মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার চান্দুড়িয়া ইউপি সদস্য লাভলুর মায়ের মৃত্যু

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন লাভলুর মাতা মোছা. রহিমা বেগম (৮৮) ইন্তেকাল করেছেন। বার্ধক্য ও স্ট্রোকজনিত কারণে নিজ বাড়ি চান্দুড়িয়াতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান (ইন্না..রাজেউন)। মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ও ৮ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার সকাল সাড়ে ১০টায় মরহুমার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজা নামাজ পড়ান কামারালী মাদ্রাসার সুপার মাওলানা ওসমান গনি।

তালায় আম গাছে ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরা তালায় আজগার আলী মোড়ল (৬২) নামের এক ব্যক্তির গলায় গামছা পেচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মাগুরা ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত আফছার আলী মোড়লের ছেলে। রবিবার (১৩ জুন) ভোরে বাড়ির পাশের একটি আম গাছের গলায় গামছা পেচানো অবস্থায় ঝুলন্ত লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। তবে, মৃতের পারিবারের পক্ষ থেকে দাবী করা হয় রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যাবিস্তারিত পড়ুন

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে প্রধানমন্ত্রীকে পোস্ট কার্ড প্রেরণ শ্যামনগরের জলবায়ুকর্মীদের

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে প্রধানমন্ত্রীকে পোস্ট কার্ড প্রেরণ করেছে সাতক্ষীরার শ্যামনগরের জলবায়ুকর্মীরা। বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতার ভয়াবহ বিপর্যয় রোধ, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় নতুন জীবাশ্ম জ্বালানির উৎপাদন ও অবকাঠামোর উন্নয়ন প্রকল্প তেল, গ্যাস ও কয়লাভিত্তিক জীবাশ্ম জ্বালানির আর কোনো নতুন প্রকল্প গ্রহণ না করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর পোস্টকার্ড পাঠিয়েছেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের শ্যামনগরের তরুণ সদস্যরা। সেই সঙ্গে জলবায়ু সুরক্ষায় সৌরশক্তি ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি খাতে গতি আনতে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিনিয়োগবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে লকডাউনে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সহায়তা ইউএনও’র

সাতক্ষীরার কালিগঞ্জে কঠোর লকডাউন চলাকালে ক্ষতিগ্রস্থ চায়ের দোকান মালিক ও ভ্যান চালকদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার নাজিমগঞ্জ বাজার, ফুলতলা মোড়, কালিগঞ্জ বাজার, নলতা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চায়ের দোকান মালিক, ভ্যান চালকদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেণ কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার রবিউল ইসলাম। সহায়তা হিসেবে শতাধিক ব্যক্তির মাঝে প্যাকেটভর্তি ৫কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি লবন, ১কেজিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় লকডাউনের নবম দিনেও পুলিশের কঠোর অবস্থান

সাতক্ষীরায় এক সপ্তাহ লকডাউন শেষে দ্বিতীয় মেয়াদের লকডাউন শনিবার (১২ জুন) থেকে শুরু হয়েছে। আগামি ১৮ জুন মধ্যরাত পর্যন্ত জেলাব্যাপী এই লকডাউন বলবৎ থাকবে। দ্বিতীয় মেয়াদের লকডাউনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনাকাটার সময় এক ঘন্টা এগিয়ে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত করা হয়েছে। জেলায় প্রতিদিনই করোনা সংক্রমন বাড়ছে। এমন পরিস্থিতিতে করোনার লাগাম টানতে প্রশাসনকে কিছুটা কঠোর হতে দেখা গেছে। মোড়ে মোড়ে চলছে তল্লাশী। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশি চেকপোস্ট বসিয়ে চলাচলবিস্তারিত পড়ুন

চীনের উপহারের ৬ লাখ টিকা আসলো দেশে

চীন থেকে পাঠানো সিনোফার্মার তৈরি উপহারের ৬ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। রোববার (১৩ জুন) বিকাল ৫টার পর বিমানবাহিনীর দুটি উড়োজাহাজে করে এই টিকা ঢাকায় এসে পৌঁছেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার (১২ জুন) টিকা আনার জন্য দুটি বিমান চীন গিয়েছিল। এর আগে গত মাসে বাংলাদেশকে ৫ লাখ টিকা উপহার হিসেবে দিয়েছিল চীন।

৩০ জুন পর্যন্ত বাড়লো সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

৩০ জুন পর্যন্ত বাড়লো সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। শনিবার শিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগের ঘোষণা অনুযায়ী শনিবার (১২ জুন) পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ছিল। করোনাভাইরাসের কারণে প্রায় ১৫ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এ কারণে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় চার কোটি শিক্ষার্থী মারাত্মক সমস্যায় পড়েছে। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের অনেকে ঘাটতি নিয়ে ওপরের ক্লাসে উঠছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় জুয়া খেলার অভিযোগে ১১ ব্যক্তি আটক

কলারোয়ায় জুয়া খেলার অভিযোগে ১১জন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। থানা সূত্র জানায়, উপজেলার উত্তর সোনাবাড়িয়ার গাইনপাড়ায় এক মুদি দোকানের চত্বর থেকে টাকা দিয়ে তাস বা জুয়া খেলার সময় শুক্রবার (১১জুন) রাতে পুলিশ তাদের আটক করে। শনিবার আটক ব্যক্তিদের সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটক ব্যক্তিরা সকলেই উত্তর সোনাবাড়িয়ার গাইনপাড়া গ্রামের বাসিন্দা। আটকরা হলো- আফসার আলী গাইনের পুত্র আবুল খায়ের (৪২), সোহরাব শেখের পুত্র সিরাজুল শেখ (৫০), মাওলা বক্স গাজীর পুত্রবিস্তারিত পড়ুন

ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত কলারোয়া আ.লীগের সভাপতি ও তার স্ত্রী

করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন গত এপ্রিলে। আর জুনে এসে সেই করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপেজলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন (৫৪) ও তার সহধর্মিনী উপেজলা মহিলা আ.লীগ সভানেত্রী প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রত্না (৪৪)। শনিবার (১২ জুন) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কিটসে পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়। তারাসহ একই দিন ৩০জনের করোনার নমুনা র‌্যাপিড এন্টিজেন কিটসে পরীক্ষায় ১০ জনের শনাক্ত হয়েছেবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম প্রাইমারি স্কুলের শিক্ষক নজরুল ইসলাম আর নেই

কলারোয়ার দমদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজরুল ইসলাম (৫৯) ইন্তেকাল করেছেন। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে স্ট্রোকজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গণপতিপুরের নিজবাড়িতে তিনি মারা যান (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে প্রয়াতের একমাত্র ছেলে নাজমুল ইসলাম জানান, ‘আমার পিতা দীর্ঘদিন যাবত উচ্চরক্ত চাপে ভুগছিলেন।’