Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
চলতি বছরই ইতিবাচক প্রবৃদ্ধিতে বিশ্ব

করোনা মহামারিতে ২০২০ সালের আর্থিক প্রবৃদ্ধি থমকে থাকলেও ২০২১ সালে সারাবিশ্বের প্রবৃদ্ধি হতে সাড়ে ৫ শতাংশের ওপরে। এ পূর্বাভাস দিয়েছে অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগী সংস্থা ওইসিডির। কোভিড নাইনটিনের ভ্যাকসিন বের হওয়া এবং বিভিন্ন দেশ সফলভাবে টিকাদান কর্মসূচি শুরু করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ প্রণোদনা ইতিবাচক প্রভাব ফেলবে বিশ্ব অর্থনীতিতে। প্যারিসভিত্তিক সংগঠন ওইসিডি বলছে, করোনা প্রতিষেধক বের হওয়া এবং সফল টিকাদান কর্মসূচির কারণে ডিসেম্বরের চেয়ে দেড় শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে সংস্থাটি। ২০২০ সালেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে স্বাগতিকদের হারিয়ে বেনাপোলের জয়

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে স্বাগতিক তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবকে হারিয়ে বেনাপোল ক্রিকেট একাডেমি জয়লাভ করেছে। মঙ্গলবার সকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকরা টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে মেহেদী ১০০ (নট আউট), সাইদ ৫২, সাগর ২২ রান করে সংগ্রহ করেন। বেনাপোলের পক্ষে আবু সাইদ ৩টি, রানা ও মহিবুল ২টি করে উইকেট লাভ করেন। ২১৬ রানের লক্ষ্যে বেনাপোল ব্যাটবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক নারী দিবস
সাতক্ষীরায় শিশু কিশোররা আঁকালো পেশাজীবী নারীদের ছবি

সাতক্ষীরায় ছোট ছোট শিশু কিশোর কিশোরীরা আঁকালো পেশাজীবী নারীদের ছবি। ক্যানভাস জুড়ে ছিল নারীদের সাফল্যগাঁথা। বিকেলে ক্ষুদে চিত্রশিল্পীদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন অতিথিরা। শিশু শিল্পীরা হলেন নুরী হাফজা শাহেলা, সুমাইয়া ই্য়াসমিন, সাব্বির মাহমুদ, রিয়াদ হাসান, তনুশ্রী মন্ডল, সাথী আক্তার, জেসমিন নাহার, স্নিগ্ধা তামবুলি, পূজা রায়, রুপালী মন্ডল। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও চিত্রাংকনের এ আয়োজনে বিভিন্ন পেশার নারীরা অংশগ্রহণবিস্তারিত পড়ুন
সুন্দরবনের হরিণ শিকার করে মেহমানদারি! কর্মকর্তা সাসপেন্ড

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে নোটাবেঁকী টহল ফাঁড়ির (অভয়ারণ্য কেন্দ্র) প্রধান আব্দুল্লাহ আল বাহারাম হোসেনকে বরখাস্ত করা হয়েছে। সুন্দরবনের হরিণ মেরে ভুরিভোজ অথ্যাৎ মাহমানদারি করার ঘটনা জানাজানি হওয়ায় তাকে বরখাস্ত করা হয়। একই সাথে সংশ্লিষ্ট কেন্দ্রে টহলের দায়িত্বে থাকা অপর তিনজনকে বিভিন্ন স্থানে বদলী করা হয়েছে। চাঞ্চল্যকর ভুরিভোজের এই ঘটনাটি ঘটেছে গত ১ মার্চ। এ ঘটনায় গঠিত চার সদস্যের তদন্ত কমিটি ইতোমধ্যে বিভাগীয় বন সংরক্ষক (ডিএফও) এর দপ্তরে তদন্ত প্রতিবেদন পাঠিয়েছেন। জানাবিস্তারিত পড়ুন
অবহেলায় নষ্ট হতে চলেছে কেশবপুরে মৎস্য আহরণোত্তর পরিচর্যা কেন্দ্র

যশোরের কেশবপুর শহরের পাইকারি মাছ বাজারে নির্মিত মৎস্য আহরণোত্তর পরিচর্যা কেন্দ্রটি বর্তমান দেখভালের অভাবে ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে। গত ২ বছরেও পরিচর্যা কেন্দ্রটি চালু না হওয়ায় সরকারের গর্চা যেতে বসেছে ৩০ লাখ টাকা। মৎস্যজীবীরা সংশ্লিষ্ট ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে জরুরীভাবে মৎস্য আহরণোত্তর কেন্দ্রটি পুণসংস্কারসহ চালুর দাবি জানিয়েছেন। কেশবপুর উপজেলায় ৪ হাজার ৬‘শ ৫৮টি মাছের ঘের ও হাজার হাজার পুকুরে প্রতিবছর লাখ লাখ মেট্রিকটন মাছ উৎপাদন হয়। এসব মাছ কেশবপুরের চাহিদা মিটিয়ে দেশেরবিস্তারিত পড়ুন
রাজগঞ্জ হাইস্কুল পরিদর্শনে প্রতিষ্ঠাতা প্রয়াত আহাদ খানের বংশধর

মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা গণের অন্যতম মরহুম ডা. আহাদ আলী খানের ছোট ছেলে নিস্তার আলী খান ও বড় মেয়ে হুসনে আরা খান মঙ্গলবার (৯ মার্চ-২০২১) দুপুরে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শনে আসেন। এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন- মরহুম ডা. আহাদ আলী খানের আত্মীয় ডা. ফজলুল হক, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফ, সদস্য মাস্টার আব্দুর রশিদ মুকুল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ কামাল তুষার, সিনিয়র সহকারি শিক্ষকবিস্তারিত পড়ুন
প্রথম নদীসেতুতে যুক্ত হল বাংলাদেশ-ভারত

খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ ও ভারত সীমান্তে ফেনী নদীর ওপর দিয়ে দুদেশকে যুক্ত করা প্রথম সেতুর উদ্বোধন করেছেন দুদেশের সরকারপ্রধান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার দুপুরে এক ভার্চুয়াল অনুষ্ঠানে ‘বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১’ এর উদ্বোধন করেন। একইসঙ্গে ত্রিপুরার সাবরুমে একটি ইন্টিগ্রেটেড চেকপোস্টেরও ভিত্তি স্থাপন করা হয়। এই সেতুকে ভারতের সঙ্গে বাংলাদেশের অব্যাহত সহযোগিতার স্মারক হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি মনে করি এই সেতু আমাদের দুদেশেরবিস্তারিত পড়ুন
কলারোয়ার মুরারীকাটিতে বারি সরিষা ১৪ এর মাঠ দিবস

“কৃষিই সমৃদ্ধি”এই শ্লোগানকে সামনে রেখে রাজস্ব খাতের অর্থায়নে ২০২০-২০২১ অর্থবছরে নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণে স্থাপিত প্রদর্শনী প্লটের বারি সরিষা-১৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পৌর সদরের মুরারীকাটি ৮নং ওয়ার্ডে ওই মাঠ দিবসের আয়োজন করা হয়। ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি কৃষক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন পিপিআই মনিরুল হক, উপ-সহকারী কৃষিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর ঝাউডাঙ্গা ভেন্যুর খেলা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) বিকালে সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি ফুটবল মাঠে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ আয়োজক কমিটির আহবায়ক মীর তানজীর আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বল্লী ইউনিয়নে কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন

সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে তুজুলপুর বিসি রোড পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) বেলা ১১টায় ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বল্লী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বজলুর রহমানের সভাপতিত্বে ফলক উন্মোচন ও কুদাল দিয়ে মাটি কেটে এ কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। “পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (কেবিএস-আরডিপি) আওতায়বিস্তারিত পড়ুন

