Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
করোনার মধ্যেও এগিয়ে চলেছে বাংলাদেশ, অকুতোভয় গণমাধ্যমকর্মীরা

‘করোনার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ, গণমাধ্যমকর্মীরাও এসময় অকুতোভয়ে কাজ করছেন’ বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তর থেকে অনলাইনে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডিভালপমেন্ট-এআইবিডি আয়োজিত ২-৩ জুন দু’দিনব্যাপী লিডারস ওয়েবসামিটে মন্ত্রী পর্যায়ের উদ্বোধনী আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্বকালে তিনি একথা বলেন। ড. হাছান মাহমুদ তার বক্তৃতায় বলেন, বাংলাদেশ পৃথিবীর একটি সর্বোচ্চ ঘনবসতির দেশ। এসত্ত্বেও বঙ্গবন্ধুকন্যাবিস্তারিত পড়ুন
তালায় ‘চতুর্থ সন্তান কন্যা হওয়ায় পুকুরে ডুবিয়ে হত্যা করলো মা’

পরপর চারটি সন্তান কন্যা হওয়ায় আটদিনের নবজাতককে পুকুরের পানিতে ফেলে হত্যা করলো গর্ভধারিনী মা। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার তালা উপজেলা খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে। তালা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী রাসেল জানান, ‘রায়পুরের মানিক ঘোষ ও শ্যামলী ঘোষ দম্পতির পরপর চারবার কন্যা সন্তান হওয়ায় আটদিনের নবজাতককে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করেছে গর্ভধারিনী মা। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ নবজাতকের মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে। একই সাথে গর্ভধারিনী মা শ্যামলীবিস্তারিত পড়ুন
৩৮তম বিসিএসে ৭শ’ নন-ক্যাডার নিয়োগের সুপারিশ

৩৮তম বিসিএসে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হওয়ার পরেও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে ৭শ’ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (০২ জুন) কমিশনের বিশেষ সভায় এ প্রার্থীদের বিসিএসের মেধাক্রম এবং সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির ভিত্তিতে এ নিয়োগের সুপারিশ করা হয়। পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতায় ছয় হাজার ১৭৩বিস্তারিত পড়ুন
সীমান্তবর্তী জেলাগুলোতে বেড়েছে সংক্রমণ-মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা দুটোই সমান তালে বাড়ছে। যুক্ত হচ্ছে নতুন নতুন স্থান। গত ২৪ ঘণ্টায় সীমান্তের ৮টি জেলায় মারা গেছেন ১০ জন। এ ছাড়া মোলা বন্দরে মৃত্যু হয়েছে আরও দুজনের। একদিনে শনাক্তের হার সবচেয়ে বেশি মোংলায় যা ৬৫ শতাংশ। এদিকে জেলা প্রশাসন নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলাকে এক সপ্তারের জন্য লকডাউন ঘোষণা করেছে। সার্বিকভাবে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যাসংকট, ফাঁকা নেই আইসিইউ। এ অবস্থায় হাসপাতালগুলোতে দেখা দিচ্ছেবিস্তারিত পড়ুন
সরকার উদার বলেই খালেদা জিয়া পছন্দের ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারছেন

বিএনপির দেশের রাজনীতিতে থাকা না থাকা নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই- এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তারা এখন জনআস্থার তীব্র সংকটে ভুগছে। আমরা চাই, বিএনপি থাকুক তবে অপরাজনীতি ত্যাগ করে দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন ও সরকারের গঠনমূলক সমালোচনা করুক।’ বুধবার (২ জুন) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি আছে তবে ভিন্ন কায়দায়, তাইতো জনগণ মনে করে বিএনপি আছেবিস্তারিত পড়ুন
সিলেটের এমসি কলেজে গণধর্ষণ: অধ্যক্ষ-হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ

সিলেটের এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২ জুন) এ বিষয়ে জারি করা রুল আংশিক মঞ্জুর করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দিন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী যুক্তিতর্ক উপস্থাপন করেন। এমসি কলেজে ওই গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় কলেজ কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর চার খুনির খেতাব, পদক ও সনদ বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত

বঙ্গবন্ধুর পলাতক চার খুনির মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া বীরত্বের খেতাব, পদক ও সনদ বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সচিবালয়ে বুধবার (২ জুন) আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। মন্ত্রী জানান, বঙ্গবন্ধুর খুনিদের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, শিগগিরই গেজেট জারি করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানান, যাচাই-বাছাইয়ের পর খেতাব বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেবিস্তারিত পড়ুন
ঢাকা-১৪, কুমিল্লা-৫, সিলেট-৩ উপনির্বাচন ১৪ জুলাই, লক্ষ্মীপুর-২ আসনে ২১ জুন

শূন্য ঘোষিত ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই। এছাড়া করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া লক্ষ্মীপুর-২ আসনের ভোট আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। বুধবার (২ জুন) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শূন্য ঘোষিত তিনটি আসনের তফসিল ও স্থগিত হওয়া লক্ষ্মীপুর-২ আসনের ভোটের তারিখ ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ওই তিন আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন। মনোনয়নপত্র বাছাইবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে মাঠ দিবস

সাতক্ষীরার কলারোয়ায় পটল চাষে নিরাপদ খাদ্য উৎপাদন, জৈব কৃষি ও বালাই দমন প্রদর্শনী নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুরে পটল চাষীদের নিয়ে পটল চাষের অন্যতম সন্ধ্যামণি জাতের উপরে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন প্রকল্পের আওতায় মঙ্গলবার ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। সেসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার ইমরান হোসেন, উপসহকারী কৃষি অফিসার আলী আজগর, উদ্ভিদবিস্তারিত পড়ুন
প্রাণ সায়ের খাল খননে অনিয়ম
সাতক্ষীরা উপকূলে টেকসই ভেড়ি বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন

সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলে টেকসই ভেড়ি বাঁধ নির্মাণের দাবী এবং প্রাণ সায়ের খাল খননে চরম অনিয়মের প্রতিকার ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি। বুধবার (০২ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, “সাতক্ষীরা উপকূলে প্রতিবছর অপরিকল্পিত ভেড়ি বাঁধ ভাঙ্গে আর গরীব অসহায় উপকূলের মানুষ ক্ষতিগ্রস্থ হয়বিস্তারিত পড়ুন

