শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার এখন কাঠমিস্ত্রি!

এক সময়কার তারকা ক্রিকেটার এখন কাঠমিস্ত্রি!

কঠিন বাস্তবতার মুখে এখন জীবনধারণের জন্য এ পেশাকেই বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জাভিয়ের ডোহার্টি। ২০১৫ সালের বিশ্বকাপ দলে থাকা সাবেক এই অজি ক্রিকেটারের কাঠমিস্ত্রি হিসেবে কাজ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
তবে এই পেশাতে খুবই ভালো আছেন বলে জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

সফলতা-ব্যর্থতা, উত্থান-পতন নিয়েই জীবনের গলিপথ। সাবলীল জীবনযাপনে আগ্রহী সবাই। কিন্তু এই পথে ঘটে নানা ছন্দপতন। আসে পারিপার্শ্বিক নানা বাধা। সে বাধা টপকে এগিয়ে যাওয়ার নামই হয়তো জীবন।

অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার জাভিয়ের ডোহার্টি। এক সময় যার ছিল তারকাখ্যাতি। ছিল জৌলুস আর অর্থ-বিত্তের ছড়াছড়ি। কিন্তু সেই রঙিন দিনগুলো যেন নিমিষেই হারিয়ে গেল। যাপিত জীবনের পথে এল নানা বাধা। ভাগ্য তাকে বানিয়ে দিল ক্রিকেটার থেকে কাঠমিস্ত্রি। অবসরের পর হয়তো হতে পারতেন ভাষ্যকার, কোচ কিংবা ক্রিকেট বিশ্লেষক। কিন্তু এর কোনোটাই হওয়া হয়নি তার।

জাভিয়ের ডোহার্টি বলেন, ‘ক্রিকেট ছাড়ার পর এটা আমার নতুন অভিজ্ঞতা। নতুন কাজ শিখছি। আমার খুবই ভালো লাগছে। নির্মাণশৈলী নিয়ে সময় কাটাচ্ছি। এটা ক্রিকেটের থেকে একেবারে ভিন্ন একটি কাজ।’

৩৯ বছর বয়সে তাকে জীবনধারণের জন্য নামতে হয়েছে কাঠমিস্ত্রির পেশায়। যে হাতের ঘূর্ণি বলে একসময় বিভ্রান্ত করেছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সে হাতেই এখন কাঠের আসবাব তৈরিতে সময় কাটে তার।

অস্ট্রেলিয়ার হয়ে ৪টি টেস্ট, ৬০ ওয়ানডে আর ১১টি টি-টোয়েন্টি খেলছেন সাবেক এই বাঁহাতি স্পিনার।

একই রকম সংবাদ সমূহ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী