Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন ৮ জুলাই

চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলার তদন্ত প্রতিবেদন আগামি ৮ জুলাইয়ের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট (সিএমএম) আদালত এ আদেশ দেন। ঢাকা জেলা পুলিশের পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাভার থানায় করা চিত্রনায়িকা পরীমনির ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন আদালত। এই মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ পাঁচজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায়বিস্তারিত পড়ুন
যুগের সঙ্গে তাল মিলিয়ে এসএসএফকে দক্ষ ও প্রশিক্ষিত হতে হবে

যুগের সঙ্গে তাল মিলিয়ে এসএসএফকে দক্ষ ও প্রশিক্ষিত হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমাদের সব সময় চেষ্টা ছিল, আধুনিক জগতের সঙ্গে তালমিলিয়ে আমাদের এই বিশেষ বাহিনীও সেভাবে প্রশিক্ষিত হবে এবং তাদের দক্ষতাও সবসময় বৃদ্ধি পাবে। মঙ্গলবার (১৫ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ এই বাহিনীটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন তিনি। এসএসএফ-এর সদস্যদের দক্ষতার প্রশংসাবিস্তারিত পড়ুন
উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি নিয়ে মুখ খুললেন মমতা

উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি নিয়ে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে এ নিয়ে কড়া ভাষায় তিনি বলেন, ‘কোনো রকম ‘ডিভাইড অ্যান্ড রুল’ আমরা করতে দেব না। রাজ্য সরকারের অনুমতি ছাড়া এ সব করা যায় না।’ খবর হিন্দুস্তান টাইমসের। উত্তরবঙ্গের জেলাগুলোকে নিয়ে পৃথক রাজ্য করার দাবি উঠতে শুরু করেছে বিজেপির অন্দরমহল থেকে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টও হয়েছে। বিগত দিনে পৃথক রাজ্যের দাবিতে কেপিপি, জিসিপিএ, মোর্চার আন্দোলনবিস্তারিত পড়ুন
শার্শা ও ঝিকরগাছায় ‘অদম্য স্বেচ্ছাসেবী’র উদ্যোগে গাছের চারা বিতরণ

‘অদম্য স্বেচ্ছাসেবী’ সংগঠনের পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দিনভর অদম্য স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। এসময় শার্শা ও ঝিকরগাছার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসুচীর অংশ হিসেবে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন সংগঠনের নেতাকর্মিরা। ২০২০ সালের ২ ডিসেম্বর এসকে নয়নের হাত ধরেই সংগঠনটি তৈরি হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই সংগঠনটি অসহায় হত-দারিদ্র সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়িয়েছেন। ক্রীড়াবান্ধব মানুষের জন্য ব্যাডমিন্টন খেলা,বিস্তারিত পড়ুন
কারাবন্দি কলারোয়ার বিএনপি নেতা সাবু আর নেই

কারাবন্দি কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান সাবু (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)। গুরুতর অসুস্থাবস্থায় সোমবার (১৪ জুন) রাত ১০টার দিকে সাতক্ষীরা কারাগার থেকে খুলনা ২৫০ বেড হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াতের দুই পুত্র সজল ও সৈকত। তারা জানান, ‘তাদের পিতা সোমবার বেলা আনুমানিক ৩টার দিকে সাতক্ষীরা কারা অভ্যন্তরের বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে যান। দীর্ঘ সময় তার জ্ঞান ফেরেনি। পরে পরিবারকে জানানো হলে তারাবিস্তারিত পড়ুন
পরীমণি জানালেন ধর্ষণ চেষ্টাকারীর নাম, চাইলেন বিচার (ভিডিও)

