Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যেসব সুযোগ-সুবিধা থাকছে মডেল মসজিদে

মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় দৃষ্টিনন্দন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। এসব মসজিদে থাকছে আধুনিক সুযোগ-সুবিধা। নানা সুবিধা সংবলিত সুবিশাল এসব মডেল মসজিদ এরমধ্যে প্রথম পর্যায়ে ৫০টি মডেল মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় গণভবন থেকে ভার্চুয়ালি এসব মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আরব বিশ্বের মসজিদ কাম ইসলামিক কালচারাল সেন্টারের আদলে এসব মসজিদ নির্মাণ করা হচ্ছে। আধুনিক সুযোগ-সুবিধা সংবলিতবিস্তারিত পড়ুন
কেশবপুর মাস্ক না পরায় ১২ জনকে জরিমানা

যশোরের কেশবপুরে জনসাধারণের মাঝে সচেতনতার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত ১২ টি মামলায় ২ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করেছেন। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইর“ফা সুলতানা। কেশবপুর থানা পুলিশের সহযোগিতায় পৌর এলাকার গাজীর মোড়ে মাস্ক না পরায় ১২ জনকে দন্ডবিধি ১৮৬০ সালের (২৬৯) ধারায় ২ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরায় করোনা উপসর্গে ফের ৪জনের মৃত্যু, লকডাউন বাড়লো ৭দিন

ফের সাতক্ষীরা মেডিকেলের করোনা ওয়ার্ডে ৪জনের মৃত্যু হয়েছে। পরপর দুইদিনে একই ওয়ার্ডে করোনা উপসর্গে আটজনের মৃত্যু হলো। সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার না কমায় চলমান লকডাউন আরো এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত এ তথ্য জানিয়ে বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভা থেকে লকডাউন ১৭জুন পর্যন্ত বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়।’ সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, ‘চলমান এই লকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মোটরসাইকেল ছিনতাই চক্রের দুই সদস্য আটক

সাতক্ষীরার কালিগঞ্জে মোটরসাইকেল ছিনতাই চক্রের দু’জন সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার মহতপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে আলাউদ্দিন (২৪) ও তারালী গ্রামের আমির আলী সরদারের ছেলে মারুফ হোসেন (২৬)। বুধবার রাত ১০টার দিকে তাদেরকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। থানা সুত্রে জানা যায়, কালিগঞ্জ সার্জিকেল ক্লিনিকে কর্মরত শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামের আবুল হোসেনের ছেলে আশিক গত বুধবার (৯ জুন) রাত সাড়ে ৯বিস্তারিত পড়ুন
কেশবপুরের মানবপাচার প্রতিরোধে সিটিসি মিটিং

যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের হলর“মে মানবপাচার প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সিটিসি মিটিং বৃহস্পতিবার সকালে চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশনের সহযোগীতায় ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসিয়ার রহমানের সভাপতিত্বে ও ব্র্যাকের এইচ আর এল এস অফিসার আকরাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সিটিসি মিটিং-এ প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ,বিস্তারিত পড়ুন
সারাদেশে ৫০ মডেল মসজিদ উদ্বোধন করে বিশ্ব রেকর্ড প্রধানমন্ত্রীর

‘মুজিববর্ষ’ উপলক্ষে ইসলামের সঠিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একযোগে সারাদেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে তার সরকারি বাসভবন গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মসজিদগুলোর উদ্বোধন করেন। বিশ্বে এই প্রথম কোনো সরকারপ্রধান নিজস্ব পরিকল্পনায় বড় বাজেটে এতগুলো অবকাঠামো নির্মাণ করলেন। মসজিদগুলো ঢাকার সাভার উপজেলা, ফরিদপুরের মধুখালী ও সালথা উপজেলা, কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কুলিয়ারচর উপজেলা, মানিকগঞ্জের শিবালয় উপজেলা,বিস্তারিত পড়ুন
কিছু লোক জঙ্গিবাদ সৃষ্টি করে, খুন করে ইসলাম ধর্মের বদনাম করছে

বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ। কিন্তু কিছু লোক ধর্মের নামে জঙ্গিবাদের সৃষ্টি করছে। শুধু আমাদের দেশেই না, পুরো বিশ্বেই ধর্মের নামে মানুষ খুন করা, সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে গেছে বলে জানান প্রধামনন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১০ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সারাদেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধনকালে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বিস্ময় প্রকাশ করে বলেন, ‘মানুষ খুন করলেই নাকি বেহেশতে চলে যাবে। এখন আমার প্রশ্ন, যারা এবিস্তারিত পড়ুন
‘অদৃশ্য শত্রু হচ্ছে করোনা আর দৃশ্যমান শত্রু বিএনপি’ : ওবায়দুল কাদের

বিএনপিকে মুখোশের আড়ালে বহুরূপী দানব সম্বোধন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের বুলি মুখে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তির লালন-পালনকারী দল বিএনপি। দেশে এখন অদৃশ্য ও দৃশ্যমান দুটি শত্রু বিরাজমান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘অদৃশ্য শত্রু হচ্ছে করোনা আর দৃশ্যমান শত্রু বিএনপি।’ বৃহস্পতিবার (১০ জুন) সকালে সরকারি বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপির নেতিবাচক ও ষড়যন্ত্রের রাজনীতিকে অদৃশ্য শত্রু করোনার চেয়েও ভয়ংকর বলে মনে করেন ওবায়দুলবিস্তারিত পড়ুন
বিদেশগামীদের ভূয়া সনদ বিতরণ, ঢাকার ৪ প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত

বিদেশগামীদের করোনার ভূয়া সনদ দেওয়ায় রাজধানীর চার ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এসব প্রতিষ্ঠানকে বিদেশগামী যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট ও নমুনা সংগ্রহের কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। প্রতিষ্ঠান চারটি হলো- রাজধানীর পুরানা পল্টনের আল জামী ডায়াগনস্টিক সেন্টার, বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত স্টিমজ হেলথ কেয়ার (বিডি), বিজয় স্মরণীর সিএসবিএফ হেলথ সেন্টার এবং মেডিনোভা মেডিকেল সার্ভিসেস সেন্টারের মিরপুরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১২

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মানডালার নিকটবর্তী এলাকায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুন) সকালে মানডালা সিটি ফায়ার সার্ভিস সামাজিকমাধ্যমে এক পোস্টের মাধ্যমে দুর্ঘটনাটির খবর দেয়। খবর রয়টার্সের। মিয়ানমারের সামরিক বাহিনীর মালিকানাধীন ‘মায়াওয়াদি’র প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিমানটি রাজধানী নাইপিদো থেকে পাইন ওও লুইন যাচ্ছিল। মানডালা শহরের পাশ্ববর্তী একটি স্টিল প্ল্যান্টের ৩০০ মিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়। তবে এ ঘটনায়বিস্তারিত পড়ুন

