সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ঘণ্টায় ৪ টাকা খরচে অক্সিজেন! কনসেনট্রেটর আবিষ্কার বগুড়ায়

বগুড়ার দুজন প্রকৌশলী অক্সিজেনের কনসেনট্রেটর তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। মাত্র ৪ টাকা বিদ্যুৎ খরচে ঘণ্টায় জমা হচ্ছে ৬০০ লিটার অক্সিজেন। আর একই যন্ত্র থেকে একসঙ্গে ৫ জন রোগীকে প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দেওয়াও সম্ভব। তবে যন্ত্রটি বাজারজাতের সরকারি নিশ্চয়তা এখনো দেওয়া হয়নি। দেশে করোনা রোগীরা যখন অক্সিজেনের অভাবে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ছুটছেন, তখন বগুড়ার দুজন প্রকৌশলী অক্সিজেনের কনসেনট্রেটর তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন। চারপাশের খোলা হাওয়াকে ব্যবহার করেবিস্তারিত পড়ুন

আমির খানের শুটিং সেটে সাবেক স্ত্রী কিরণ

গত সপ্তাহে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন বলিউড অভিনেতা আমির খান। সমঝোতার মাধ্যমে ইতি টেনেছেন কিরণ রাওয়ের সঙ্গে ১৫ বছরের দাম্পত্য জীবনের। বিচ্ছেদের ঘোষণা দিয়ে আমির খান জানিয়েছিলেন, ব্যক্তিজীবনের এ সিদ্ধান্ত কর্মজীবনে কোনো ধরনের প্রভাব ফেলবে না। ছেলে আজাদের সব দায়িত্ব পালন থেকে শুরু করে আমির-কিরণের ফাউন্ডেশনের কাজ- সব একসঙ্গেই চালিয়ে যাওয়ার কথাও বলেছিলেন তারা। তারই প্রমাণ পাওয়া গেল এবার। আমির খানের শুটিং সেটে দেখা গেছে সাবেক স্ত্রী কিরণ রাওকে। ইনস্টাগ্রামে সে ছবিবিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ অগ্নিকাণ্ড: মামলা, ৪ ছেলেসহ সজীব গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড কোম্পানির সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে রূপগঞ্জ থানা পুলিশ। সেই মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল হাশেম ও তার চার ছেলেসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ জুলাই) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। জাহিদুল ইসলাম জানান, ‘পুলিশের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করে মালিক হাসেমসহ মালিকপক্ষের ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’ এর আগে শনিবার (১০ জুলাই)বিস্তারিত পড়ুন

মেয়ের সিজারে অর্থাভাব : শার্শার রুদ্রপুরের সেই অসহায় পিতার পাশে পুলিশ

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের অসহায় দীনমজুর ফজলুর রহমানের অন্তসত্বা মেজ মেয়ে সোনিয়া খাতুনের মাতৃত্বকালীন সময়ের যাবতীয় দায়িত্ব নিলো শার্শা থানা পুলিশ। শার্শা থানা পুলিশের প্রতিনিধি বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভুইয়া শনিবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে পরিবারটিকে সার্বিক সহযোগিতা দিতে দীন মজুর ফজলুর রহমানের বাড়ীতে আসেন। তিনি পরিবারের সাথে কথা বলেন ও পুলিশের তত্ববধানে সোনিয়াকে শারীরিক পরীক্ষার জন্য ক্লিনিকে নিয়ে যান। তিনি জানান, ‘মিডিয়ায় খবর প্রকাশেরবিস্তারিত পড়ুন

১৮দিনে ১১৯জনের সেবায় কালিগঞ্জে ফ্রি অক্সিজেন সার্ভিস

কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর স্বেচ্ছাসেবকগন ২৪ ঘন্টা অক্সিজেন সেবার পাসাপাশি মাক্স বিতরণ ও স্বাস্থ্য সচেতনতায় প্রচারণা অব্যাহত রেখেছে। গত জুন মাসের ২২ তারিখে এক অনাড়ম্বর পরিবেশে স্বেচ্ছাসেবী সংগঠনটির উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। সেই থেকে উপজেলার ১২টি ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডে করোনা রোগী ও করোনা উপসর্গে শ্বাসকষ্টে ভোগা রোগীদের পাশাপাশি হার্ট, স্ট্রোক ও ক্যানসার রোগীদের ফ্রি অক্সিজেন সার্ভিস দিয়ে চলেছে। উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের ভ্যানচালক আবু হাসানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট ইউনিটের খাবার বিতরণ অব্যাহত

