শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো এক সপ্তাহ লকডাউন বাড়লো সাতক্ষীরায়, আবারো মৃত্যু ৪

করোনার উর্দ্ধগতি নিয়ন্ত্রন না হওয়ায় দ্বিতীয় দফায় আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

ফলে আগামী ১৭ জুন রাত ১২ টা পর্যন্ত জেলাব্যাপী লকডাউন কার্যকর থাকবে।

এদিকে, সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ৯৫ জনের জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৫০ দশমিক ৫২ শতাংশ। এছাড়া করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার ভোরে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৪৯ জনের।

লকডাউন চলাকালীন সময়ে বিশেষ পরিবেসা বাদে সবধরনের যানবাহন, দূরপার্লার পরিবহন, দোকানপাট বন্ধ থাকবে। সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় সিনিসপত্রের দোকান খোলা থাকবে। ভোমরা স্থল বন্দরে সকাল ৮ টা থেকে বেলা ২ টা পর্যন্ত আমদানি রপ্তানি কার্যক্রম চালু থাকবে। সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত থাকবে যাতে কোন মানুষ সীমান্তের চোরাই পথে আসা-যাওয়া না করতে পারে।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এস এম মোস্তফা কামাল জানান, ‘বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ভার্চয়াল সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় করোনা আক্রান্তের সংখ্যা অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় আরও এক সপ্তাহ লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ আগামী ১৭ জুন রাত ১২ টা পর্যন্ত জেলাব্যাপী লকডাউন বলবৎ থাকবে।’

সাতক্ষীরা সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. হুসাইন সাফায়াত জানান, ‘সাতক্ষীরায় করোনার উর্দ্ধগতি বৃদ্ধি পাওয়ায় গত ৫ জন থেকে জেলাব্যাপী লকডাউন শুরু হয়। কিন্তু লকডাউন চলাকালীন সময়ে করোনা পরিস্থিতির তেমন কোন উন্নতি হয়নি। আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’

তিনি বলেন, ‘প্রথম দফায় যখন লকডাউন ঘোষণা করা হয় তখন করোনা সংক্রমনের হার ছিল ৫৩ শতাংশ। কিন্তু বর্তমানে জেলায় সংক্রমনের হার ৫৯ দশমিক ৩৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিধায় দ্বিতীয় দফায় আরও এক সপ্তাহ লকডাউন বাড়িয়ে আগামী ১৭ জুন রাত ১২ টা পর্যন্ত করা হয়েছে।’

দ্বিতীয় দফা লকডাউন শেষে আবারও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ৩ জুন জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী ৫ জুন থেকে জেলাব্যাপী লকডাউন শুরু হয়। প্রথম দফায় লকডাউন ১১ জুন রাত ১২ টায় শেষ হওয়ার কথা ছিলো। লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধি পাওয়ায় আগামী ১৭ জুন রাত ১২ পর্যন্ত কার্যকর থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত