Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আম পেয়ে শেখ হাসিনাকে আনারস পাঠাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আম পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এ উপহারের বিনিময়ে তিনি উপহারসরূপ ত্রিপুরার বিখ্যাত ‘রাণী আনারস’ পাঠাবেন। ত্রিপুরা রাজ্য সরকার শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। রাজ্য সরকার সূত্রে জানা গেছে, সাড়ে ৬৫০ কেজি আনারস পাঠানো হতে পারে। ইন্ডিয়ান হাইকমিশনের মাধ্যমে এ আনারস পাঠানো হবে। ত্রিপুরার গোমতি জেলার আম্পি গ্রাম থেকে বিখ্যাত ‘রাণী আনারস’ সংগ্রহ করা হবে। সোমবার (৫ জুলাই) ভারতেরবিস্তারিত পড়ুন
অগ্নিকাণ্ডে দায়ীদের ছাড় দেওয়া হবে না: র্যাব ডিজি

র্যাবের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। শুক্রবার (৯ জুলাই) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, কারাখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত জানতে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। তাদের তদন্ত প্রতিবেদনে যদি কারো গাফিলতি পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।বিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহত: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (০৯ জুলাই) এক শোক বার্তায় রাষ্ট্রপতি অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করেন রাষ্ট্রপতি। অন্যদিকে পৃথক শোক বার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাবিস্তারিত পড়ুন
করোনার ‘বুস্টার ডোজ’ নিয়ে সিদ্ধান্ত জানাল ফাইজার

যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার জানিয়েছে, করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে বয়স্কদের জন্য তাদের টিকার বুস্টার ডোজের অনুমোদনে মার্কিন ওষুধ প্রশাসনের কাছে আবেদন জানাবে তারা। ৮০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ছয় মাসের মাথায় এর কার্যকারিতা অনেকটাই কমে যাওয়ায় বুস্টার ডোজ জরুরি বলেও জানায় তারা। বিভিন্ন দেশে টিকা নেওয়াদের ওপর জরিপ চালিয়ে এ তথ্য পাওয়া গেছে বলে বৃহস্পতিবার (৮ জুলাই) জানিয়েছে ফাইজার কোম্পানির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাইকেল ডলস্টেন। ডলস্টেনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জনতা মানছে না লকডাউন, প্রশাসন করছে জরিমানা

সাতক্ষীরায় চলমান কঠোর লকডাউনের আইনশৃখংলা রক্ষাকারী বাহিনীর তেমন কোন তৎপরতা না থাকায় প্রতিদিনই বাড়ছে শহরের সড়ক গুলোতে মানুষের জনসমাগম। হাট বাজার গুলোতেও প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সেখানে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই। শহরের অধিকাংশ দোকান পাট আংশিক খোলা রেখে বেচাকেনা করা হচ্ছে। সড়কে জরুরি পন্যবাহী পরিবহনের পাশাপাশি অসংখ্য ছোট ছোট যান চলাচল কেেরত দেখা গেছে। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন। এদিকে, ভয়াবহ করোনা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন
রাতের আধারে কর্মহীন মানুষের পাশে কালিগঞ্জ থানার ওসি

রাতের আঁধারে ত্রাণ নিয়ে হাজির সাতক্ষীরার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে অসহায় প্রতিবন্ধী এক নারী ছোট একটা জরাজীর্ণ ঘরে বসবাস করেন। স্বামীহারা অসহায় এই নারী সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দিতে কাজ করতেন গ্রামে গ্রামে। সরকার ঘোষিত কঠোর লকডাউনে বন্ধ হয়ে গেছে সেই কাজও। গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ না করতে পারার সঙ্গে থমকে গেছে তার স্বাভাবিক জীবনযাত্রা। সন্তানের মুখে কী তুলে দেবেনবিস্তারিত পড়ুন
আশাশুনিতে মন্দিরের তালা ভেঙ্গে কৃষ্ণ ও নারায়ণ ঠাকুরের দুটি মুর্তি চুরি

সাতক্ষীরার আশাশুনির কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের তালা ভেঙ্গে কৃষ্ণ ও নারায়ণ ঠাকুরের দুটি মুর্তি চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কবির জানান, ‘মোবাইল ফোনে কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের তালা ভেঙ্গে কৃষ্ণ ও নারায়ণ ঠাকুরের দুটি মুর্তি চুরির কথা শুনেছি। অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা গ্রহণ করবো।’ আশাশুনির কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের পুরোহিত করুণা কান্ত ব্যানার্জী জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যাপ্রদীপ দেওয়ার সময় দেখতেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আত্মমানবতার সেবায় প্রফেসর ড. ইউসুফ আব্দুল্লাহ

করোনাকালীন সময়ে আত্মমানবতার সেবায় নিয়োজিত লাইফ এন্ড হোম ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএ এর অধ্যাপক ও লাইফ এন্ড হোম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত অসহায়, দুঃস্থ, গরীব রোগীদের মাঝে গত কয়েকদিন বিনামূল্যে ঔষধসামগ্রী ও নগদ অর্থ বিতরণ অব্যাহত রেখেছেন। লাইফ এন্ড হোম ফাউন্ডেশনের চেয়ারম্যান এর নির্দেশ মোতাবেক একটি টিম মানবিক কাজের ধারাবাহিকতা বজায় রেখে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
দেশে টিকা নিয়েছেন ১ কোটি ২ লাখ ৪৮ হাজার মানুষ

দেশে এ পর্যন্ত ১ কোটি ২ লাখ ৪৮ হাজার ২৭ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ১ লাখ ১৪ হাজার ৫৭৮ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬৭৬ জন। আর ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৯ হাজার ৭৭৩ জন। অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ৫২ হাজার ৭৩৯ এবং নারী ৩৭ লাখ ৬১ হাজার ৮৩৯ জন। এই টিকাবিস্তারিত পড়ুন
করোনা: দেশে কারফিউ বা ১৪৪ ধারা জারির পরামর্শ

মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসরোধে দেশে কারফিউ বা ১৪৪ ধারা জারির পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল এনসিডিসি পরিচালক ও অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন। বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ পরামর্শ দেন। তিনি বলেন, দেশে কঠোর লকডাউন চলছে কিন্তু মানুষের চলাফেরা বা জমায়েত নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি এভাবে চলতে থাকলে করোনার ভয়াবহ সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়াবে। এক্ষেত্রে দেশেরবিস্তারিত পড়ুন

