Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
‘নতুন চুল্লি বসানোর পরিকল্পনা করছে ইরান’

ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই দেশে নতুন হেভি ওয়াটার চুল্লি বসানোর পরিকল্পনা নিয়েছে যা হবে আরাক শহরের বসানো হেভি ওয়াটার চুল্লির মতো। ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র আবুল ফাজল আমুয়ি রবিবার সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি সংসদীয় কমিটির এক বৈঠকে এই পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। ওই বৈঠকে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী মোহসেন বাহারবান্দ উপস্থিত ছিলেন। আমুয়িবিস্তারিত পড়ুন
আত্মহত্যার চেষ্টা, ৯৯৯-এ ফোন করেছি, আমাকে বাঁচান’

চাকরি চলে যাওয়ায় আত্মহত্যা করতে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিলেন তরুণ। কিন্তু ওষুধ খাওয়ার পরপরই তার আবার বাঁচার চেষ্টা শুরু হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন তিনিই। বলেন, ‘আমি মানসিকভাবে বিপর্যস্ত। আত্মহত্যা করার জন্য অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছি। আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমি ভুল করেছি। আমাকে বাঁচান। ওই তরুণ ফোনে আরও জানান, তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সম্প্রতি চাকরিবিস্তারিত পড়ুন
সীমান্তে আটক সেই চীনা সেনা সদস্যকে ফেরত দিল ভারত

লাদাখ সীমান্তে আটক চীনা লিবারেশন আর্মির (পিএলএ) সদস্যকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ৮ জানুয়ারি ভারতের সীমান্তে ঢুকে পড়া চীনা সেনাকে চুশুল মল্ডোতে সোমবার সকালে বেইজিংয়ের হাতে হস্তান্তর করা হয়েছে। এর আগে চীনের সামরিক বাহিনীর ওয়েবসাইটে বলা হয়েছে, আটক সেনা ভুল করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে। রাতের অন্ধকারে ভৌগলিক অবস্থান বুঝতে পারেনি। এ কারণেই তার ভুল হয়েছে। চীনা কর্তৃপক্ষ বলছে,বিস্তারিত পড়ুন
অভিনেত্রী আশার মৃত্যু: ক্ষতিপূরণ ১ কোটি টাকা চেয়ে রিট

রাজধানীর দারুসসালাম টেকনিক্যাল মোড়ে ট্রাকের ধাক্কায় অভিনেত্রী আয়েশা আক্তার আশার মৃত্যুর ঘটনায় ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদন করা হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন আশার মা পারভীন আক্তার। আবেদনে দুর্ঘটনার জন্য কারা দায়ী তা নিরূপণে স্বাধীন তদন্ত কমিটি করতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে আশার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। আজ সোমবার গণমাধ্যমকেবিস্তারিত পড়ুন
মানিকগঞ্জে ঝড়ে পড়া শিক্ষার্থীদের বিষয়ে অবহিতকরণ কর্মশালা

মানিকগঞ্জে দিনব্যাপী আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উপানুষ্ঠানিক শিক্ষার ব্যুরোর আয়োজনে শুরু হওয়ায় এই কর্মশালা চলে দুপুর পর্যন্ত। অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় জেলা প্রশাসক এসএম ফেরদৌস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে-শাহওয়াজ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট গবেষক আব্দুল মালেক ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারি পরিচালক নিখিল চন্দ্র কর্মকার, প্রমুখ উপস্থিত ছিলেন।
শেরপুরে মসজিদের দানের টাকা নয়ছয়, এলাকায় উত্তেজনা

শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের দানের ২৩ লক্ষ টাকার মধ্যে ১০ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে ছাইফুল ইসলাম মিন্টু নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। মসজিদের দানের টাকা নয়ছয়ের কারণে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কোন সুরাহা না এ মাসের প্রথম দিকে চারটি মসজিদ কমিটি ময়মনসিংহ বিভাগীয় পুলিশের ডিআইজি কাছে আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে শেরপুর সদর থানার ওসি (তদন্ত) তদন্ত করছেন। অভিযোগকারীদের মধ্যে একজন ওই অভিযুক্ত ব্যবসায়ীর সহোদর ভাইও রয়েছেন। স্থানীয়রা জানিয়েছে সজিবেরবিস্তারিত পড়ুন
আমরা ভারতের ওপর বিশ্বাস রাখতে চাই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত যেদিন ভ্যাকসিন পাবে, আমরাও সেদিন ভ্যাকসিন পাবো। আমরা ভারতের ওপর বিশ্বাস রাখতে চাই। সোমবার (১১ জানুয়ারি) সকালে মুজিববর্ষ উপলক্ষে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবের উদ্বোধন করেন তিনি। এসময় করোনাভাইরাসের ভ্যাকসিনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। রাঙ্গামাটির মারী স্টেডিয়ামে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে এতে আরও উপস্থিতবিস্তারিত পড়ুন
রাজধানীতে স্ত্রীকে গলা কেটে হত্যা, বাবাকে ধরিয়ে দিল ছেলে

রাজধানীর মিরপুরের পল্লবীতে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১১ জানুয়ারি) সকালে উত্তর কালশীর সিরামিক কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী রবিউল হোসেনকে আটক করেছে পুলিশ। জানা যায়, সকালে উত্তর কালশীর সিরামিক কারখানায় সেলিনা খাতুন ও স্বামী রবিউল হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রবিউল হোসেন তার স্ত্রীকে জবাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদের বড় ছেলে রবিউলকে আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে আটক করে।
বিদেশে চাকরি হারানোদের ফিরে আনতে প্রণোদনা দেওয়ার সুপারিশ

করোনাভাইরাসকালে মধ্যপ্রাচ্যে চাকরি হারানো কর্মীদের দেশে ফিরে আনতে বিশেষ প্রণোদনা দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে প্রণোদনা আদায়ের বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ভাড়া কমানোর সুপারিশ করা হয়। সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১১তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ,বিস্তারিত পড়ুন
সাঈদ খোকন জানতে চান তাপসের ‘বাজারমূল্য’ কত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের বাজারমূল্য কত তা মামলা বিবরণী থেকে জানতে পারবেন বলে মন্তব্য করেছেন সংস্থার সাবেক মেয়র সাঈদ খোকন। সোমবার (১১ জানুয়ারি) সাঈদ খোকনের জনসংযোগ কর্মকর্তা মোহা. হাবিবুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এমন মন্তব্য করেছেন ডিএসসিসি’র সাবেক এই মেয়র। সংবাদ বিবৃতিতে সাঈদ খোকন বলেন, ‘তাপসের মান সম্মানের বাজারমূল্য কত? মামলার পূর্ণাঙ্গ বিবরণী পাওয়ার পর সেটা আমি জানতে পারবো। এ মামলার আইনি মোকাবেলার পাশাপাশিবিস্তারিত পড়ুন