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপি কঠোর লকডাউনে সাতক্ষীরায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট। প্রতিদিনের ন্যায় শনিবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা পৌর এলাকার ১নং ওয়ার্ডে কাটিয়া মাঠ পাড়া এলাকায় এ রান্না করা খাবার বিতরণ করা হয়। দেশব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কথা ভেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিবিস্তারিত পড়ুন

কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরী সভা

যশোরের কেশবপুর উপজেলা করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ কমিটির জরুরী সভা শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকার ঘোষিত বিধি-নিষেধের পাশাপাশি কঠোর লকডাউনের বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। পৌর মেয়রের নেতৃত্বে পৌরসভায়, প্রতিটি ইউনিয়নে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে এবং ওয়ার্ড পর্যায়েও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে ভ্যানসহ ইঞ্জিন চালিত যেকোন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বেবিস্তারিত পড়ুন

চির প্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা-ব্রাজিল: কার ঝুলিতে কী?

ইউরোপের সৃজনশীল ফুটবল খেলা সমর্থকদের চোখ শীতল করে। ইউরোপকে ঘিরে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ গড়ে উঠেছে। কিন্তু ফুটবলে যখন ‘সমর্থন’ হিসাব করবেন, আর বৈশ্বিক টুর্নামেন্টের কথায় আসবেন, তবে অবশ্যই আপনি ইউরোপ চাপিয়ে লাতিন আমেরিকায় চলে যাবেন। যেখানে ফুটবল সম্রাট আর রাজপুত্রের জন্মভূমি। হালের মেসি-নেইমার তো কোনো অংশেই কম নয়। ইউরোপে আধুনিক ফুটবল শিল্পকে, শৈল্পিক পর্যায়ে নিয়ে যেতে লিওনেল মেসির কথা প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে। নেইমারও তার অংশ। ১৯৬০-৭০-এর দশকে দুইবিস্তারিত পড়ুন

কোপার ফাইনাল: যেনো না হয় কোপাকুপি, সতর্কতা

রাত পোহালেই মাঠের লড়াইয়ে নামবে ফুটবল বিশ্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার তারকারা। কোপা আমেরিকার ফাইনালের এই লড়াইয়ে দুই দলের খেলোয়াড়দের ফুটবল ছন্দ দেখতে যখন পুরো বিশ্ব প্রস্তুত, ঠিক তখনই উল্টো চিত্র বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়ায়। ফুটবল পরাশক্তি এই দুই দলের সমর্থকদের উন্মাদনা দমাতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোতায়েন করা হয়েছে হাজারো পুলিশ। সেই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে বড় পর্দায় খেলা দেখাসহ সব ধরনের বিজয় মিছিল। শনিবার (১০ জুলাই) সকাল থেকে পুরো জেলাজুড়ে মাইকিং করতে দেখাবিস্তারিত পড়ুন

ম্যারাডোনা-পেলে-মেসি কেউই জেতেননি কোপা!

শিরোনাম দেখে চমকে উঠতে পারেন। তালিকার নামগুলোর বিশ্বজয়ীদের। অথচ ব্রাজিলিয়ান মহাতারকা পেলে, আর্জেন্টাইন দিয়েগো ম্যারাডোনা হয়ে হালের লিওনেল মেসি-নেইমার, কারো হাতেই ওঠে নি কোপা আমেরিকা ট্রফি! বিস্ময়কর হলেও এটিই সত্য। পেলে-ম্যারাডোনা-মেসি তিনজনকেই রাখা হয় সর্বকালের সেরাদের তালিকায়। তাদের মধ্যে কে এগিয়ে এ নিয়েও আলোচনা কম হয় না। আন্তর্জাতিক টুর্নামেন্ট বিবেচনায় অবশ্য এগিয়ে থাকেন পেলে। দেশের হয়ে ৩টি বিশ্বকাপ আছে তার অর্জনের ঝুলিতে। প্রীতি ম্যাচ সহ সবমিলিয়ে ১ হাজার গোল করা প্রথমবিস্তারিত পড়ুন