শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘নতুন চুল্লি বসানোর পরিকল্পনা করছে ইরান’

ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই দেশে নতুন হেভি ওয়াটার চুল্লি বসানোর পরিকল্পনা নিয়েছে যা হবে আরাক শহরের বসানো হেভি ওয়াটার চুল্লির মতো।

ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র আবুল ফাজল আমুয়ি রবিবার সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি সংসদীয় কমিটির এক বৈঠকে এই পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। ওই বৈঠকে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী মোহসেন বাহারবান্দ উপস্থিত ছিলেন।

আমুয়ি জানান, ইরানের জাতীয় সংসদে সম্প্রতি যে স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান নামের বিল পাস হয়েছে যা এরইমধ্যে আইনে পরিণত হয়েছে তা কমিটির বৈঠকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়।

গত ১ ডিসেম্বর ইরানের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে এই বিলের পক্ষে ভোট দেন। ইরানের ওপর থেকে মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার লক্ষ্যেই মূলত এ বিল পাস করা হয়। যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয় তাহলে ইরান সরকারকে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করার নির্দেশনা দেয়া হয় ওই বিলে।

বিলটি জাতীয় সংসদে পাস হওয়ার পর তা আইনে পরিণত হয়েছে এবং ইরানের সরকার তা বাস্তবায়ন করতে বাধ্য। এরইমধ্যে ইরান সরকার নতুন করে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করেছে।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত