোটি লোককে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনায় কাজ চলছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ২১ কোটি ভ্যাকসিন পাচ্ছি। গ্রামেগঞ্জে শুধু জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকা দেওয়ার ভাবনা রয়েছে বলেও জানান জাহিদ মালেক। রোববার (২৫ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে নির্মাণাধীন ফিল্ড হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের ৮ কোটি ভ্যাকসিন রাখারবিস্তারিত পড়ুন
স্বীকৃত সংগঠনের বাইরে ‘লীগ’ বা ‘আওয়ামী’ জুড়ে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই

গঠনতন্ত্র অনুযায়ী স্বীকৃত সংগঠনের বাইরে কোনো মনগড়া বা হঠাৎ গজিয়ে উঠা সংগঠনকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২৫ জুলাই) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী আওয়ামী লীগের রয়েছে সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন উপকমিটি। কিন্তু এসবের সুযোগ নিয়ে স্বীকৃত সংগঠনের বাইরে যে কোনো নামের সঙ্গে ‘লীগ’ বা ‘আওয়ামী’ শব্দ জুড়ে দিয়েবিস্তারিত পড়ুন
যাত্রী পারাপার বন্ধ! তবু ফেরিতে উপচেপড়া ভিড়

কঠোর লকডাউনের তৃতীয় দিনেও ফেরিতে থেমে নেই যাত্রী পারাপার। যাত্রীবাহী পরিবহন পারাপার বন্ধ থাকলেও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ভেঙে ভেঙে ছোট যানবাহনে ঘাটে আসা যাত্রীরা অনেকটা নির্বিঘ্নেই ফেরিতে উঠতে পারছেন। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার নামে পরিচিত দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকাফেরত ও ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা গেছে। বেড়েছে ছোট যানবাহনের চাপও। রোববার সরেজমিন গিয়ে দেখা যায়, নদী পার হয়ে ঢাকা থেকে যাত্রীরা তাদের বাড়ি ফিরছে এবং ঢাকামুখী যাত্রীরা তাদের কর্মস্থলে ফিরছেন। বেলা বাড়ার সঙ্গেবিস্তারিত পড়ুন
পদ্মা সেতুর পিলারে ধাক্কা
ফেরির ২ চালককে দায়ী করে তদন্ত প্রতিবেদন

পদ্মা সেতুর পিলারে রো রো ফেরি শাহজালালের ধাক্কা লাগার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে ফেরির দুই চালককে (মাস্টার ও সুকানি) দায়ী করা হয়েছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম বলেন, রোববার দুপুরে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। দুর্ঘটনার জন্য ফেরি দুই চালককে দায়ী করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাবাজার ঘাট থেকে ২৯টি যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটে আসার পথে রো রো ফেরি শাহ জালাল নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মাবিস্তারিত পড়ুন
সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দিতে ‘চিঠি’

‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’ অনুযায়ী পাঁচ বছর পরপর সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী দাখিল করার নিয়ম রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই এ নিয়ম মানা হচ্ছে না। এ প্রেক্ষাপটে বিধিমালা কার্যকরের মাধ্যমে সম্পদের হিসাব দেওয়াসহ নিয়ম মানতে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৪ শাখা থেকে সম্প্রতি এ চিঠি পাঠানো হয়। উপসচিব নাফিসা আরেফীনের সই করা চিঠিতে বলা হয়, ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর বিধি ১১, ১২বিস্তারিত পড়ুন

