Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রবাসীদের জন্য সুখবর দিল কাতার

কাতারে করোনা সংক্রমণ কমতে থাকায় বেশকিছু বিধিনিষেধ প্রত্যাহার করেছে দেশটির সরকার। করোনার দুই ডোজ ভ্যাকসিন নেওয়াদের জন্য হোটেল কোয়ারেন্টাইন বাতিল করল দেশটি। এখন থেকে ছুটি কাটিয়ে কাতারে ফিরলে দুই ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের জন্য উঠিয়ে নেওয়া হয়েছে হোটেল কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা। তবে যারা ভ্যাকসিন নেননি, তাদের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে এত দিন দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পরও বাংলাদেশসহ বেশকিছু দেশের জন্য বাধ্যতামূলক ছিল হোটেল কোয়ারেন্টাইন। তবে এখন থেকে দুইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দুস্থ রোগিদের পাশে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন

সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত অসহায়, দুঃস্থ, গরীব রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করছে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর অধ্যাপক ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ’র সার্বিক সহযোগিতায় গত এক সপ্তাহ ধরে সহায়তা অব্যাহত রয়েছে। লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান এর নির্দেশ মোতাবেক একটি স্বেচ্চাসেবক টিম সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবা প্রদান করছে। পাশপাশিবিস্তারিত পড়ুন
অন্তরঙ্গ ছবি ফাঁস করে দেয়ার হুমকি, প্রাণ দিলেন তরুণী

প্রায় দুজনে একান্তে সময় কাটতেন। দুই বাড়ির সম্মতিতে বিয়েও ঠিক হয়। কিন্তু বিয়ের আগে বেঁকে বসেন পাত্র। উল্টো অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি! এরপর তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে। মৃতের নাম শিল্পী দাস। শনিবার (১০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে এ খবর জানা গেছে। জানা গেছে, দুজনের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। যত দিন গড়িয়েছে, সম্পর্ক তত গভীর হয়েছে। শেষ পর্যন্ত চারবিস্তারিত পড়ুন
ভূমিহীনদের ঘর নিয়ে অনিয়মের বিচার চায় বিএনপি

গরিব ও ভূমিহীন মানুষের ঘর নিয়ে যারা দুর্নীতি করেছে তাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শনিবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ দাবি জানান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের দায়িত্বে থাকা নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় ক্ষতিগ্রস্ত গরীব ও ভূমিহীনদের ঘর পুনঃনির্মাণ করে পুনর্বাসনের দাবিও জানান তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রিন্স বলেন, ‘জনপ্রিয় একটি প্রবাদবিস্তারিত পড়ুন
প্রতি মিনিটে মৃত্যু করোনায় ৭ আর ক্ষুধায় ১১ জনের : অক্সফাম

করোনাভাইরাসের সৃষ্ট মহামারিতে প্রতি মিনিটে বিশ্বজুড়ে মারা যাচ্ছেন সাতজন। আর মিনিটে ক্ষুধায় মৃত্যু হচ্ছে ১১ জনের। শুক্রবার আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। সংস্থাটি বলছে, ২০১৯ সালে বিশ্বে যে পরিমাণ মানুষ না খেয়ে মারা গেছে, ২০২০ সালে সেই সংখ্যা ৬ গুণ বেড়েছে। অক্সফামের প্রতিবেদন অনুযায়ী, সহিংসতা এবং জলবায়ু পরিবর্তনের কারণে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে। মহামারি এই দরিদ্র মানুষের সংখ্যাবৃদ্ধির ক্ষেত্রে আরও প্রভাব ফেলেছে। মহামারির পর বৈশ্বিকভাবেবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জের অগ্নিকান্ড
ডিএনএ পরীক্ষা: লাশ পেতে অপেক্ষা হতে পারে এক মাস!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরি তথা সেজান জুসের কারখানায় আগুনে পুড়ে মৃতদের লাশ পেতে কমপক্ষে এক মাস অপেক্ষা করতে হবে পরিবারকে। কারণ লাশ শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করতে হচ্ছে। আর এতে সময় লাগবে কমপক্ষে একমাস। ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হবে লাশের পরিচয়। এরপরই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে পুলিশের সিআইডি ফরেনসিক ইউনিটের কর্মকর্তা ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সংশ্লিষ্টরা জানিয়েছেন। শুক্রবার বিকেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্যবিস্তারিত পড়ুন
শার্শার রুদ্রপুরে
টাকার অভাবে অন্তসত্বা মেয়ের সিজার করাতে পারছেন না অসহায় পিতা!

মেজো মেয়ে সোনিয়া ১০ মাসের গর্ভবতী। বুধবার ছিলো ডাক্তার বাড়ী যাওয়ার কথা। ডাক্তারের সাফ কথা- নরমালে প্রসব হবে না, সিজারিয়ান অপারেশন করা লাগবে। টাকার অভাবে ডাক্তরের কাছেও বাকি রয়েছে। আগেই ১৩শ’ টাকা পাবেন ডাক্তার। এবার সব মিলিয়ে খরচ পড়বে ১২ হাজার টাকার মতো। বাড়ীতে বাড়তি কোন টাকাও নেই। তাই মাথায় হাত দিয়ে উঠানে ঠায় বসে সোনিয়ার অসহায় পিতা। চিন্তার ছাপ তার চোখে মুখে। যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের ফজলুর রহমান মিয়ারবিস্তারিত পড়ুন
ঢাকায় ৫টি করোনা ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত

করোনাভাইরাস সংক্রমণ রোধে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারসহ রাজধানীর ৫টি স্থানকে করোনা ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যায় বঙ্গবন্ধু মেডিকেলের টিকা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন। এর আগে গত বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, করোনায় রোগী শনাক্তের ঊর্ধ্বগতিতে প্রয়োজনে ফিল্ড হাসপাতাল করা হবে। একইসঙ্গে করোনা ডেডিকেটেড হাসপাতালের শয্যাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সেই এএসআই সাময়িক বরখাস্ত

সাতক্ষীরায় পুলিশ কর্মকর্তার অমানবিকতায় অক্সিজেনের অভাবে এক বৃদ্ধ মারা যাওয়ার ঘটনায় অভিযুক্ত এএসআই সুভাষ শিকদারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুক্রবার (৯ জুলাই) তাকে বরখাস্তের আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছিলো। এদিকে অমানবিক এই ঘটনা তদন্তে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইকবাল হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মেডিকেলের জরুরী বিভাগ যেনো আবাসিক রুম, রান্নাঘর ও মোটরসাইকেল গ্যারেজ

সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে (সামেক) দীর্ঘ ৯বছর পর চালু হওয়া জরুরী বিভাগকে দীর্ঘদিন ধরে আবাসিক রুম, রান্নাঘর ও মোটরসাইকেল গ্যারেজ হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে হাসপাতালটির কতিপয় ডাক্তার, নার্স ও কর্মচারীদের বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে সামেক হাসপাতালে সরেজমিনে অবস্থানকালে দেখা যায়, হাসপাতালটির জরুরী বিভাগের ‘ইমারজেন্সি ওয়ার্ডের’ ভিতরে নোংরা পরিবেশের মাঝে মোটরসাইকেল পার্কিং করে রাখা। মোটরসাইকেলের পূর্বকোণে রান্নার জন্য রাইসকুকার, কারিকুকারসহ নিত্যপণ্য সামগ্রী সাজানো। তার বাম সাইটে নোংরা পরিবেশের মাঝে রয়েছে পানিভর্তিবিস্তারিত পড়ুন

