মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

চীনের টিকা বিশ্ববিদ্যালয়-মেডিকেল শিক্ষার্থীদের দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

চীন থেকে করোনাভাইরাসের যে দেড় কোটি টিকা আসবে তা অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের দেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৩১ মে) দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সোমবার (৩১ মে) দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে পরামর্শ থাকল যে, সব জেলায় কোভিডের সংক্রমণ ঊর্ধ্বমুখী সেখানে আমাদের পরামর্শ লকডাউন দেওয়া হোক। যাতে সারাদেশে ছড়িয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের সেমিতে লাঙলঝাড়া-দেয়াড়া ও পৌরসভা-জয়নগর

কলারোয়া বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পাইলট হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টুর্নামেন্টের ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ‘মাদক ছেড়ে খেলতে চল, খেলাধুলায় বাড়ে বল; যে মুখে মা ডাকি, সেই মুখে মাদক কে না বলি’ -স্লোগানে তৃতীয় দিনের ১ম খেলায় সকালে নির্ধারিত সময়ে লাঙ্গলঝাড়া ১-০ গোলে হেলাতলা কে হারিয়ে সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। দিনের ২য়বিস্তারিত পড়ুন

বাগআঁচড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদৎ বার্ষিকী পালন

শার্শার বাগআঁচড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে যশোর শার্শার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তাবারক বিতরন করা হয়। অনুষ্ঠানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মীও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্যবিস্তারিত পড়ুন

বিধিনিষেধ বাড়লো আরো এক সপ্তাহ

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায়’ পূর্বের সকল বিধিনিষেধের মেয়াদ ৩০ মে মধ্যরাত থেকে ৬ জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো

ভারতের করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে স্থল সীমান্ত দিয়ে চলাচল বন্ধের মেয়াদ আগামী ১৪ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার পররাষ্ট্রসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তবে অনুমতি নিয়ে বেনাপোল, আগরতলা, হিলি, বুড়িমারি এই চার স্থলবন্দর দিয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশিরা প্রবেশ করতে পারবেন। চলাচল বন্ধ থাকলেও আমদানি–রপ্তানি ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত থাকবে। গত ২৬ এপ্রিল থেকেবিস্তারিত পড়ুন

সীমান্তবর্তী সাতক্ষীরা, যশোর, খুলনা, কুষ্টিয়া, নওগাঁ, নাটোর ও রাজশাহী জেলা ‘লকডাউন’র সুপারিশ

ভারত সীমান্তবর্তী কিছু এলাকায় করোনাভাইরাস সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় আরও সাতটি জেলায় লকডাউনের কঠোর বিধিনিষেধ জারির সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন রোববার এ তথ্য জানান। তিনি বলেন, “স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব ও জনস্বাস্থ্য বিষয়ক কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সীমান্তের আরও সাতটি জেলায় লকডাউনের সুপারিশ করেছে কমিটি। এই জেলাগুলোতে সংক্রমণ উধ্বমুখী। আজ এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।” কমিটির একজনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ২য় দিনে ৪ খেলা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক/ বালিকা, অনুর্ধ-১৭) এর কলারোয়া উপজেলা পর্যায়ের ২য় দিনের ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শনিবার (২৯ মে) সকালে ২য় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় কেরালকাতা বনাম লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ। নির্ধারিত সময়ে ড্র থাকায় ট্রাইব্রেকারে ৩-২ গোলে লাঙলঝাড়া জয়লাভ করে। ২য় খেলায় কলারোয়া পৌরসভা ও কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কলারোয়া পৌরসভার রাসেলের (৩) দু’টিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় একদিনে ৮জনের করোনা শনাক্ত

সাতক্ষীরার কলারোয়ায় একদিনে ১১ জন নমুনা দিয়ে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সাতক্ষীরা মেডিকেলে নমুনা দিয়ে কলারোয়ার আরো একজনের করোনা শনাক্ত হয়েছে। ফলে একদিনে ৮জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। শনিবার (২৯ মে) তাদের করোনাভাইরাসে শনাক্ত হওয়ার রিপোর্ট এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। তিনি জানান, ‘কলারোয়ায় ১১জনে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিলো। তাদের মধ্যেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশিষ্ট সাংবাদিক বুলু আহমেদের দাফন সম্পন্ন

কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনির্বান পত্রিকার নির্বাহী সম্পাদক সদ্যপ্রয়াত বুলু আহমেদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মে) সকাল ১০টায় কলারোয়া পৌরসভাধীন দক্ষিণ মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন শেখ রাফিদ হোসেন। মুরারীকাটি হাইস্কুলের শিক্ষক শিক্ষক আলী আহমদের সঞ্চালনায় জানাজাপূর্ব বক্তব্য রাখেন কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বুলু আহমেদ আর নেই

কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বুলু আহমেদ ইন্তেকাল করেছেন। শুক্রবার (২৮ মে) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভাধীন দক্ষিণ মুরারীকাটি গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না..রাজিউন)। তার বয়স হয়েছিলো ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কিডনি ড্যামেজসহ নানান রোগে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ ছিলেন। শনিবার সকাল ১০টায় মুরারীকাটি প্রাথমিক বিদ্যালয় চত্বরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান প্রয়াতের ছোট ভাই শরীফ আহমেদ।বিস্তারিত পড়ুন