Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় আগ্রহ বেড়েছে বর্ষাকালীন টমেটো চাষে

শীতকালের পর বর্ষাকালীন মৌসুমেও সফলতা পাওয়ায় আগাম বর্ষাকালীন টমেটো চাষে আগ্রহ বেড়েছে সাতক্ষীরার কলারোয়ার বিভিন্ন এলাকার চাষীদের। উপজেলার বাঁটরা, ধানদিয়া, ক্ষেত্রপাড়া সহ অন্যান্য অঞ্চলের চাষীরা ঝুঁকছেন এই বর্ষাকালীন টমেটো চাষে। কৃষকদের মধ্যে টমেটো চাষের আগ্রহ বাড়ার অন্যতম কারণ হলো অসময়ের টমেটোর দাম ভালো পাওয়া যায়। ফলে তাদের আগ্রহ দিন দিন বাড়ছে। উপজেলার বাঁটরা গ্রামে গত বছরের তুলনায় এবার দ্বিগুন হারে বেড়েছে টমেটো চাষীর সংখ্যা ও বর্ষাকালীন টমোটো ক্ষেত। তবে অন্যান্য চাষেরবিস্তারিত পড়ুন
উপকূলে টেকসই বেড়িবাঁধের দাবিতে সাতক্ষীরায় নাগরিক কমিটির মানববন্ধন

‘উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ চাই’- স্লোগানে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ প্রবন এলাকা ঘোষণা, পৃথক উপকূলীয় বোর্ড গঠন এবং জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দসহ ২১দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। সোমবার (৩১ মে) বেলা ১১টায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সাতক্ষীরা ডিসি অফিস সংলগ্ন সড়কের উপর দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার সর্বস্তরের মানুষ। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ‘প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের নামে দুর্নীতির মাধ্যমে শতশত কোটি টাকা লুটপাট করাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা টাউন গালর্স হাইস্কুলে ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

সাতক্ষীরা টাউন গালর্স হাইস্কুলের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (৩১ মে) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা টাউন গালর্স হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জল কান্তি সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর,বিস্তারিত পড়ুন
বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার এখন কাঠমিস্ত্রি!

এক সময়কার তারকা ক্রিকেটার এখন কাঠমিস্ত্রি! কঠিন বাস্তবতার মুখে এখন জীবনধারণের জন্য এ পেশাকেই বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জাভিয়ের ডোহার্টি। ২০১৫ সালের বিশ্বকাপ দলে থাকা সাবেক এই অজি ক্রিকেটারের কাঠমিস্ত্রি হিসেবে কাজ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে এই পেশাতে খুবই ভালো আছেন বলে জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার। সফলতা-ব্যর্থতা, উত্থান-পতন নিয়েই জীবনের গলিপথ। সাবলীল জীবনযাপনে আগ্রহী সবাই। কিন্তু এই পথে ঘটে নানা ছন্দপতন। আসে পারিপার্শ্বিকবিস্তারিত পড়ুন
স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে: মন্ত্রিপরিষদ সচিব

করোনা সংক্রমণ বিবেচনায় প্রয়োজনে স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। মন্ত্রীপরিষদ সচিব জানান, কোন এলাকায় করোনাভাইরাসের পরিস্থিতি খারাপ হলে স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন ও জনপ্রতিনিধিরা মিলে পুরো জেলা বা আংশিক এলাকায় লকডাউন দিতে পারবেন। এবিষয়ে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সীমান্তবর্তীবিস্তারিত পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরও সুপারিশ করলো সাত জেলায় লকডাউনের

করোনা সংক্রমণ রোধে সীমান্তবর্তী সাত জেলায় কঠোর লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (৩১ মে) এ সুপারিশ করেছে তারা। এর আগে সীমান্তবর্তী ওই সাত জেলাকে লকডাউনের মধ্যে আনতে সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব ও জনস্বাস্থ্য বিষয়ক কমিটি। এ বিষয়ে যে কোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র। লকডাউনের আওতায় আসতে পারে এমন সাত জেলা হলো- নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা। এছাড়া নোয়াখালী ওবিস্তারিত পড়ুন
তালায় ছাত্র ঐক্য ফাউন্ডেশনের মাসিক আলোচনা সভা

তালা উপজেলা খেশরা ইউনিয়নে সেচ্ছাসেবী ও সেবামূলক সংগঠন ছাত্র ঐক্য ফাউন্ডেশন মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াশের প্রভাবে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা, সংগঠনের কর্মপরিকল্পনা, আয়-ব্যয়ের হিসাব-নিকাশ সহ বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত সভায় আলোচনা করা হয়। সংগঠনের সভাপতি আজমীর হোসাইন হৃদয় এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ছাত্র ঐক্য ফাউন্ডেশনের উপদেষ্টা কাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আসাদুল্লাহ মিঠু, মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বাক্কর সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাহেদুজাম্মান সাহেদ,বিস্তারিত পড়ুন
ঢাকা-কক্সবাজার রুটে বিমান চালু মঙ্গলবার

ঢাকা-কক্সবাজার রুটে মঙ্গলবার (১ জুন) থেকে বিমান সেবা চালু করবে নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইনস। এছাড়া একই দিন এই রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার সংবাদমাধ্যমকে বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা আসবে। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। নভোএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে তারা মঙ্গলবার থেকে ঢাকা-কক্সবাজার রুটেবিস্তারিত পড়ুন
এলপি গ্যাসের দাম কমলো

বিশ্ববাজারে দাম কমায় দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) মূল্য কমাল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (৩১ মে) এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে সমন্বয়কৃত নতুন দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। এতে বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৯০৬ টাকা থেকে কমিয়ে ৮৪২ টাকা করা হয়েছে। একইসঙ্গে কমেছে গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দামও। গাড়িতে ব্যবহৃত এলপিজির আগের দাম ছিল ৪৪ টাকা ৭০ পয়সা। আর নতুন দাম প্রতিবিস্তারিত পড়ুন
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র বাধা কাটল

গত ৩০ মার্চ ৫৪ হাজার নিবন্ধনধারীকে নিয়োগ দিয়ে এনটিআরসিএ’র জারি করা তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে এমপিওভুক্ত এবং নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের কার্যক্রম স্থগিত করে দেয়া আদেশ (মোডিফাই করে) তুলে নিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এনটিআরসিএ কর্তৃক ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ আড়াই হাজার চাকরিপ্রার্থীকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশের জন্য চার সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন আদালত। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের নিয়োগে সুপারিশের রায় বাস্তবায়ন না করায়বিস্তারিত পড়ুন

