মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কঠোর লকডাউনের খবরে ঢাকা ছাড়ছেন মানুষ

দেশে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ডেলটা ধরনের সংক্রমণ ও মৃত্যু বাড়ায় সারাদেশে সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে ‘কঠোর লকডাউন’ জারির ঘোষণা দিয়েছে সরকার। এ খবর শুনে শুক্রবার থেকেই বিকল্প উপায়ে রাজধানী ছেড়ে গ্রামে মানুষ ছুটছে। নগরীর প্রবেশমুখ ও বাহিরের অন্যতম সড়ক গাবতলী এলাকা, ঢাকা-মাওয়া রোড, ঢাকা-চট্টগ্রাম রোডে, উত্তরার আব্দুল্লাপুরে ছিল মানুষের ঢল। বাস বন্ধ থাকায় বিভিন্ন যানবাহনে কয়েক ধাপে, কয়েক গুণ ভাড়া বেশি দিয়ে গন্তব্যে ছুটছেন মানুষ। অপরদিকেবিস্তারিত পড়ুন

ব্যাংকের কোটি টাকা নিয়ে উধাও ছাত্রলীগ সভাপতি!

টাঙ্গাইলে গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে ডাচ্-বাংলা ব্যাংকিং বুথের এজেন্ট ও বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন সবুজ। এ ঘটনায় গত ২৫ জুন বাসাইল উপজেলা ছাত্রলীগ তাকে দল থেকে বহিষ্কার করেছে। জানা যায়, তিন বছর আগে ডাচ্-বাংলা কেন্দ্রীয় ব্যাংক আইসড়া বাজারে এজেন্ট ব্যাংকিং বুথ চালু করে। বাসাইলের ফুলকী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সবুজ এজেন্ট হিসেবে দায়িত্ব নেন। বাজারে একটি দোকান ভাড়া নিয়ে এজেন্ট ব্যাংকিং শুরু করেন। আইসড়া গ্রামবিস্তারিত পড়ুন

নীতিমালা আসছে কওমি মাদ্রাসা নিবন্ধনে

কওমি মাদ্রাসাসহ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনার জন্য একটি সমন্বিত নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য ২১ জুন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিবকে (মাদ্রাসা) আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্যদের সঙ্গে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাহমুদুল হাসানসহ কওমি মাদ্রাসা কেন্দ্রিক আরও কয়েকজন প্রতিনিধিকেও রাখা হয়েছে। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, নীতিমালা তৈরির পাশাপাশি কওমি মাদ্রাসা সংক্রান্ত পৃথক ছয়টি বোর্ডকে সমন্বয় করেবিস্তারিত পড়ুন

ইত্তেফাকের প্রতিবেদন

‘সমঝোতা’! বারবার জাপা প্রার্থীদের সরে দাড়ানোয় বিনা ভোটের নির্বাচন

‘সমঝোতা’। বারবার জাতীয় পার্টির প্রার্থীদের সরে দাড়ানোয় দরকার পড়ছেন না ভোটের। ফলে বিনা ভোটে- বিনা নির্বাচনে নির্বাচিত হচ্ছেন শাসকদলীয় এমপি প্রার্থীরা। এ যেনো নতুন এক খেলা শুরু হয়েছে। দেশের বেশ কয়েকটি সংসদীয় আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক জনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পথ তৈরি করে দিতে এই সমঝোতার খেলায় প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন গোপনে। বিশেষ করে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) ও ঢাকা-১৪ আসনের এবারের উপনির্বাচনে এই সমঝোতা ‘ওপেন সিক্রেট’। এবিস্তারিত পড়ুন

সারাদেশে শাটডাউনের ঘোষণা যেকোনো সময়: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। তবে এ বিষয়টি সক্রিয় বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় গণমাধ্যমকে মুঠোফোনে তিনি বলেন, সারাদেশে শাটডাউনের প্রস্তুতি সরকারের রয়েছে। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় সরকার তা ঘোষণা দেবে। আগের চেয়ে বিধিনিষেধ আরও কঠোর হবে। করোনা পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরিবিস্তারিত পড়ুন

কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি মোদির

অধিকৃত জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৪ জুন) উপত্যকাটির রাজনীতিবিদদের সঙ্গে বৈঠকে তিনি এ অঙ্গীকার করেন। নির্বাচনের মাধ্যমে তিন বছরের কেন্দ্রীয় শাসনের অবসান হতে যাচ্ছে বলে জল্পনা-কল্পনার মধ্যেই এই বৈঠক হয়েছে। সেখানে মোদি এ প্রতিশ্রুতি দিয়েছেন বলে বিরোধী দলগুলো দাবি করেছে। ২০১৯ সালে ভূস্বর্গের বিশেষ মর্যাদা বাতিল করে ভারতীয় ভূখণ্ডের সঙ্গে একীভূত করার ঘোষণা দিয়েছিল মোদি সরকার। আর স্থানীয় দলগুলোর সঙ্গে গড়েবিস্তারিত পড়ুন

উপ-নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে আ.লীগের প্রার্থী জয়ী

প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী জয়ী হয়েছেন। ঢাকা-১৪ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, আওয়ামী লীগের আগা খান মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কুমিল্লা-৫ উপনির্বাচনে আওয়ামী লীগের অ্যাডভোকেটের আবুল হাসেম খানও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের ব্যাপারে গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে বলে জানান সংশ্লিষ্ট দুই রিটার্নিং কর্মকর্তা। এদিকে, বৃহস্পতিবার (২৪ জুন)বিস্তারিত পড়ুন

১৭ কোটি টাকা আত্নসাত

সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা.তৌহিদসহ ৯জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সের মালামাল ক্রয় ও সরবরাহের নামে ১৬ কোটি ৭১ লাখ ৩২ হাজার ২২২ টাকা আত্নসাতের মামলায় সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমানসহ ৯জনকে দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেওয়া হয়েছে। গত বুধবার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান এ আদেশ দেন। নিষেধাজ্ঞাপ্রাপ্ত আসামীরা হলেন- সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান, সিভিল সার্জন অফিসের সাবেক হিসাব রক্ষক আনোয়ার হোসেন, স্টোর কিপার এ.কে.এম ফজলুলবিস্তারিত পড়ুন

কলারোয়ায়

সুপেয় পানির ব্যবস্থা, প্রতি বছর ল্যাট্রিনের জন্য অর্থ বরাদ্দের দাবি উত্তরণ’র

সুপেয় পানির ব্যবস্থা এবং প্রতি বছর ল্যাট্রিনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’। বৃহষ্পতিবার (২৪ জুন) সকালে উত্তরণ’র সাতক্ষীরার কলারোয়া প্রজেক্ট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে বলা হয়- ‘বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের উপকূলীয় অঞ্চল তথা সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী জেলা দুর্যোগপ্রবণ অতি ঝুঁকিপূর্ণ জেলা। এ অঞ্চলের অন্যতম প্রধান সমস্যা হলো সুপেয় পানির সংকট। এ এলাকার ৬৭ লক্ষ অধিবাসীর মধ্যে প্রায় ৫৫ লক্ষ অধিবাসী এবিস্তারিত পড়ুন

করোনা: জনসচেতনতায় কলারোয়ায় পিস ক্লাবের প্রচারণা

করোনা প্রতিরোধে জনসচেতনতায় কলারোয়া পৌরসভায় পিস ক্লাবের উদ্যোগে প্রচারণা মাইকিং করা হয়েছে। বৃহষ্পতিবার (২৪জুন) দিনভর পৌরসভা পিস ক্লাবের উদ্যোগে উগ্রবাদ ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পৌরসভার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। ‘ভাইরাস নয়, সম্প্রীতি ছড়াই’ -প্রতিপাদ্যকে সামনে রেখে অগ্রগতি সংস্থা কর্তৃক বাস্তবায়িত পিস কনসোর্টিয়াম প্রকল্পের সহযোগিতায় ওই কার্যক্রম পরিচালিত হয়। পৌরসভা এলাকায় মাইকিং কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেকবিস্তারিত পড়ুন