Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কালিগঞ্জের সাবেক ইউপি সদস্য আলহাজ্ব শমসের আলী আর নেই

সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কয়েকবারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য অত্যন্ত মিশুক হাস্যজ্জল চেহারার অধিকারী বিশিষ্ট দানবীর আলহাজ্ব শমসের আলী গাজী (ইন্না-লিল্লাহী……. রাজিউন)। তিনি কালিকাপুর গ্রামের বিশিষ্ট দানবীর আলহাজ্ব মৃত বছির উদ্দিন গাজীর বড় পুত্র। দীর্ঘ দিন যাবৎ তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত থেকে অবশেষে বৃহস্পতিবার (১০ জুন) বিকাল ৫ টায় নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি ৩বিস্তারিত পড়ুন
কার্বন উৎপাদনকারী অবকাঠামো বন্ধে প্রধানমন্ত্রীর প্রতি কালিগঞ্জে পোস্টকার্ড পোস্ট

কার্বন উৎপাদনকারী সকল অবকাঠামো বন্ধের দাবিতে কালিগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পোস্টকার্ড পোস্ট করেছেন সাতক্ষীরার কালিগঞ্জের যুবরা। বৃহস্পতিবার (১০ জুন) সকালে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে ও বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি) এর সহযোগিতায় কালিগঞ্জ বাজার শাখা পোস্ট অফিসের চিঠির বাক্সে অর্ধশতাধিক যুব এ পোস্টকার্ড পোস্ট করেন। এসময় বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সভাপতি জাকিয়া রাজিয়া বলেন, ‘জলবায়ূ পরিবর্তনে পৃথিবীর অন্যতম ঝুকিপূর্ণ দেশ বাংলাদেশ। তার মধ্যে সাতক্ষীরা অন্যতম। এই জেলার মানুষেরবিস্তারিত পড়ুন
কলারোয়া ও তালার ২১টি ইউনিয়ন সহ ১৬৫ ইউপি নির্বাচনে ভোট স্থগিত

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশের ১৬৫টি আসনে অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম ও খুলনার ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন স্থগিত করা হয়েছে। ১৬৫ ইউনিয়নের মধ্যে খুলনায়ই ১১৯টি ইউপির নির্বাচন স্থগিত করা হলো। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে। ঢাকা, কুমিল্লা ও সিলেটের তিনটি আসনে উপনির্বাচনও পিছিয়েবিস্তারিত পড়ুন
আরো এক সপ্তাহ লকডাউন বাড়লো সাতক্ষীরায়, আবারো মৃত্যু ৪

করোনার উর্দ্ধগতি নিয়ন্ত্রন না হওয়ায় দ্বিতীয় দফায় আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ফলে আগামী ১৭ জুন রাত ১২ টা পর্যন্ত জেলাব্যাপী লকডাউন কার্যকর থাকবে। এদিকে, সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ৯৫ জনের জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৫০ দশমিক ৫২ শতাংশ। এছাড়া করোনা উপসর্গ নিয়েবিস্তারিত পড়ুন
‘শাসন করা তারই সাজে, সোহাগ করে যে’

পাগলা ঘোড়া ছুটেছে কলারোয়ায় করোনার সংক্রমণ বেড়েছে! সাতক্ষীরা জেলাজুড়ে সম্প্রতি করোনা সংক্রমণের হার উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। ৪বয়সী শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নানান বয়সী মানুষের করোনা শনাক্ত হচ্ছে। করোনার ব্যাপকতায় ইতোমধ্যে কলারোয়া ও তালা উপজেলার অনুষ্ঠেয় ইউপি নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। এরই মাঝে জেলা প্রশাসনের চলমান লকডাউন আরো এক সপ্তাহ বৃদ্ধি করেছে। লকডাউন বাস্তবায়নে আইনশৃংখলা বাহিনী, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সরাসরি মাঠে থেকে কাজবিস্তারিত পড়ুন
কলারোয়া হাসপাতালে রেপিড এন্টিজেন কিটসে করোনা পরীক্ষা শুরু, ২০জন শনাক্ত

সাতক্ষীরার কলারোয়া হাসপাতালে রেপিড এন্টিজেন কিটস দিয়ে করোনা পরীক্ষা শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। করোনা পরীক্ষার জন্য কলারোয়া হাসপাতালে আসার আহবান জানিয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে কলারোয়া হাসপাতালে রেপিড এন্টিজেন কিটস দিয়ে করোনা পরীক্ষা শুরু করা হয়েছে। এখানেই আধা ঘন্টার মধ্যে ফলাফল পাওয়া যাবে।’ তিনি জানান, ‘এই প্রথম রেপিড এন্টিজেন কিটস দিয়ে বৃহষ্পতিবার কলারোয়ায় ৫৩ জনের নুমনা পরীক্ষা করে ২০বিস্তারিত পড়ুন
দুই দশকে বেনাপোল স্থলবন্দরে ৯ বার অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি হয়, ক্ষতি পূরণ পায়নি কেউ

গত বছরের মত আবারো বেনাপোল স্থলবন্দরে আগুনে পুড়েছে আমদানি পণ্য বিচিং পাউডারবাহী ভারতীয় ট্রাক। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এনিয়ে গত দুই দশকে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে বড় ধরনের ৯টি অগ্নিকান্ডে ঘটনা ঘটলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে টনক নড়েনি বন্দর কর্তৃপক্ষের। অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ও জনবল না থাকায় বার বার অগ্নিকাণ্ডে ঘটনায় অর্থনৈতিক ক্ষতির শিকার হয়ে পথে বসেছেন ব্যবসায়ীরা। এদিকে, বেনাপোল স্থলবন্দরে বিচিং পাউডারবাহী ভারতীয় ট্রাকে অগ্নিকান্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্তবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় আটক দুই, মটরসাইকেল উদ্ধার

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ছিনতাইকৃত মটর সাইকেল। এঘটনায় থানায় ছিনতাই মামলা হয়েছে। থানা সুত্রে জানা যায়, বুধবার (৯ জুন) রাত সাড়ে ৯টায় উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের কামারগাঁতী মোড়ে মটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামের আবুল হোসেনের পুত্র কালিগঞ্জ সার্জিকেল ক্লিনিকের কর্মচারী আশিক (২৫) কালিগঞ্জ হতে বাড়ী ফেরার পথে সড়কে রশি দিয়ে গতিরোধ করে এবং লোহার রড দিয়ে বেধড়ক পিটায়ে তাকে মারাত্মক যখম করেবিস্তারিত পড়ুন
তালা উপজেলা ভূমি কমিটি গঠন

বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দারকে সভাপতি ও অধ্যাপক অচিন্ত্য সাহাকে সাধারণ সম্পাদক মনোনিত করে ৩১ সদস্য বিশিষ্ট তালা উপজেলা ভূমি কমিটির গঠন করা হয়েছে। বে-সরকারী সংস্থা উক্তরণ এর আমার প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার তালা শিশুতীর্থ স্কুলে কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শাম্স সাক্ষর। সভায় উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
তালায় গ্রীন ম্যানের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

তালায় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ম্যানের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ জুন) সকালে তালা উপজেলা পরিষদ চত্ত¡রে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। এ সময় অতিথি হিসেবে বৃক্ষ রোপণের মাধ্যমে সংক্ষিপ্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান প্রমুখ। গ্রীন ম্যানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মেহেদী হাসানবিস্তারিত পড়ুন

