মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

৫ জুলাই : করোনা

কলারোয়ায় কমছে সংক্রমণ, ৩৪ জনের পরীক্ষায় শনাক্ত ২

কলারোয়ায় নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার অনেকটা কমেছে। সোমবার (৫ জুলাই) ৩৪ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের একজন কলারোয়া হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ও অপরজনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ল্যাবে পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) গোলাম সরোয়ার। ইউএইচ এন্ড এফপিওবিস্তারিত পড়ুন

যশোর জেনারেল হাসপাতালে ৪টি হাই ফ্লোনজেল ক্যানোলা দিল আকিজ গ্রুপ

করোনা রোগীদের চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ৪টি হাই ফ্লোনজেল ক্যানোলা দিল আকিজ গ্রুপ। সোমবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে আকিজ গ্রুপের পরিচালক ও যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন হাসপাতালের তত্তাবধায়ক ডা. আখতারুজ্জামানের কাছে মেশিনগুলি হস্তান্তর করেন। এসময় তিনি বলেন, ‘যশোর জেনারেল হাসপাতালে আজকে ৪টি হাই ফ্লো নজেলক্যানোলা দেওয়া হলো। প্রয়োজনে আরোও সরবরাহ করা হবে।’ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার,বিস্তারিত পড়ুন

সেই রাতে ক্লাবে পরীমনির সঙ্গে যা হয়েছিল জানালেন নাসির

সেই রাতে ক্লাবে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে যা হয়েছিল জানালেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। চিত্রনায়িকা পরীমনির করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় কারাভোগ শেষে ২৯ জুন আদালতে জামিন পান ব্যবসায়ী নাসির ইউ আহমেদ। ৮ জুন রাতে ঢাকা বোট ক্লাবে কী ঘটেছিল সেই ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি। রোববার সাংবাদিকদের কাছে বিবৃতি পাঠিয়ে ওই ঘটনার বর্ণনা দেন নাসির। বিবৃতিতে নাসির দাবি করেন, ‘সেই রাতে পরীমনি ক্লাবে মদ পান করেন। একটি দামি ব্রান্ডের মদের বোতল সঙ্গেবিস্তারিত পড়ুন

কোভিশিল্ড নেওয়া ৮৪ শতাংশ মানুষই ডেল্টা মোকাবিলায় সক্ষম : আইসিএমআর

কোভিশিল্ডের দু’টি টিকা নিয়েছেন, এমন ৮৩.৯ শতাংশ ব্যক্তির শরীরে করোনাভাইরাসের ডেল্টা প্রজাতিকে খতম করার মতো অ্যান্টিবডির খোঁজ মিলেছে। একটি রিপোর্ট প্রকাশ করে এমনটাই জানাল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যালর রিসার্চ (আইসিএমআর)। অর্থাৎ যাঁদের নমুনা সংগ্রহ করে এই রিপোর্ট তৈরি হয়েছে, তাঁদের মধ্যে ১৬.১ শতাংশ ব্যক্তির শরীরে তেমন অ্যান্টিবডির খোঁজ মেলেনি, যা ডেল্টা প্রজাতিকে রুখতে দিতে পারে। কিন্তু যাঁরা কোভিশিল্ডের একটি টিকা নিয়েছেন, তাঁদের মধ্যে ৫৮.১ শতাংশ ব্যক্তির শরীরে ডেল্টা প্রজাতির মোকাবিলায় সক্ষমবিস্তারিত পড়ুন

উপকূলীয় বেড়িবাঁধ সংস্কারের নামে বৃক্ষ নিধন!

