বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ইউপি নির্বাচন : ভোটকেন্দ্রের তালিকা চায় ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন। আগামী ১৫ মার্চের মধ্যে কেন্দ্রের তালিকা ইসিতে পাঠাতে হবে। রোববার (৭ মার্চ) ইসির সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সকল সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়। চিঠিতে প্রথমধাপে যেসব ইউপিতে ভোট হবে তার তালিকা সংযুক্ত করে বলা হয়, আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউপির সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের নীতিমালা (সংশোধীত) অনুযায়ীবিস্তারিত পড়ুন

ওজন পরিমাপে কারচুপি : পেট্রল পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে একটি পেট্রল পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার (৮ মার্চ) ঢাকা মহানগরীর পরীবাগ ও শাহবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। এ সময় পরীবাগ এলাকায় পূর্বাচল ট্রেডার্সের পাম্পে দুটি অকটেন ও একটি পেট্রোল ডিসপেন্সিং ইউনিট সিলবিহীন অবস্থায় ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই। এছাড়া শাহবাগ এলাকার মডেল সার্ভিস সেন্টার পরিদর্শনকালে পাম্পে ব্যবহৃতবিস্তারিত পড়ুন

আমরা এখন ভ্যাকসিন তৈরিতে হাত দিয়েছি দেশেই : স্বাস্থ্যমন্ত্রী

দেশেই করোনা ভ্যাকসিন উৎপাদনের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এখন দেশেই কোভিড-১৯ ভ্যাকসিন তৈরিতে হাত দিয়েছি। ওষুধ প্রশাসন অধিদফতরের ল্যাবে এটা তৈরি হবে। আশা করছি, এ ল্যাবটি শিগগিরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেয়ে যাবে।’ সোমবার (৮ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহযোগিতায় এবং হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) আয়োজনে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। ‘করোনার এক বছরে বাংলাদেশ : সফলতা ও চ্যালেঞ্জ’ শীর্ষকবিস্তারিত পড়ুন

বরিশালে পোশাক বিতানে হামলা-ভাঙচুর, ৪০ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে একটি অভিজাত পোশাক বিতানের শো রুমে হামলা-ভাঙচুর এবং লুটের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই পোশাক বিতানের বরিশাল শাখা ব্যবস্থাপক ইমরান শেখ বাদী হয়ে আজ সোমবার দুপুরে ৫ জনের নামোল্লেখ সহ ৪০ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে হামলা-ভাংচুর এবং লুটের অভিযোগ করা হয়েছে। হামলার সময় আটক ৫ জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার করেবিস্তারিত পড়ুন

যে গুজবের বিষয়ে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের সংশোধিত নীতিমালা ২০২০ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের অনলাইনে (www.shed.gov.bd) আবেদন আহ্বান করা হয়েছে। গতকাল আবেদনের গ্রহণের শেষ দিন ছিল। কিন্তু কর্তৃপক্ষ আবেদনের সময় ১৫ মার্চ ২০২১ পর্যন্ত বৃদ্ধি করেছে। আবেদন যাচাই বাছাই করে সীমিত সংখ্যক ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে অনুদান দেয়া হবে। প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে প্রদান করা হবে এই রকমের একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যা বাস্তবতা বিবর্জিত।বিস্তারিত পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করা হয়

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গলায় বেল্ট পেঁচানো অবস্থায় উদ্ধার হওয়া মেঘশিমুল গ্রামের গৃহবধূকে (৪৫) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন-বিজয়নগরের গলিমোড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে আরশাদুল ইসলাম প্রকাশ সুরুজ মিয়া (১৭) ও নিদারাবাদ গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে মো. সালাউদ্দিন প্রকাশ সালু। পুলিশের দেওয়া তথ্য মতে, রবিবার সিলেটের জৈন্তাপুর থানার আসামপাড়া গুচ্ছ গ্রামের ফজার আলীর বাড়ি থেকে সুরুজ মিয়া ও তার দেওয়া তথ্যমতে নিজবিস্তারিত পড়ুন

আজকে নারীরা বন্দী: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে শুধু নারীরা নয়, সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত। তারা বন্দী। তারা তাদের অধিকার থেকে বঞ্চিত। ’ আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত র‌্যালির আগে এই আলোচনা হয়। আন্তর্জাতিক নারী দিবস প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এ দিনে স্মরণ করতে চাই, বেগম রোকেয়াকে। যিনি এই উপমহাদেশে, বিশেষ করেবিস্তারিত পড়ুন

ইত্তেফাকের প্রতিবেদন

ধানের গোলায় লুকিয়ে রাখা হয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ফিল্ম

সাভার উপজেলার গেন্ডা বাসস্ট্যান্ডের ডান দিকে সরু রাস্তা ধরে শেষ মাথায় ভোলা মিয়ার দোকানের পেছনে আমজাদ আলী খন্দকারের বাড়িটি খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছে। জরাজীর্ণ রাস্তা পেরিয়ে তার বাড়িটিতে যখন পৌঁছাই তখন নাস্তার টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছেন তিনি। গত বৃহস্পতিবার তার বিবর্ণ বাড়িতে বসেই কথা হয় স্বাধীনতা সংগ্রাম নিয়ে। ১৯৭১ সালের ৭ মার্চে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটির ভিডিও ধারণ করার দায়িত্বে ছিলেন আমজাদ আলী খন্দকার। ভাষণটি তৎকালীন সরকারেরবিস্তারিত পড়ুন

‘সব অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তোলা হবে’

‘যে বিএনপি ৭ই মার্চকে নিষিদ্ধ করেছিল, আজ সেই বিএনপি রাজনৈতিক কূটকৌশলের আশ্রয় নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে। বাংলাদেশের সব অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তোলা হবে।’ রবিবার (৭ মার্চ) সকাল ৯টায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তার সঙ্গে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুরবিস্তারিত পড়ুন

ঐতিহাসিক ৭ মার্চ আজ

আজ ঐতিহাসিক ৭ মার্চ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে দিনটি অবিস্মরণীয় হয়ে আছে। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে দেওয়া ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই শুরু করার আহ্বানের অধীর অপেক্ষায় ছিল বাঙালি জাতি। বঙ্গবন্ধুর ৭ মার্চেরবিস্তারিত পড়ুন