শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বুলু আহমেদ আর নেই

কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বুলু আহমেদ ইন্তেকাল করেছেন।

শুক্রবার (২৮ মে) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভাধীন দক্ষিণ মুরারীকাটি গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না..রাজিউন)।

তার বয়স হয়েছিলো ৬২ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

কিডনি ড্যামেজসহ নানান রোগে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ ছিলেন।

শনিবার সকাল ১০টায় মুরারীকাটি প্রাথমিক বিদ্যালয় চত্বরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান প্রয়াতের ছোট ভাই শরীফ আহমেদ।

জীবদ্দশায় বুলু আহমেদ খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনির্বান পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

এদিকে, বুলু আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর মো. আবু নসর, প্রেসক্লাবের বর্তমান সভাপতি অধ্যাপক এমএ কালাম, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, অধ্যাপক কেএম আনিসুর রহমান, গোলাম রহমান, আব্দুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, শেখ জাকির হোসেন, এমএ মাসুদ রানা, সুজাউল হক, আবু রায়হান মিকাঈল, মনিরুল ইসলাম, হাবিবুর রহমান রনি, অহিদুজ্জামান খোকা, দেবাশীষ চক্রবর্তী বাবু, গোপাল ঘোষ বাবু, আদিত্য বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, সদ্যপ্রয়াত বুলু আহমেদের চাচা দৈনিক অনির্বান পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ গত ২৯ এপ্রিল খুলনায় ইন্তেকাল করেছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় এক মতবিনিময়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে

যার নাম শুনলে বাঙ্গালীর জিবে জল এসে যায়। সাধারণ মানুষের এখন তাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