সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১২

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মানডালার নিকটবর্তী এলাকায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুন) সকালে মানডালা সিটি ফায়ার সার্ভিস সামাজিকমাধ্যমে এক পোস্টের মাধ্যমে দুর্ঘটনাটির খবর দেয়। খবর রয়টার্সের।

মিয়ানমারের সামরিক বাহিনীর মালিকানাধীন ‘মায়াওয়াদি’র প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিমানটি রাজধানী নাইপিদো থেকে পাইন ওও লুইন যাচ্ছিল। মানডালা শহরের পাশ্ববর্তী একটি স্টিল প্ল্যান্টের ৩০০ মিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়। তবে এ ঘটনায় ওই এলাকার বেসামরিক কোনো বা স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়নি বলে জানা গেছে।

বিমানটিতে ছয়জন সামরিক কর্মকর্তা ছিলেন বাকিরা ক্রু। এসব কর্মকর্তরা একটি অনুষ্ঠানে যোগ দিতে পাইন ওও লুইনের প্রধান বৌদ্ধ মন্দিরে যাচ্ছিলেন।

বিমানটির ধ্বংসাবশেষ থেকে বেঁচে যাওয়া একজন পাইলট একজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে তাদেরকে সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রসঙ্গত, বিশ্বে দুর্বল বিমান নিরাপত্তার অন্যতম দেশ মিয়ানমার। দেশটিতে বিমান চলাচলে প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটে।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি মাসে অং সান সু চি’র নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছে দেশটির সামরিক বাহিনী। সেই থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গণতন্ত্রপন্থিদের সংঘাত চলছে। এসব সংঘাতে এপ্রিল মাস পর্যন্ত অন্তত সাড়ে সাতশ মানুষের মৃত্যু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার