রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিশিষ্ট সাংবাদিক বুলু আহমেদের দাফন সম্পন্ন

কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনির্বান পত্রিকার নির্বাহী সম্পাদক সদ্যপ্রয়াত বুলু আহমেদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মে) সকাল ১০টায় কলারোয়া পৌরসভাধীন দক্ষিণ মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা নামাজে ইমামতি করেন শেখ রাফিদ হোসেন।

মুরারীকাটি হাইস্কুলের শিক্ষক শিক্ষক আলী আহমদের সঞ্চালনায় জানাজাপূর্ব বক্তব্য রাখেন কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ মো. আবু নসর, মরহুমে শ্যালক দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান এড. গোলাম মোস্তফা, সেজভাই ইকবাল আহমেদ ও হাফেজ ফয়সাল হোসেন।

জানাজায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াতের একমাত্র পুত্র তাসরিফ আহমেদ, কলারোয়া পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব, মুরারীকাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাওফিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সাংবাদিক গোলাম রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, মহিদার রহমান, দৈনিক অনির্বাণের আবু হাসান, আব্দুর রহমান সাগরসহ অসংখ্য মুসল্লি।

উল্লেখ্য, শুক্রবার (২৮ মে) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভাধীন দক্ষিণ মুরারীকাটি গ্রামের নিজ বাড়িতে ৬২ বছর বয়সে মারা যান বুলু আহমেদ (ইন্না..রাজিউন)।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক পুত্র ও এক কন্যা, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
কিডনি ড্যামেজসহ নানান রোগে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ ছিলেন।

সদ্যপ্রয়াত বুলু আহমেদের চাচা দৈনিক অনির্বান পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ গত ২৯ এপ্রিল খুলনায় ইন্তেকাল করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা