শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিদেশে চাকরি হারানোদের ফিরে আনতে প্রণোদনা দেওয়ার সুপারিশ

করোনাভাইরাসকালে মধ্যপ্রাচ্যে চাকরি হারানো কর্মীদের দেশে ফিরে আনতে বিশেষ প্রণোদনা দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে প্রণোদনা আদায়ের বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ভাড়া কমানোর সুপারিশ করা হয়।

সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১১তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, অধ্যাপক মো. আলী আশরাফ, মৃনাল কান্তি দাস ও পংকজ নাথ বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে দেশের ভাবমর্যাদা রক্ষায় ভিজিট ভিসায় বিদেশ গিয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করতে ‘আন্ডারটেকেন’ রাখার বিষয়টি যুক্ত করার সুপারিশ করে কমিটি। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত কর্মীদের পাসপোর্ট সেবা প্রদানের জন্য বিশেষ করে মোবাইল পাসপোর্ট অফিস (মেশিনসহ) স্থাপন করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।

বৈঠকে সুশৃঙ্খল, নিরাপদ, নিয়মিত ও দায়িত্বপূর্ণ অভিবাসন নিশ্চিতকল্পে বিদেশে কর্মী প্রেরণে বাংলাদেশ বিমানের ভূমিকাসহ অভিবাসন নিয়ে এনআরবি, সিআইপি এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং পাসপোর্ট ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন সংস্থা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী