Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বেনাপোল চেকপোস্টে বিদেশী মদসহ যুবক আটক

বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ৫ বোতল বিদেশী মদসহ মিয়ারাজ হোসেন বাপ্পি (২৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার দুপুরে বিজিবির নিজস্ব গোয়েন্দা (এফআইজি)’র হাবিলদার আনোয়ার হোসেনসহ আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন। আটক মিয়ারাজ হোসেন বাপ্পি বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর- ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপির সুবেদার মোহাম্মদ আশরাফ আলী জানান, গোয়েন্দা তথ্যেরবিস্তারিত পড়ুন
‘বিক্রি হবো’: ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য ঘোষণা সাতক্ষীরার যুবকের

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার নিজেকে ৩০ লাখ টাকায় বিক্রি হতে চান সাতক্ষীরার যুবক। ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতার জন্য ৩০ লাখ টাকায় নিজেকে বিক্রি করতে চান সাতক্ষীরার তরুণ গাজী আনিস। শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে ‘বিক্রি হব (ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য)’ প্ল্যাকার্ড হাতে নিয়ে এই বিক্রি হতে চান তিনি। প্ল্যাকার্ডে দেখা যায়, গাজী আনিস তাঁর মূল্য নির্ধারণ করেছেন- ৩০ লাখ টাকায়। হ্যাশট্যাগ দিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই বেড়িবাঁধের দাবিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা, রাজশাহী ও খুলনা জেলায় লকডাউন দেয়ার পরিকল্পনা

ঈদ পরবর্তী সংক্রমণ বাড়ার যে শঙ্কা ছিল, সেটিই এখন সত্যি হতে যাচ্ছে। ঈদের পর আবার সংক্রমণ বাড়তে শুরু করেছে। পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সরকারের বিধিনিষেধ না মেনে শপিং ও গ্রামের বাড়ি যাওয়ার ঘটনায় ঈদের পর আবারও সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। বিশেষ করে এই সংক্রমণ বাড়ছে দেশের সীমান্তবর্তী এলাকায়। কারণ ভারত থেকে আসা বাংলাদেশি যাত্রী। তাদের অনেকে করোনা পজিটিভ হয়েছেন, শরীরে ভারতীয় ভ্যারিয়েন্টও পাওয়া গেছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, সংক্রমণ ঠেকাতেবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় ইয়াস
শ্যামনগরে ক্ষতিগ্রস্ত উপকূল এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার

সাতক্ষীরার শ্যামনগরের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ও দুর্গত এলাকায় সাইক্লোন শেল্টারে অবস্থান করা মানুষের সাথে মতবিনিময় করছেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন। শুক্রবার বিকাল ৩টায় পদ্মপুকুরের ঝাপা সাইক্লোন সেল্টারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিনুল ইসলাম, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান এড. এসএম আতাউর রহমান, উপজেলা ওসিসি কর্মকর্তা ট্যাগ অফিসারবিস্তারিত পড়ুন
হেলাতলা ও জয়নগর জয়ী
কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বালক-বালিকাদের অংশগ্রহণে সাতক্ষীরার কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্দ্ধ-১৭) এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ মে) সকাল ১০টার দিকে কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে এর উদ্বোধন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২১ এর উপজেলা পর্যায়ে করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক এবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে টেকসই বেড়িবাঁধের দাবিতে জলবায়ু ধর্মঘট

টেকসই বেড়িবাঁধের দাবিতে ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাতক্ষীরার কালিগঞ্জে ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মে) সকাল ১১টার দিকে নারী উন্নয়ন সংগঠন বিন্দুর উদ্যোগে উপজেলার হাড়দ্দহা এলাকায় এ ধর্মঘট অনুষ্ঠিত হয়। একশান এইড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচিতে শত শত যুব নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এসময় সংগঠনের সভাপতি জাকিয়া রাজিয়া বলেন, আমরা জনসম্মুখে জানতে চাই- কেন এত ক্ষয়-ক্ষতির পরও আমরা সমাধান পাবো না। আর কত ক্ষতি হলে আমাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। সংগঠনের পরিচালকবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় ইয়াস
শ্যামনগর উপকূলে বিপর্যস্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা দিলো কলারোয়ার ‘মানবিক চেতনা ফান্ড’

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরার শ্যামনগর উপকূলে বিপর্যস্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে কলারোয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবিক চেতনা ফান্ড’। বৃহস্পতিবার ও শুক্রবার শ্যামনগরের নীলডুমুর ও গাবুরা ইউনিয়নের বিভিন্ন এলাকার ৩ শতাধিক মানুষের মাঝে জনপ্রতি ৫’শ চিড়া, ৫’শ চিনি, কলা, মাস্ক ও ১টি করে সাবান প্রদান করা হয়। নিজেদের ক্ষুদ্র প্রয়াস ও অর্থায়নে কলারোয়ার ‘মানবিক চেতনা ফান্ড’ এর সভাপতি আরিফ, যুগ্ম সম্পাদক ওসমান গনি, কোষাধ্যক্ষ শেখ আজমল হোসেন, সদস্য আরশাফুল, শুভ, সুজনবিস্তারিত পড়ুন
দেবহাটায় ‘এ যেন মৌমাছিদের বাড়ি’

‘এ যেন মৌমাছিদের বাড়ি’। ৭ বছর ধরে একই ঘরে বাসা বাঁধে ঝাঁকে ঝাঁকে মৌমাছি। ফলে গৃহপালিত মৌমাছি বললেও হয়তো ভুল হবে না। সাতক্ষীরার দেবহাটার কোড়া গ্রামের আবু সাঈদের বাড়ি যেন মৌমাছির অভয়ারণ্য। এমনটি চলছে কয়েক বছর ধরে। বছরের ৭ থেকে ৮ মাস ধরে মধু সঞ্চয় করে মৌমাছির দল চলে যায়। আবার কিছুদিন পরে ফিরে আসে। ওই বাড়িতে এ বছর চাক রয়েছে ২৬টি। এলাকাবাসীর বেশ কৌতূহল এ বাড়িকে ঘিরে। বাড়ির বাসিন্দারা প্রথমেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আংশিক কমিটি দেওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সম্পাদককে ধন্যবাদ জানিয়ে কলারোয়ায় আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। দীর্ঘদিন যাবত সাতক্ষীরা জেলা ছাত্রলীগ কমিটি ছিল না। এরপর গত ৩০ মে আশিকুর রহমান আশিককে সভাপতি ও সুমন হোসেনকে সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ উপলক্ষে মেহেদী হাসান ফাহিম নেতৃত্বে বৃহষ্পতিবার কলারোয়ায় ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে। এ সময় আরো উপস্থিত ছিলেন ইমরান, সজল, সুমন, প্রনয় সহ আরো অনেকে।
কেশবপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পাবলিক ময়দানে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উক্ত খেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবেবিস্তারিত পড়ুন

