মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাকিব তিন ম্যাচ নিষিদ্ধ , ৫ লাখ টাকা জরিমানা

আবাহনীর বিপক্ষে মাঠের ক্রিকেটে অশোভন আচরণ করায় মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসানকে ৩ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে জরিমানা করা হয়েছে ৫ লাখ টাকা। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান। তিনি জানান, আবাহনী-মোহামেডান ম্যাচে আচরণবিধি ভাঙায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে সাকিবের আউটের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। ওই ওভারেই আবাহনীর অধিনায়ক সাকিবকেবিস্তারিত পড়ুন

ভারতের কোভ্যাক্সিনের ছাড়পত্র আটকে দিল যুক্তরাষ্ট্র

মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের তৃতীয় পর্বের সম্পূর্ণ ফল জমা দিতে না পারায় ভারত বায়োটেকের কোভ্যাক্সিন প্রতিষেধকের ছাড়পত্র আটকে দিয়েছে এফডিএ। এতে কোভ্যাক্সিন টিকা নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া ভারতীয়দের নতুন করে টিকা নিতে হতে পারে। তবে ভারত সরকারের দাবি, কয়েক সপ্তাহের মধ্যেই কোভ্যাক্সিনের তৃতীয় ধাপের ফল প্রকাশ হবে। যার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে ছাড়পত্রও পেয়ে যাবে হায়দারাবাদের সংস্থাটি। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মার্চ মাস পর্যন্ত পরীক্ষার ফল জমা দিয়েছিল সংস্থাটি। কিন্তু মে মাসে এফডিএ নতুন নিয়ম চালুবিস্তারিত পড়ুন

নর্দান ইউনিভার্সিটির সঙ্গে উত্তরা রেসিডেন্সিয়াল কলেজের সমঝোতা চুক্তি

নর্দান ইউনিভার্সিটির সঙ্গে উত্তরা রেসিডেন্সিয়াল কলেজ এর সমঝোতা চুক্তি সই স্বাক্ষর হয়েছে। প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর সঙ্গে এক সমঝোতা চুক্তি সই করেছে উত্তরা রেসিডেন্সিয়াল কলেজ। শনিবার (১২ জুন ২০২১) এয়ারপোর্ট সংলগ্ন, নর্দান ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস, আশকোনায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম, বিজনেস বিভাগের প্রধান ড. মোহাম্মদবিস্তারিত পড়ুন

করোনার মধ্যেও কলারোয়ায় কোচিং বানিজ্য! সচেতন মহলের ক্ষোভ

করোনা ভাইরাসের সংক্রমন রোধে সারা দেশের ন্যায় কলারোয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ কোচিং ও প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ অমান্য করে কিছু অর্থলোভী শিক্ষক প্রাইভেট বানিজ্য চালিয়ে যাচ্ছেন। এসব শিক্ষক তাঁদের বাসা অথবা ভাড়া করা কক্ষে ব্যাচ করে একসঙ্গে ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থীকে গাদাগাদি করে বসিয়ে এ কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। এলাকার সচেতন মহল ও অভিভাবকরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানালেও অর্থলোভী শিক্ষকরা বিষয়টি গুরুত্বই দিচ্ছেন না। স্থানীয়বিস্তারিত পড়ুন

শার্শায় প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার হুমকি: থানায় অভিযোগ

যশোরের শার্শার বামুনিয়া সোনাতনকাটি গ্রামের মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির স্ত্রী ও তার দুই সন্তানকে হত্যার হুমকি দিয়েছে হাফিজুল নামের এক যুবক। এ বিষয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই প্রবাসীর স্ত্রী। হাফিজুর শার্শা উপজেলার রাড়ীপুকুর গ্রামের ছাক্কু মিয়ার ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে প্রবাসীর স্ত্রী ও বোন বাগআঁচড়ায় এক গার্মেন্টসের দোকানে কাপড় কিনতে গেলে হাফিজুল কৌশলে প্রবাসীর বোনের কাছ থেকে তার স্ত্রীর মোবাইল নম্বর নেয়। এরপর থেকেবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় বিয়ে ছাড়ায় সন্তানের বাবা! যুবক গ্রেফতার