অবশেষে ধর্ষণ চেষ্টাকারীর নাম জানালেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। নিজের বাসায় গণমাধ্যম কর্মীদের সামনে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানান। তিনি জানান, ঘটনার মূল হোতা নাসির ইউ (উদ্দীন) মাহমুদ নামে এক ব্যক্তি। উত্তরা বোট ক্লাব নামে এক ক্লাবের সাবেক সভাপতি তিনি। পেশায় ব্যবসায়ী। ঘটনার দিন রাত ১২টার পর পরিচিতজনদের নিয়ে ওই ক্লাবে যান পরীমনি। সেদিন চারজন মদ্যপ ব্যক্তি পরীমনিকে শারীরিকভাবে নির্যাতন করেন। চড়-থাপ্পড় মারেন। গায়ে আঘাত করেন। এক পর্যায়ে একজনবিস্তারিত পড়ুন
কাগজে-কলমেই ‘মহান পেশা’!
সাতক্ষীরার ননএমপিও শিক্ষক-কর্মচারীরা আজো পাননি বিশেষ অনুদান, দাবি এমপিওভূক্তির

ঈদুল ফিতরের আগে প্রধানমন্ত্রীর বরাদ্দ দেওয়া বিশেষ অনুদানের টাকা আজো পাননি সাতক্ষীরার ননএমপিও শিক্ষক-কর্মচারীরা। বিষয়টি জানিয়েছেন জেলার বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষক ও কর্মচারী। তারা জানান, ‘অদৃশ্য কারণে আজো প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ অনুদানের টাকা তারা পাননি। এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ কিছু বলতেও পারছেন না। আদৌ কবে পাওয়া যাবে সেটাও নিশ্চিত নয়।’ সরকার কর্তৃক প্রতিষ্ঠান স্বীকৃতি, শিক্ষক-কর্মচারীদের বৈধ নিয়োগ, পাঠদান, শিক্ষা কার্যক্রমসহ সকল বিষয়াদী প্রতিপালন করেও বেতন-ভাতা পান না ননএমপিও শিক্ষক-কর্মচারীরা।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় কৃষি যন্ত্রপাতি বিতরণ

সাতক্ষীরার কলারোয়ায় সমিতির কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। যন্ত্রপাতির মধ্যে রয়েছে জমি চাষের পাওয়ার ট্রেলার, ধান কাটা হারভেস্টার ও ধান মাড়াই কল। কৃষি দপ্তরের আয়োজনে ও ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম- ফেজ ও প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় ঝাপাঘাট সিজিআইজি সমিতির কৃষকদের মাঝে ইনোভেশন ফান্ড-২ প্রকল্পের উদ্যেগে ৪ প্রকার কৃষিযন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। রবিবার (১৩জুন) দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে উপজেলা চেয়াম্যান আমিনুল ইসলাম লাল্টু ও কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের উপস্থিতিতেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদের মায়ের মৃত্যু

কলারোয়ায় সিনিয়র সাংবাদিক এ্যাড. আব্দুল হামিদের মাতা রাবেয়া খাতুন (৭৪) ইন্তেকাল করেছেন। রবিবার (১৩ জুন) সকাল পৌনে ৯টার দিকে বার্ধক্য জনিত কারণে উপজেলার সোনাবাড়িয়া গ্রামে নিজস্ব বাস ভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না—রাজিউন)। তিনি মরহুর ডা. আব্দুর রহমানের সহধর্মীনি। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৪ কন্যা, নাতী, নাতনী সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ জোহর জানাজা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে বলে পারিবারিকভাবে জানা গেছে।
কলারোয়ায় ‘সেবা’র দাফন টিমের কার্যক্রমের জন্য পিপিই প্রদান

কলারোয়া স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা’র দাফন টিমের সদস্যদের জন্য কিছু পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হেড শিল্ড প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে ওই সামগ্রিগুলো প্রেরণ করেন দৈনিক আমাদের সময়’র কূটনীতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুন। তার পক্ষে সংগঠনটির আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন সেবার উপদেষ্টা এড. শেখ কামাল রেজাসহ কর্মকর্তাদের হাতে তুলে দেন। সামগ্রিগুলো অনানুষ্ঠানিক গ্রহন করার সময় উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিল্পব, সাংবাদিকবিস্তারিত পড়ুন

