রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমির খানের শুটিং সেটে সাবেক স্ত্রী কিরণ

গত সপ্তাহে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন বলিউড অভিনেতা আমির খান। সমঝোতার মাধ্যমে ইতি টেনেছেন কিরণ রাওয়ের সঙ্গে ১৫ বছরের দাম্পত্য জীবনের।
বিচ্ছেদের ঘোষণা দিয়ে আমির খান জানিয়েছিলেন, ব্যক্তিজীবনের এ সিদ্ধান্ত কর্মজীবনে কোনো ধরনের প্রভাব ফেলবে না।

ছেলে আজাদের সব দায়িত্ব পালন থেকে শুরু করে আমির-কিরণের ফাউন্ডেশনের কাজ- সব একসঙ্গেই চালিয়ে যাওয়ার কথাও বলেছিলেন তারা। তারই প্রমাণ পাওয়া গেল এবার। আমির খানের শুটিং সেটে দেখা গেছে সাবেক স্ত্রী কিরণ রাওকে। ইনস্টাগ্রামে সে ছবি শেয়ার করেছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য।

শেয়ার করা ছবিতে, সেনাবাহিনীর পোশাকে দেখা গেছে আমির খানকে। তার পাশেই দাঁড়িয়ে আছেন কিরণ। বিচ্ছেদের পর আবারও আমিরের পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। ক্যাপশনে নাগা লিখেছেন, ‘গ্রেটফুল’।

আমির খান বর্তমানে কাশ্মীরে শুটিং করছেন। এ সিনেমার প্রযোজক কিরণ রাও। তার সেটে যাওয়া প্রমাণ করে, এখনো পেশাদার সম্পর্ক ঠিক রেখেছেন আমির-কিরণ। যেমনটা তারা বিচ্ছেদের সময় বলেছিলেন।

এদিকে, ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তিনি ছিলেন একাধারে একজন প্রযোজক, পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার। আমির-রিনা দম্পতির দুই সন্তান ইরা খান ও জুনাইদ খান। ১৪ বছর সংসার করে ২০০২ সালে বিচ্ছেদ হয়েছিল তাদের।

ওই সময় মানসিক বিপর্যন্ত হয়ে পড়েছিলেন আমির খান। তাকে সঙ্গ দিয়েছিলেন কিরণ। সেই থেকে প্রেম-পরিণয়। তিন বছর লিভ ইনে থাকার পর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেছিলেন আমির খান। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম পুত্রসন্তান জন্ম হয় তাদের।
পরামর্শ করেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন আমির-কিরণ।

যৌথ বিবৃতিতে তারা উল্লেখ করেছিলেন, ১৫ বছরের যাত্রায় অনেক আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে ভরসা, ভালোবাসা আর শ্রদ্ধার মধ্য দিয়ে। আমার এবার জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্চি। স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের বাবা-মা এবং পরিবারের সদস্য হিসেবে।

বিচ্ছেদের ঘোষণা দেওয়া পরদিন একটি লাইভে আসেন আমির-কিরণ। এ সময় ভক্তদের উদ্দেশে আমির বলেন, আপনাদের হয়তো খারাপ লেগেছে। ভালো লাগেনি, চমকে গেছেন। আমরা আপনাদের শুধু এটাই বলতে চাই যে, আমরা অনেক খুশি এবং আমরা একটি পরিবার। আমাদের সম্পর্কে পরিবর্তন এসেছে। কিন্তু আমরা একে অপরের পাশেই আছি।

একই রকম সংবাদ সমূহ

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী