বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে স্বাগতিকদের হারিয়ে বেনাপোলের জয়

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে স্বাগতিক তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবকে হারিয়ে বেনাপোল ক্রিকেট একাডেমি জয়লাভ করেছে।

মঙ্গলবার সকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকরা টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৫ রান সংগ্রহ করে।
দলের পক্ষে মেহেদী ১০০ (নট আউট), সাইদ ৫২, সাগর ২২ রান করে সংগ্রহ করেন।
বেনাপোলের পক্ষে আবু সাইদ ৩টি, রানা ও মহিবুল ২টি করে উইকেট লাভ করেন।

২১৬ রানের লক্ষ্যে বেনাপোল ব্যাট করতে নেমে নির্ধারিত ৩০ ওভারের শেষ বলে নাটকীয় ভাবে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।

ফলে বেনাপোল ক্রিকেট একাডেমি ৪ উইকেটে জয়লাভ করে।

বেনাপোলের পক্ষে রনি ৬৯, হাবিব ৩২, রানা ৩০ রান সংগ্রহ করেন।
বোলিং-এ তুলসীডাঙ্গার জাকির ও ইমন ২টি উইকেট লাভ করেন।

আম্পায়ার ছিলেন হাসান ও সজিব। স্কোরার ছিলেন সাগর ও সাইদ।

তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজিত ওই ম্যাচ শুরুর আগে উভয় দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, বেনাপোলের পক্ষে রনি প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম