মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৪, শনাক্ত ১৯৮৮ জনের

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৯৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৯৮৮ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪ হাজার ২৯৩ জন। বুধবার (০২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেনবিস্তারিত পড়ুন

নর্দান ইউনিভার্সিটির সঙ্গে মেনটোরস এর সমঝোতা চুক্তি সই

প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর সঙ্গে এক সমঝোতা চুক্তি সই করেছে মেনটোরস এডুকেশন লি:। মঙ্গলবার (১ জুন, ২০২১) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এয়ারপোর্ট, আশকোনায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম, বিজনেস বিভাগের প্রধান ড. মাসুকুজ্জামান ও টেক্সটাইল বিভাগের প্রধান জনাব তানজিম হোসেন। অনুষ্ঠানে মেনটোরস এর পক্ষে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন

কলারোয়ার ধানদিয়ায় পেয়ারা চাষে আশার আলো দেখছেন চাষীরা

থাই বারি-৮ জাতের পেয়ারা চাষ করে আশার আলো দেখছেন কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়া গ্রামের কৃষক আব্দুল মান্নান। তার পরিবারে ফিরেছে সুদিন। পাশাপাশি পেয়ারা বাগানে কাজের সংস্থান হয়েছে অনেকের। উপজেলার অন্য কৃষকেরা পেয়ারা বাগান করে নিজেদের ভাগ্য বদলানোর প্রচেষ্টা চালাচ্ছেন। কৃষক আব্দুল মান্নান ২৫শতক কৃষি জমিতে শুরু করেছেন থাই বারি-৮ জাতের পেয়ারা চাষ। চাষ শুরুর পর বছর ঘুরতে না ঘুরতেই বাগান থেকে ফলন পেতে শুরু করেছেন। তার ২৫ শতক জমিতে ফলনশীলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আরো তিন ব্যক্তির করোনা শনাক্ত

কলারোয়ায় আরো তিন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেয়ার পর তাদের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত এক কর্মকর্তা। তিনি জানান, ‘পৌরসভাধীন গদখালীর এক গৃহবধূ এবং মুরারীকাটি ও চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রামের দুই পুরুষের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তারা চিকিৎসাধীন আছেন। তাদের নিয়মিত স্বাস্থ্যসেবা পরামর্শ দেয়া হচ্ছে।’

কলারোয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এ্যাডভোকেসী সভা

কলারোয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল বাস্তবায়নে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। “শিশু শিশু প্রতি শিশু – বাদ যাবে না কোন শিশু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার(১ জুন) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়েরবিস্তারিত পড়ুন

কেশবপুরে ষড়যন্ত্র থেকে রেহায় পেতে ঘের মালিকের সংবাদ সম্মেলন

যশোরের কেশবপুরে মঙ্গলবার দুপুরে মাছের ঘের নিয়ে প্রতিপক্ষের ষড়যন্ত্র থেকে রেহায় পেতে কন্দর্পপুর এলাকার ঘের মালিক খালিদ হোসেন সংবাদ সম্মেলন করেছেন। কেশবপুর প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে খালিদ হোসেন (৩০) বলেন, ২০১৭ সালে তিনি পাঁচ বছরের জন্য উপজেলার কন্দর্পপুর এলাকার হাজরা তলার কুড়ের প্রায় ১৩০ বিঘা মাছের ঘের জমির মালিকদের কাছ থেকে হারি নেন। তিনি ওই ঘেরের জমির মালিকদের হারির টাকা পরিশোধ করাসহ সঠিক সময়ে পানি নিষ্কাশনও করেছেন। যাহাবিস্তারিত পড়ুন

যশোরে ৮জনের করোনার ভারতীয় ধরণ শনাক্ত, তারা কখনো ভারতে যাননি

যশোরে আরও ৮ রোগীর শরীরে করোনার ভারতীয় ধরণ (ভেরিয়েন্ট) শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সাতজন পুরুষ ও একজন নারী। তাদের সবার বয়স ৫৬ বছরের নিচে। আক্রান্ত এই ৮ জনের কেউই কখনও ভারতে যাননি। এ নিয়ে যশোরে মোট ১৫ জনের শরীরে করোনার ভারতীয় ধরণের উপস্থিতি শনাক্ত হলো। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ সোমবার রাতে এসব তথ্য জানিয়ে বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের সহযোগী পরিচালকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিসি শিক্ষা মন্ত্রণালয়ে, মোহাম্মদ হুমায়ুন কবির সাতক্ষীরায়

দেশের ১২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। খুলনা, ফেনী, শেরপুর, পাবনা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, মানিকগঞ্জ, পঞ্চগড়, নরসিংদী, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও নাটোরে নতুন জেলা প্রশাসকরা নিয়োগ পেয়েছেন। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারকে খুলনায় বদলি করা হয়েছে। আইনমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আবু সেলিম মাহমুদ-উল হাসানকে ফেনী, ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. মোমিনুর রশিদকে শেরপুর, পার্বত্য চট্টগ্রামবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দেয়াড়া ইউনিয়ন

কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ বালক-১৭) চ্যাম্পিয়ন হয়েছে দেয়াড়া ইউনিয়ন। সোমবার বিকেলে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কলারোয়া পৌরসভাকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে দেয়াড়া। এর আগে নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র থাকে। ম্যান অব দ্য ফাইনাল হন রানার্সআপ দলের রাসেল। ম্যান অব দ্য টুর্নামেন্ট বিবেচিত হন চ্যাম্পিয়ন দলের গোলকিপার জিম। আর সকালে একই মাঠে দুটি সেমিফাইনালে ম্যাচে লাঙলঝাড়াকে টাইব্রেকারে ২-১ গোলে পরাজিত করে দেয়াড়াবিস্তারিত পড়ুন

আম্পানে ক্ষতিগ্রস্থ

কলারোয়ায় আম চাষিরা পেলো সরকারি প্রণোদনায় ৪% মুনাফায় ঋণ

সাতক্ষীরার কলারোয়ায় আম্পানে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও প্রান্তিক আম চাষীদের আর্থিক সমস্যা মেটাতে সরকারি প্রণোদনায় (৪% মুনাফায়) বিনিয়োগ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (৩১ মে) সকালে উপজেলা পৌরসভার হলরুমে নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং এর সহযোগী সংস্থা উত্তরণ ও জাগরনী চক্র ফাউন্ডেশন যৌথভাবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে (সাসটেইনেবল এগ্রিকালচার ফুড সিকিউরিটি এন্ড লিংকেজ) সফল প্রকল্পের বাস্তবায়নে সল্প মুনাফায় বিনিয়োগের এসব অর্থ কৃষকদের মাঝে বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেনবিস্তারিত পড়ুন