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে। সুপার সাইক্লোন আম্ফানের আঘাত ও ইয়াসের প্রভাবে সংকট আরো বাড়িয়ে দিয়েছে। ঘূর্ণিঝড়ের পর জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। বরং টেকসই বেড়িবাঁধের অভাবে জনগণ দূর্ভোগ পোহাচ্ছে। সম্প্রতি বর্ষা মৌসুমে দক্ষিণ-পশ্চিম উপকূলের বেড়িবাঁধ সংস্কারের কিছু কাজ শুরু হয়েছে। এসব কাজের অগ্রগতি নিয়ে জনমনে ক্ষোপ রয়েছে। উপকূলের বেড়িবাঁধ রক্ষার গাছ ও বাঁধের গোড়া থেকে মাটি কেটে বাঁধের সর্বনাশ করছে দুর্যোগ ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে শ্যালককে ছুরিকাঘাত, দুলাভাই আটক

কালিগঞ্জে শালা-দুলাভাইয়ের মধ্যে অর্থ লেনদেনকে কেন্দ্র করে প্রকাশ্যে ছুরি মেরে সিরাজুল ইসলাম (৩৮) নামের শালাকে মারাত্মক জখম করা হয়েছে। রবিবার দুপুরে পোর্ট বসন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত সিরাজুল উপজেলার বসন্তপুর গ্রামের মুনসুর আলীর ছেলে। এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত দুলাভাই আজগর আলী (৪২) কে আটক করে কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক থানার উপ-পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিতবিস্তারিত পড়ুন

যে ১০টি অ্যাপ ফেসবুকের পাসওয়ার্ড চুরি করে!

ফেসবুক ব্যবহারকারীদের পাসওয়ার্ড ও লগইন সম্পর্কিত গুরুত্বপূর্ণ অনেক তথ্য চুরি করছে বেশ কয়েকটি অ্যাপ। এখন পর্যন্ত এরকম ১০টি অ্যাপের তথ্য পাওয়া গেছে। সবগুলো অ্যাপই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের। ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, কয়েকটি অ্যাপ ফেসবুকের পাসওয়ার্ড ও লগইনের তথ্য চুরি করে বলে জানিয়েছেন রাশিয়ার প্রযুক্তি নিরাপত্তা প্রতিষ্ঠান ডক্টর ওয়েবের একজন বিশেষজ্ঞ। এরকম ১০টি অ্যাপের ৯টিই গুগল প্লে-স্টোরে ছিল বলে জানান তিনি। ডক্টর ওয়েবের ওই বিশেষজ্ঞ বলেন, এসব ‘স্টিলারবিস্তারিত পড়ুন

তালায় অক্সিজেন পরিসেবা কার্যক্রমের উদ্বোধন

তালা উপজেলায় অক্সিজেন পরিসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কোভিড-১৯ রেসপন্স টিমের উদ্যোগে এবং সাতক্ষীরা অক্সিজেন ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় রবিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন তালা থানা ওসি মোঃ মেহেদী রাসেল, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইসবিস্তারিত পড়ুন

প্রতিদিন পাঁচ হাজার মানুষকে খাবার দেবে ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সোমবার থেকে প্রতিদিন ৫ হাজার ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর ও অসহায় নাগরিককে খাবার দেবে। রবিবার গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ডিএমপির গণযোগাযোগ শাখার এডিসি ইফতেখায়রুল ইসলাম। জানা গেছে, টানা ৭ দিন চলবে এ কর্মসূচি। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে প্রতিদিন ডিএমপির ৫০ থানা এলাকায় একযোগে স্বাস্থ্যবিধি মেনে এ খাবার বিতরণ করা হবে। এডিসি ইফতেখায়রুল জানান, করোনা ঢেউ মোকাবেলায় জনস্বার্থে সরকারঘোষিত সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ চলছে।বিস্তারিত পড়ুন

আরো ৭ দিন লকডাউন বাড়ানোর সুপারিশ জাতীয় কমিটির

দেশে চলছে সর্বাত্মক লকডাউন। এটা আরো ৭ দিন বাড়ানোর জন্য সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরার্মশক কমিটি। রবিবার (৪ জুলাই) কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। ডা. মোহাম্মদ সহিদুল্লাহ বলেন, ‘এটাতো বলার দরকার নেই যে, পরামর্শের ওপর ভিত্তি করে সরকার এই কঠোর লকডাউন দিলো। সেখানে জাতীয় কমিটি ১৫ দিনের কথা বলেছিল।’ ১৫ দিনের নিচে তো কোনোভাবেই বৈজ্ঞানিকভাবে কিছুই কাজ হবে না মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদেরবিস্তারিত পড়ুন