বিয়ে ছাড়ায় পুত্র সন্তানের বাবা! অবৈধ গর্ভপাত করার সময় হাতেনাতে ধরলো পুলিশ। গ্রেফতার হয়েছে অভিযুক্ত যুবক। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার তৈলকূপি গ্রামে। থানা সূত্র জানায়, ওই গ্রামের শাহাবুদ্দীন বিশ্বাসের ছেলে হযরত আলী বিশ্বাস (২০) বিয়ে ছাড়ায় পুত্র সন্তানের বাবা হওয়ার অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মেয়ে পক্ষ জানান, ‘শাহাবুদ্দীন বিশ্বাসের ছেলে হযরত আলী (২০) সাথে তাদের মেয়ের দীর্ঘদিন প্রেমের সম্পর্কের জের ধরে শারীরিক সম্পর্ক রুপ নেয়। একপর্যায়ে মেয়েটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মানববন্ধনে দেয়া বক্তব্য প্রত্যাহার সাবেক ইউপি সদস্য তৌহিদুজ্জামানের

কলারোয়ার কেঁড়াগাছিতে আয়োজিত মানববন্ধনে দেয়া নিজের বক্তব্য প্রত্যাহার করলেন সাবেক ইউপি সদস্য এস এম তৌহিদুজ্জামান। এক লিখিত বিবৃতিতে তিনি এ বিষয়টি জানান। বিবৃতিতে তিনি বলেন, ‘গত ১০ জুন সাতক্ষীরার বিভিন্ন আঞ্চলিক পত্রিকা, বিভিন্ন অনলাইন সহ বিভিন্ন পত্র-পত্রিকায় “কলারোয়ায় মামলা প্রত্যাহারের দাবিত এলাকাবাসীর মানববন্ধন, মেম্বার ও কৃষকদের বিরুদ্ধে মামলা..” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশে বক্তাদের নামের সাথে আমার নামটিও (এস এম তৌহিদুজ্জামান) ছাপা হয়েছে। একই সাথে উক্ত সংবাদে আসামিদের নামের সাথে আমারবিস্তারিত পড়ুন

কেশবপুর-পাঁজিয়া সড়কে ভাড়ায় চালিত মটরসাইকেল চালক সমিতি গঠন

যশোরের কেশবপুর-পাঁজিয়া সড়কে ভাড়ায় চালিত মটরসাইকেল চালক সমিতি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে শহরের বঙ্গবন্ধু মোরাল চত্ত্বরে উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাড়ায় চালিত মটরসাইকেল চালক আলতাফ মোড়ল। সভায় সর্বসম্মতি ক্রমে জসিম গাজীকে সভাপতি, জামির শেখকে সাধারণ সম্পাদক, দিলিপ দাস কেষ্টকে কোষাধ্যক্ষ, আলতাফ হোসেনকে সহ-সভাপতি, শহিদুল ইসলামকে সহ-সম্পাদক এবং শহিদুল ইসলাম সাইফুলকে উপদেষ্টা করে ভাড়ায় চালিত মটরসাইকেল চালক সমিতিরদ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

কলারোয়ায় গৃহবধুকে কুপ্রস্তাব ও পুলিশ সেজে টাকা নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

কলারোয়ায় স্বামীকে মিথ্যা মামলায় হয়রানী করে পুলিশ সেজে দফায় দফায় ৪৭ হাজার টাকা গ্রহন, ফেনসিডিল খাওয়ার টাকা দাবী ও অভিযুক্তের স্বামী পলাতক থাকার সুযোগে দিনে রাতে বাসায় গিয়ে কুপ্রস্তাব, উত্তাক্ত ও ব্যর্থ হয়ে হুমকি দেওয়ার অভিযোগে একটি সংবাদ সম্মেলন হয়েছে। শুক্রবার বেলা ১০টার দিকে কলারোয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে এই সংবাদ সম্মেলন করেন উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের আলমগীর সরদারের স্ত্রী লিপিকা খাতুন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৃহবধূ লিপিকা খাতুন বলেন- কলারোয়াবিস্তারিত পড়ুন

বেনাপোলে ২কেজি গাঁজাসহ দুই যুবক আটক

যশোরের বেনাপোলে ২ কেজি ভারতীয় গাঁজা সহ জাকির হোসেন (৩৫) ও ফরমাদুল ইসলাম (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাদেরকে আটক করে পোর্ট থানা পুলিশ। আটক জাকির হোসেন ছোটআচড়া গ্রামের শহিদ গাজীর ছেলে ও ফরমাদুল ইসলাম বড়আচড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে। থানার ডিউটি অফিসার এএসআই মুরাদ হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ছোটআচড়া মোড়ে হাজী বিরানী দোকানের সামনে থেকে দুই কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।’ তাদেরবিস্তারিত পড়ুন