রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১০ সন্তান একসঙ্গে জন্ম দেওয়ার বিশ্বরেকর্ড

বিশ্বের ইতিহাসে প্রথমবার দক্ষিণ আফ্রিকার এক মা একসঙ্গে প্রসব করেছেন ১০ সন্তান। নবজাতকদের মধ্যে মধ্যে সাতটি ছেলে ও তিনটি মেয়ে শিশু। এ ঘটনার মধ্য দিয়ে গিনেজ ওয়ার্ল্ডে রেকর্ড গড়লেন গোসিয়াম থামারা সিথোল নামে ৩৭ বছরের ওই নারী।
সোমবার রাতে দেশটির প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে ১০ সন্তান প্রসব করার এ ঘটনা ঘটে। নবজাতক সন্তানেরা ও মা সুস্থ আছেন। খবর গালফ টুডের।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক আল্টাসাউন্ড পরীক্ষায় তিনি ছয়টি সন্তান ধারণ করেছেন বলে মনে হচ্ছিল। পরবর্তী সময় দেখা যায়, তিনি আটটি সন্তানের মা হতে চলেছেন। কিন্তু শেষ দেখা গেল, তিনি ১০টি সন্তান জন্ম দিয়েছেন।

শিশুদের বাবা ও গোসিয়ামের স্বামী তেভো টেবোগো সোতেসসি। তিনি বর্তমােন কর্মহীন। তবে এতগুলো সন্তানের বাবা হয়ে তার আনন্দের কমতি নেই। তিনি বলেন, তিনি ভাগ্যবান বলেই সৃষ্টিকর্তা তাকে এত সন্তান উপহার দিয়েছেন।

সিজারিয়ানের মাধ্যমেই শিশুগুলোর জন্ম হয়। গোসাইেমর আগেও দুটি সন্তানের জন্ম দিয়েছিলেন।

প্রিটোরিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগের উপ-প্রধান অধ্যাপক ডিনি মাওলা জানিয়েছেন, গোসিয়ার ১০ সন্তান জন্ম দেয়ার ঘটনা বিরল। সাধারণত ঈশ্বরের সহযোগিতা ছাড়া এমন ঘটনা ঘটে না। নবজাতকদের আগামী কয়েক মাস ইনকিউবেটরে রেখে ওজন ঠিক করতে হবে। কারণ তারা গর্ভাবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ ছিল।

গত মাসে মালির মাঝিয়ান হালিমা সিসি নামে এক নারী মরক্কোর হাসপাতালে একসঙ্গে ৯ সন্তান জন্ম দিয়েছিলেন। এদের মধ্যে পাঁচটি ছিল মেয়ে, চারটি ছেলে। সেই রেকর্ডটি ভেঙে ফেললেন গোসিয়াম।

একই রকম সংবাদ সমূহ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী